CT 2025, IND vs BAN: লেগ স্পিনে দুর্বলতা কাটছেই না, বাংলাদেশের বিরুদ্ধেও হামাগুড়ি দেওয়ায় কোহলির অবসরের দাবি
CT 2025, IND vs BAN: চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাবর আজমের মন্থর ব্যাটিং নিয়ে জোর সমালোচনা চলছে। বাবর তবু হাফ সেঞ্চুরি করেছিলেন।
আর বিরাট কোহলি ব্যর্থ হলেন বাংলাদেশের বিরুদ্ধেও। লেগ স্পিনারের বলেই আউট হলেন। যা দেখে নেটাগরিকরা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিরাটের অবসর নেওয়ার দাবি তুললেন।

২০২৩ সালের বিশ্বকাপের পর থেকে বিরাট আজ নিয়ে খেললেন ষষ্ঠ ওডিআই ইনিংস। গত বছর শ্রীলঙ্কায় ওডিআই সিরিজে করেছিলেন যথাক্রমে ৩২ বলে ২৪, ১৯ বলে ১৪ ও ১৮ বলে ২০। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে কটক ও আমেদাবাদে করেন যথাক্রমে ৮ বলে ৫ ও ৫৫ বলে ৫২।
ইংল্যান্ড সিরিজের শেষ ওডিআইয়ে হাফ সেঞ্চুরি করায় অনেকেই আশা করেছিলেন, সাদা বলে নিজের পছন্দের ফরম্যাটে স্বমহিমায় দেখা যাবে কোহলিকে। কিন্তু কোথায় কী? আজ বাংলাদেশের বিরুদ্ধে কার্যত হামাগুড়ি দিলেন! কোহলি আজ নিয়ে শেষ ৬টি ওডিআইয়ে পাঁচবার আউট হয়েছেন যে লেগ স্পিনারদের বলে তাঁরা হলেন ওয়ানিন্দু হাসারঙ্গা, জেফ্রি ভ্যান্ডারসে, আদিল রশিদ(২ বার) ও রিশাদ হোসেন।
বিরাট কোহলির সাম্প্রতিককালে স্পিন সামলাতে গিয়ে দুর্বলতা প্রকট হচ্ছে। বিশেষ করে অস্বস্তি বাড়াচ্ছেন লেগ স্পিনাররা। প্রশ্ন উঠছে, তাহলে ভারতের ব্যাটিং কোচ, সাপোর্ট স্টাফ, সর্বোপরি হেড কোচ গৌতম গম্ভীর করছেনটা কী?
ভারত ২২৯ রানের টার্গেট তাড়া করছে। কোহলি যখন তিনে ব্য়াট করতে নামেন তখন ভারতের স্কোর ৯.৫ ওভারে ১ উইকেটে ৬৯। ফলে বড় ইনিংস খেলার মঞ্চ প্রস্তুত ছিল। বিরাট নিজেও ঝুঁকি নিচ্ছিলেন না। সতর্ক থেকেই খেলার চেষ্টা করছিলেন।
শেষ অবধি তিনি আউট হলেন ৩৮ বলে ২২ রান করে। রিশাদ হোসেনের বলে সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে। বিরাটের ফর্ম নিশ্চিতভাবেই পাকিস্তান দ্বৈরথের আগে চিন্তায় রাখল ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। বিরাটের খারাপ ফর্ম দেখে সোশ্যাল মিডিয়ায় উঠে গেল ওডিআই থেকে অবসর নেওয়ার দাবিও।
Like this tweet if you think Virat Kohli should retire immediately. 🙏#INDvBAN pic.twitter.com/7poF1L9L7b
— 𝐉𝐨𝐝 𝐈𝐧𝐬𝐚𝐧𝐞 (@jod_insane) February 20, 2025
বিরাট যে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তা স্পষ্ট আরেকটি পরিসংখ্যানে। তিনি এদিন প্রথম চার মারেন ৩৫ বলের মাথায়। মেহিদি হাসান মিরাজের বলে বাউন্ডারি মেরে ১৮ থেকে ২২-এ পৌঁছন বিরাট। তার পরের ওভারেই রিশাদ হোসেনের দুটি বলে কোনও রান নিতে না পেরে পরের ডেলিভারিতেই আউট হলেন।
🚨 Virat Kohli's last 36 inns for India -
— Vishal. (@SPORTYVISHAL) February 20, 2025
12, 29, 0, 1, 4, 0, 24, 37, 0, 9, 𝟳𝟲, 24, 14, 20, 6, 17, 47, 29*, 0, 𝟳𝟬, 1, 17, 4, 1, 5, 𝟭𝟬𝟬*, 7, 11, 3, 36, 5, 17, 6, 5, 52, 22. pic.twitter.com/Gmeb1cVMbs
বাংলাদেশের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিলে নেট রান রেট উন্নত করার সুযোগ ছিল ভারতের সামনে। জয় আসবে নিশ্চিতভাবেই। কিন্তু বোলিংয়ের পাশাপাশি ব্য়াটিং নিয়েও নিশ্চিন্ত থাকা যাচ্ছে না। শুভমান গিল অর্ধশতরান হাঁকিয়ে দলকে টেনে নিয়ে যাচ্ছেন। শ্রেয়স আইয়ার ১৭ বলে ১৫ রান করে মুস্তাফিজুর রহমানের শিকার হলেন।












Click it and Unblock the Notifications