Big Bash League: ভিজে পিচে শুরু খেলা, সাত ওভারে পরিত্যক্ত বিগ ব্যাশ লিগের ম্যাচ, নজিরবিহীন কাণ্ড অস্ট্রেলিয়ায়
কিছুদিন আগেই শেষ হযেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। এই টুর্নামেন্টের নক আউট পর্বে পিচ নিয়ে বিতর্ক কম হয়নি। ভারত নয় এবার পিচ বিতর্কের কেন্দ্রবিন্দু অস্ট্রেলিয়া। অসুরক্ষিত পিচের কারণে বাতিল হল বিগ ব্যাশ লিগের ম্যাচ।
১৩তম বিগ ব্যাশ লিগের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছিল পারথ স্কোর্চার্স ও মেলবোর্ন রেনেগ্রেডস।টস জিতে স্কোর্চার্সকে ব্যাটিংয়ে পাঠানোর পর রেনেগ্রেডস অধিনায়ক নিক ম্যাডিনসন বলেন, 'উইকেট একেবারে ভিজে গিয়েছে। জিলংয়ের সাইমন্ডস স্টেডিয়াম ছিল দর্শকে ঠাসা। কিন্তু মাত্র ৬.৫ ওভারের পর আর খেলা হল না। বিপজ্জনক পিচের কারণে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

পিচ শুকনো রাখার মরিয়া চেষ্টা করেছিলেন মাঠ কর্মীরা। পিচে কভার দেওয়া থাকলেও রাতভর এতটাই বৃষ্টি হয়েছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়নি। যে কারণেই অদ্ভূত আচরণ করছিল পিচ।
Big Bash match between Melbourne Renegades vs Perth Scorcher has been suspended due to "unsafe pitch".pic.twitter.com/skeXVbGeWn
— Johns. (@CricCrazyJohns) December 10, 2023
পিচে অতিরিক্ত সিম মুভমেন্ট দেখে আম্পায়ারকে জানান জশ ইংগ্লিস। সদ্য ভারত সফরে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেছেন জশ। বিবিএলে এ দিনের ম্যাচে ৭ বলে ৩ রানে ক্রিজে ছিলেন তিনি।মাঠে অপ্রত্যাশিত বাউন্স ছিল। যে কারণে যা দুই দলের খেলোয়াড়দের মাঠের আম্পায়ারকে এই বিষয়ে জানান, ২০ মিনিট অপেক্ষা করার পরে ম্যাচটি বন্ধ করে দেওয়া হয়। ক্রিকেট মাঠে এমন ঘটনা নজিরবিহীন।












Click it and Unblock the Notifications