Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Blind T20 World Cup: দৃষ্টিহীনদের বিশ্বকাপেও ভারতকে নিয়ে জটিলতা, স্পষ্ট বার্তা দিয়ে দি‌ল পাকিস্তানও

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতার মধ্যেই চর্চায় দৃষ্টিহীনদের ক্রিকেট বিশ্বকাপও। চলতি মাসেই পাকিস্তানের মাটিতে দৃষ্টিহীনদের ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। কিন্ত পাকিস্তানে বিরাট-রোহিতদের মতোই দৃষ্টিহীন ভারতীয় ক্রিকেটারদের খেলতে যাওয়া নিয়েও জটিলতা তৈরি হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আবহে বিষয়টি আরও প্রকট হয়েছে।

সোমবার একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, পাকিস্তানে বিশ্বকাপ খেলতে যাওয়ার জন্য ভারতীয় দৃষ্টিহীন দলকে অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। কিন্তু শুধু কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের অনুমতি পেলেই কোনও দলের পক্ষে বিদেশ সফরে যাওয়া সম্ভব নয়। তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রক এবং বিদেশ মন্ত্রক থেকে ছাড়পত্র লাগে। সেটা এখনও দৃষ্টিহীন ভারতীয় দলের জন্য সময় সাপেক্ষ বিষয়।

blind cricket world cup

পাকিস্তান ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল (পিবিসিসি)ভারতীয় দৃষ্টিহীন ক্রিকেট দলের আসন্ন ব্লাইন্ড টি২০ বিশ্বকাপের জন্য পাকিস্তানে যাওয়ার বিষয়ে জটিলতা নিয়ে মুখ খুলেছে। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমকে পাকিস্তানের দৃষ্টিহীন ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় দলটি একান্তই পাকিস্তানে না এলে সূচি মেনেই টুর্নামেন্ট হবে।

উল্লেখযোগ্যভাবে, সোমবার সংশ্লিষ্ট ইংরেজি সংবাদ মাধ্যমটি রিপোর্টে উল্লেখ করেছিল ভারতীয় দৃষ্টিহীন ক্রিকেট দল পাকিস্তানে গিয়ে খেলার জন্য ক্রীড়া মন্ত্রকের কাছ থেকে এনওসি পেয়ে গিয়েছে। পিবিসিসি তাদের প্রতিক্রিয়া জানিয়েছে যে, ভারতীয় দল খেলতে একান্তই না এলে টুর্নামেন্ট নির্দিষ্ট সূচি মেনেই হবে। টুর্নামেন্টটি ভারতীয় দল ছাড়াই পাকিস্তানে পরিকল্পনা মতোই চলবে। ২৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত দৃষ্টিহীনদের টি২০ বিশ্বকাপ পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পিবিসিসি চেয়ারম্যান সৈয়দ সুলতান শাহ স্পষ্ট করে বলেছেন যে পাকিস্তান ভারতীয় দলের জন্য ভিসা জারি করেছিল, কিন্তু ভারত সরকারই তাদের ভ্রমণের অনুমতি প্রত্যাখ্যান করেছে। এখনও তাদের কাছে বিষয়টি স্পষ্ট নয় যে পাকিস্তানে ভারতীয় দল খেলতে আসবে কিনা। অন্য সব দল বিশ্বকাপের জন্য পাকিস্তানে আসছে। যদি একটি দল না আসে, তবে এটি আমাদের প্রস্তুতিকে প্রভাবিত করবে না," ।

ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড ইন ইন্ডিয়া (সিএবিআই) এর সাধারণ সম্পাদক শৈলেন্দ্র যাদব এই প্রসঙ্গে বলেন, "সরকার আমাদের যা নির্দেশ দেবে আমরা তাই যাব। তারা হ্যাঁ বললে আমরা যাব আর না বললে আমরা যাব না। আমাদের শুধু সরকারের কাছ থেকে স্পষ্টতা দরকার।"এরআগে জানা গিয়েছিল যে ভারতীয় দৃষ্টিহীন দল দুই সপ্তাহেরও বেশি সময় ধরে সরকারি অনুমোদনের জন্য অপেক্ষা করছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+