CT 2025, IND vs AUS: ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে সচিন-সৌরভদের টপকে যেতে পারেন বিরাট, একাধিক নজিরের হাতছানি

CT 2025, IND vs AUS: বিরাট কোহলি আবারও একাধিক মাইলস্টোনের দোরগোড়ায়। যার বেশ কয়েকটি তিনি সুনিশ্চিত করতে পারেন কালই।

দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারত খেলতে নামছে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচে নজর থাকবে কোহলির দিকেও।

CT 2025 IND vs AUS - -

বিরাট কাল অজিদের বিরুদ্ধে ৫০তম ওডিআইটি খেলবেন। তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে সবচেয়ে বেশি ৫৬টি ওডিআই খেলেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৯টি ওডিআইয়ে ৪৭ ইনিংসে বিরাটের রান ২৩৬৭, ৮টি শতরান ও ১৪টি হাফ সেঞ্চুরি রয়েছে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১৬টি ম্যাচ খেলে বিরাট ১৫টি ইনিংসে ৬৬২ রান করেছেন। আর ৪০ রান করলে তিনি হয়ে যাবেন এই টুর্নামেন্টের ইতিহাসে ভারতীয়দের মধ্যে সর্বাধিক রান সংগ্রহকারী। বিরাটের সামনে শুধু রয়েছেন শিখর ধাওয়ান (১০ ম্যাচে ৭০১ রান)। বিরাট চতুর্থবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছেন। ধাওয়ান খেলেছেন ২টি সংস্করণে।

বিরাট চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলেছিলেন। তিনি যদি কাল সেঞ্চুরি পান তাহলে ছোঁবেন সচিন তেন্ডুলকরের কীর্তি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সচিনের ৯টি ওডিআই শতরান রয়েছে। কোহলি দাঁড়িয়ে আটে।

বিরাট কোহলি সর্বাধিক ওডিআই খেলার নিরিখে কাল ধরে ফেলবেন ক্রিস গেইলের নজির। গেইল ৩০১টি ওডিআই খেলেছেন। কোহলি কাল খেলবেন ৩০১তম ওডিআই। ৩০০টি ওডিআইয়ে কোহলির রয়েছে ১৪ হাজার ৯৬ রান। ১৪০ রান করলে তিনি কুমার সঙ্গকারা (১৪২৩৫)-কে টপকে ওডিআইয়ে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকার দুইয়ে চলে আসবেন।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে সাতবার ও আইসিসির ওডিআই ইভেন্টে ২৪ বার অন্তত ৫০ রান করার ঈর্ষণীয় নজিরের সামনেও দাঁড়িয়ে কোহলি। আইসিসি ওডিআই ইভেন্টে সচিন পঞ্চাশ বা তার বেশি রান করেছেন ২৩ বার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোহলি ছাড়াও এই নজির সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড় ও শিখর ধাওয়ানের রয়েছে। প্রত্যেকেই ৬ বার করে পঞ্চাশোর্ধ্ব রান করেছেন। ফলে পূর্বসূরীদের ছাপিয়ে যাওয়ার সুযোগ থাকছে কোহলির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+