Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সহ অধিনায়কের নাম নিয়ে জল্পনা, শামি দিলেন ফিটনেস আপডেট

Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মাই। তবে আইসিসি ইভেন্টে বদল আসতে পারে সহ অধিনায়কের নামে।

একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকের প্রতিবেদন অনুযায়ী, জসপ্রীত বুমরাহকেই সহ অধিনায়ক করার কথা ভাবছেন নির্বাচকরা। যদিও বিষয়টি নির্ভর করছে বুমরাহর ফিটনেসের উপর।

Champions Trophy 2025

বুমরাহ অস্ট্রেলিয়ায় পারথ ও সিডনি টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। বিশেষজ্ঞরা তাঁকে পাকাপাকিভাবে টেস্টের অধিনায়ক হিসেবেও দেখতে চাইছেন। তার আগে, বুমরাহ চ্যাম্পিয়ন্স ট্রফিতে হতে পারেন রোহিতের ডেপুটি।

বুমরাহ ব্যাক স্প্যাজমের কারণে সিডনি টেস্টে দ্বিতীয় ইনিংসে বল করতে পারেননি। প্রথম ইনিংসে বল করার সময়ই অস্বস্তি বোধ করেছিলেন। জানা যাচ্ছে, বুমরাহ বিসিসিআইয়ের চিকিৎসকদের পাশাপাশি নিউজিল্যান্ডের যে চিকিৎসক তাঁর অপারেশন করেছিলেন, তাঁর সঙ্গে কথা বলবেন।

বুমরাহর যে ধরনের চোট তাতে ২ সপ্তাহ থেকে সর্বাধিক তিন মাস সময় লাগতে পারে পুরো ফিট হতে। ফেব্রুয়ারির মাঝামাঝি শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। বিসিসিআই তথা ভারতীয় টিম ম্যানেজমেন্ট আশায়, বুমরাহ খেলতে পারবেন আইসিসি ইভেন্টে।

আইসিসি জানিয়েছে, ১২ জানুয়ারির মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হবে। দলে পরিবর্তন আনা যাবে ১৩ ফেব্রুয়ারির মধ্যে। ফলে বুমরাহকে সহ অধিনায়ক রেখেই দল ঘোষণা করে দিতে পারেন নির্বাচকরা। যদি একান্তই তিনি না পারেন, তাহলে পরিবর্তনের পথও তো খোলাই থাকছে।

৫০ ওভারের বিশ্বকাপে ভারতের সহ অধিনায়ক ছিলেন হার্দিক পাণ্ডিয়া। তিনি চোট পেয়ে ছিটকে যাওয়ায় দায়িত্ব পান লোকেশ রাহুল। কিন্তু বুমরাহ খেলতে পারলে এই দুজনের কেউই সহ অধিনায়ক হতে পারবেন বলে জানা যাচ্ছে।

এদিকে, মহম্মদ শামি বিজয় হাজারে ট্রফিতে খেলছেন। তিনি আজ সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে বার্তা দিয়েছেন, বিশ্ব ক্রিকেটের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। পুরোদমে শামিকে বল করতে দেখা গিয়েছে পোস্ট করা ভিডিওটিতে। শামিকে রেখেই ইংল্যান্ড সিরিজের ওডিআই দল গড়া হতে পারে। ১২ জানুয়ারি স্থায়ী সচিব পদে দায়িত্ব নিচ্ছেন দেবজিৎ সাইকিয়া। সেদিনই চ্যাম্পিয়ন্স ট্রফি ও ইংল্যান্ড সিরিজের দল ঘোষণা হবে বলে জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+