CT 2025, IND vs PAK: ওডিআইয়ে টানা এক ডজন টস হারল ভারত! রোহিত শর্মাকে নিয়ে মিমের ছড়াছড়ি

CT 2025, IND vs PAK: দুবাইয়ে আজ ফের টস হারলেন রোহিত শর্মা। এই নিয়ে রোহিত একদিনের আন্তর্জাতিকে টানা ৯ বার টস হারলেন।

ভারতীয় দলের ক্ষেত্রে সেই সংখ্যাটি বেড়ে হলো ১২। টস হারের পর রোহিত যে হতাশ তা স্পষ্ট হলো তাঁর কথাবার্তাতেই।

CT 2025 IND vs PAK

রোহিতকে এদিন রবি শাস্ত্রী জিজ্ঞাসা করেন যে, তিনি টস জিতলে কী করতেন? রোহিত তখন জানান, সেটা এখন আর প্রাসঙ্গিক নয়। পাকিস্তান টস জিতেছে। উইকেটও মন্থর হবে। ফলে চ্যালেঞ্জ কঠিন হলেও তার মোকাবিলার জন্য প্রস্তুত তাঁর দল।

ভারত আমেদাবাদে ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালে টস হেরেছিল। সেই ম্যাচে অজিদের কাছে হারতেই অধরা থেকে যায় খেতাব। এরপর থেকে একদিনের আন্তর্জাতিকে একের পর এক টস হেরেই চলেছে ভারত।

আগের ম্যাচের মতোই এদিনও টসের সময় কল করেন রোহিত। কিন্তু হেরে গেলেন। গত বিশ্বকাপের পর ভারত গিয়েছিল দক্ষিণ আফ্রিকা সফরে। সেই সিরিজে ভারতকে নেতৃত্ব দেন লোকেশ রাহুল। ওই সিরিজেও টানা তিনটি ওডিআইয়ে টস হারে ভারত।

দক্ষিণ আফ্রিকা সফরে তিনবার টস হারলেও সিরিজ জিতেছিল ভারত। প্রথম ম্যাচে ৮ উইকেটে জয় আসে ২০০ বল বাকি থাকতে। এরপর ৪৫ বল বাকি থাকতে জেতে প্রোটিয়ারা। সিরিজ নির্ণায়ক ম্যাচ ভারত জিতেছিল ৭৮ রানে।

গত বছর রোহিত শর্মার নেতৃত্বে ভারত শ্রীলঙ্কায় গিয়ে তিনটি ওডিআই খেলে। গৌতম গম্ভীর হেড কোচ হওয়ার পর সেটি ছিল ভারতের প্রথম সফর। সেই সিরিজেও তিনটি ম্যাচেই টস হারেন রোহিত। সিরিজ হারতে হয় ০-২ ব্যবধানে। প্রথম ম্যাচ টাই হয়। পরের দুটি ম্যাচ শ্রীলঙ্কা জেতে যথাক্রমে ৩২ ও ১১০ রানে।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারত দেশের মাটিতে ইংল্যান্ডকে ওডিআই সিরিজে হোয়াইটওয়াশ করেছে। সেই সিরিজেও তিনটি ম্যাচেই রোহিত টস হারেন। নাগপুরে ভারত জেতে ৬৮ বল বাকি থাকতে ৪ উইকেটে। কটকে জয় এসেছিল ৩৩ বল বাকি থাকতে ৪ উইকেটে। আমেদাবাদে শেষ ম্য়াচে ভারতের জয় আসে ১৪২ রানে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের কাছে টস হারলেও ম্যাচটি ভারত জিতেছিল ২১ বল বাকি থাকতে ৬ উইকেটে। রোহিত তথা ভারতীয় দল ওডিআইয়ে টস শেষবার জিতেছিল ২০২৩ সালের বিশ্বকাপের সেমিফাইনালে। মুম্বইয়ে সেই ম্যাচে ভারত নিউজিল্যান্ডকে হারিয়েছিল ৭০ রানে। রোহিত এদিন টস হারায় সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে ছড়িয়েছে নানা মিম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+