বক্সিং রিং-কে বিদায় জানালেন কিংবদন্তি ম্যানি প্যাকিয়াও, এবার কী করবেন মহাতারকা
বক্সিং কিংবদন্তি ম্যানি প্যাকিয়াও রিং থেকে পাকাপাকিভাবে অবসর নিলেন।
১২ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ম্যানি প্যাকিয়াও অবশেষে বক্সিং রিং-কে বিদায় জানালেন। ফিলিপিন্সের ৪২ বছরের বক্সার তথা সে দেশের সেনেটর বুধবার নিজের কেরিয়ার নিয়ে বড় ঘোষণাটি করেছেন। দেশের প্রেসিডেন্ট হওয়া যার পরবর্তী স্বপ্ন। টুইটারে পোস্ট হওয়া ম্যানির ভিডিও বার্তাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে আবেগতাড়িত হয়েছে ক্রীড়া দুনিয়া।

বুধবার সোশ্যাল মিডিয়ায় ১৪ মিনিটের এক ভিডিও পোস্ট করেছেন ম্যানি প্যাকিয়াও। সেখানে বক্সিংকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছেন ৪২ বছরের মহাতারকা। এতদিন ধরে ফিলিপিন্সবাসী সহ বিশ্বের অগণিত ক্রীড়াপ্রেমীদের যে সমর্থন ও ভালোবাসা পেয়েছেন, তাতে তিনি আপ্লুত বলে জানিয়েছেন ম্যানি। তিনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। বক্সিং রিংয়ে যে তিনি আর নামবেন না তা ভেবে আবেগতাড়িত হয়েছেন ফিলিপিন্সের বক্সার।
ভিডিও বার্তায় ধরা গলায় ম্যানি বলেছেন, তাঁর নিদারুণ দারিদ্রতা থেকে উঠে আসার এ লড়াই সহজ ছিল না। তাঁর পরিবার আশা ছেড়ে দিয়েছিল। তখন বক্সিংই তাঁকে নতুন জীবন দিয়েছিল বলে জানিয়েছেন প্যাকিয়াও। বক্সিংকে ধন্যবাদ জানিয়েছেন ম্যানি। বলেছেন যে এই খেলা তাঁকে অনেককিছু দিয়েছে। নিজের দক্ষতার মাধ্যমে তিনি অনেককে অনুপ্রাণিত করতে পেরেছেন বলেও মনে করেন ৪২ বছরের মহাতারকা। ভিডিওটি ঝড়ের গতিতে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। ম্যানিকে আগামী দিনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বের ক্রীড়াপ্রেমীরা।
জীবনের ২৬টা বছর বক্সিং রিংয়ে কাটিয়েছেন ম্যানি প্যাকিয়াও। এই দীর্ঘ সময়ে তিনি ৭২টি লড়াইয়ে অংশ নিয়েছেন। ম্যানির ঝুলিতে রয়েছে ৬২টি জয়। তার মধ্যে ৩৯ বার প্রতিপক্ষ বক্সারকে নক আউট করেছেন প্যাকিয়াও। ২৩টি ম্যাচে পয়েন্টের সিদ্ধান্তে তিনি জয়ী বলে ঘোষিত হয়েছেন। ১২ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ফিলিপিন্সের বক্সার কেরিয়ারের আটটি ম্যাচ হেরেছেন। দুটি ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়েছে।
To the greatest fans and the greatest sport in the world, thank you! Thank you for all the wonderful memories. This is the hardest decision I’ve ever made, but I’m at peace with it. Chase your dreams, work hard, and watch what happens. Good bye boxing. https://t.co/Bde4wO82sA
— Manny Pacquiao (@MannyPacquiao) September 29, 2021
গত ২১ অগাস্ট নেভাদার প্যারাডাইসে ইওরদেনিস উগাসের বিরুদ্ধে মোকাবিলা হেরে যান ম্যানি প্যাকিয়াও। তারই প্রেক্ষিতে ৪২ বছরের মহাতারকা বক্সিং রিং ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে। কিউবার বক্সার উগাসকে ১১ বছর আগের এক মোকাবিলায় হারিয়েছিলেন ম্যানি। তার মধুুর প্রতিশোধ নেন ইওরদেনিস। পয়েন্টের ভিত্তিতে তাঁকে জয়ী বলে ঘোষণা করা হয়।
বক্সিং রিং ছাড়ার আগেই রাজনীতিতে যোগ দিয়েছিলেন ম্যানি প্যাকিয়াও। বর্তমানে তিনি ফিলিপিন্সের সেনেটর। এবার নিজের দেশের প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছাপ্রকাশ করছেন সদ্য প্রাক্তন বক্সার। আগামী বছর তিনি ফিলিপিন্সের প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াবেন বলে জাানিয়েছেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications