ভারত প্রত্যয়ী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে, কটকের স্টেডিয়ামে পন্থদের অনুশীলনে অভাবনীয় পরিস্থিতি!
দিল্লিতে প্রথম টি ২০ আন্তর্জাতিকে হেরে পাঁচ ম্যাচের সিরিজে পিছিয়ে পড়েছে ভারত। সাত বছর আগে এই কটকেই ভারতকে ৯২ রানে অল আউট করার পর ৬ উইকেটে ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরেছিল দক্ষিণ আফ্রিকা। বরাবাটি স্টেডিয়ামে ৫ বছর পর টি ২০ আন্তর্জাতিক খেলবে মেন ইন ব্লু। ঋষভ পন্থের ভারতের কাছে এই লড়াই সমতা ফেরানোর। আর দক্ষিণ আফ্রিকাকে সামলাতে হবে শব্দব্রহ্ম।
|
ওপেন ডোর অনুশীলন
দিল্লির চেয়ে কম হলেও গরম রয়েছে কটকে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণও ঘর্মাক্ত পরিস্থিতির জন্য যথেষ্ট। সে কথা মাথায় রেখেই ভারতীয় দল আজ বরাবাটিতে অনুশীলন করতে নামে বিকেলে। জৈব সুরক্ষা বলয় তুলে দিয়ে করোনা পরিস্থিতির পর এই প্রথম ভারত কোনও সিরিজ খেলছে। এর আগে ক্লোজড ডোর অনুশীলনই হচ্ছিল। এমনিতেও অনেক অধিনায়ক অনুশীলনের সময় গ্যালারিতে দর্শকদের উপস্থিতি পছন্দ করেন না। তবে আজকের চিত্রটা ছিল ভিন্ন।
|
গ্যালারি ভর্তি দর্শক অনুশীলন দেখতে
বিসিসিআইয়ের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে কিছু ছবি ও ভিডিও পোস্ট করে লেখা হয়েছে, অনুশীলন দেখতেই গ্যালারি ভর্তি। যেদিন ম্যাচ নেই, সেদিনও ম্যাচের মতোই অনুভূতি। কটকে গ্যালারি ভর্তি দর্শকের সামনে অনুশীলন করছে ভারতীয় দল। অধিনায়ক ঋষভ পন্থ ও সহ অধিনায়ক হার্দিক পাণ্ডিয়ার ব্যাটিং অনুশীলনে আগ্রাসী মেজাজ, বড় শট খেলা দেখা তারিয়ে তারিয়ে উপভোগ করলেন দর্শকরা। ভারতীয় দল বাকি চারটি ম্যাচ জিতে সিরিজ জেতার লক্ষ্যেই এগোতে চাইছে। ব্যাটিং প্রথম ম্যাচে ভালো হয়েছে। সেটা অব্যাহত রেখে বোলিং বিভাগে উন্নতির জন্য পরিকল্পনা করছে।
|
ঘুরে দাঁড়ানোর প্রত্যয়
ভারতীয় দল প্রত্যাঘাত করবে বলে সতর্ক রয়েছে দক্ষিণ আফ্রিকা। ভারতের অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার আজ সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেন, সিরিজের প্রথম ম্যাচে আমাদের কোথায় ভুলত্রুটি হয়েছে তা নিয়ে আলোচনা হয়েছে। সকলেই আইপিএল খেলে এসেছেন এবং এই দলে যাঁরা রয়েছেন সকলেরই আইপিএল ভালোই গিয়েছে। ফলে সকলেই জানেন কালকের ম্যাচে ঠিক কী করা প্রয়োজন। একটা দিন খারাপ যেতেই পারে। ফলে খুব বেশি যে বিশ্লেষণধর্মী আলোচনা হয়েছে তা নয়। বোলিং বিভাগেও একটা দিন খারাপ গিয়েছে। সেটা হতেই পারে। আমরা সকলেই কালকের ম্য়াচে ঘুরে দাঁড়াতে মুখিয়ে রয়েছি।

নজরে কম্বিনেশন
ভারতীয় দলের ব্যাটিং বিভাগে পরিবর্তনের সম্ভাবনা নেই। বরাবাটি স্টেডিয়ামের উইকেট দেখে বোলিং আক্রমণে পরিবর্তন আসে কিনা সেটা দেখার। তবে হেড কোচ রাহুল দ্রাবিড় নিজে দ্রুত পরিবর্তনের পথে হাঁটতে চান না। সকলকে পর্যাপ্ত সুযোগ দিতে চান। বরাবাটির উইকেটে হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনা। পেসার কমিয়ে স্পিনার রবি বিষ্ণোইকে নেওয়া হয় কিনা, কিংবা অর্শদীপ সিং বা উমরান মালিকের অভিষেক কটকে হয় কিনা তা নিয়ে জল্পনা চলছে। তবে প্রথম একাদশে পরিবর্তন না হলেও অবাক হওয়ার কিছু নেই।
ভারতের সম্ভাব্য একাদশ- ঈশান কিষাণ, ঋতুরাজ গায়কোয়াড়, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, হর্ষল প্যাটেল, আবেশ খান, ভুবনেশ্বর কুমার ও যুজবেন্দ্র চাহাল।

দক্ষিণ আফ্রিকা ধারাবাহিকতার লক্ষ্যে
সাত বছর আগে যে ম্যাচে কটকে ভারতকে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা সেই ম্যাচের প্রথম একাদশে থাকা দুই দলেরই দু-জন করে ক্রিকেটার চলতি সিরিজের প্রথম টি ২০ খেলেছেন। দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা ও ডেভিড মিলারের পাশাপাশি ভারতের অক্ষর প্যাটেল ও ভুবনেশ্বর কুমার ওই ম্যাচে খেলেছিলেন। করোনা আক্রান্ত এইডেন মার্করাম দিল্লিতেই রয়েছেন। যা পরিস্থিতি তাতে তিনি প্রথম তিনটি টি ২০ আন্তর্জাতিকে খেলতে পারবেন না। তবে মার্করামকে ছাড়াই ২১২ রান তাড়া করে জেতা প্রোটিয়া শিবির আত্মবিশ্বাসী। কটকের পিচে সিমারদের জন্য কিছু থাকলে কেশব মহারাজের জায়গায় লুঙ্গি এনগিডি বা মার্কো জানসেনকে আনা হতে পারে। তবে তেম্বা বাভুমারা উইনিং কনম্বিনেশনই ধরে রাখতে পারেন।
দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ- কুইন্টন ডি কক (উইকেটকিপার), তেম্বা বাভুমা, রাসি ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, ডোয়েইন প্রিটোরিয়াস, ওয়েন পার্নেল, কাগিসো রাবাডা, কেশব মহারাজ, আনরিখ নরকিয়া ও তাবরেজ শামসি।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications