শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের প্রথম একাদশে বড় কামব্যাকের ইঙ্গিত দিলেন ভুবনেশ্বর

রবিবার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে সিরিজের প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও শ্রীলঙ্কা। অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে আইপিএল-সহ ঘরোয়া ক্রিকেটে সফল একঝাঁক ক্রিকেটারদের রেখে রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে ভারতীয় দল পাঠানো হয়েছে শ্রীলঙ্কায়। ম্যাচের আগের দিন, আগামীকাল সাংবাদিকদের মুখোমুখি হবেন অধিনায়ক শিখর ধাওয়ান। তার আগে আজ সহ অধিনায়ক ভুবনেশ্বর কুমারের কথায় ভারতের সম্ভাব্য একাদশ নিয়ে একটি বড় ইঙ্গিত মিলেছে।

ভুবির লক্ষ্য

ইংল্যান্ড সফরের দলে ভুবনেশ্বর কুমারকে না রাখা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। এমন জল্পনাও বাতাসে ভেসে বেড়াচ্ছিল, তিন বছর টেস্ট দলের বাইরে থাকা ভুবনেশ্বর কুমার নাকি টেস্ট খেলতে আগ্রহী হন। সীমিত ওভারের ক্রিকেটকেই তিনি প্রাধান্য দিচ্ছেন। এদিন ফের সেই জল্পনাকে উড়িয়ে ভুবি বললেন, সুযোগ পেলে তিন ফরম্যাটেই যাতে খেলতে পারি, দলের হয়ে অবদান রাখতে পারি সেইমতোই নিজেকে প্রস্তুত করছি। এমন নয় যে সাদা বলের ক্রিকেটকেই আমি গুরুত্ব দিচ্ছি। সুযোগ পেলে ভালো খেলাই আমার লক্ষ্য। আগামী ১৮-২০ মাসে কী হবে তা নিয়ে ভাবি না। উল্লেখ্য, তিন বছর আগে জোহানেসবার্গে শেষ টেস্ট খেলেছিলেন। পিঠের চোটের কারণে ২০১৮ সালে ইংল্যান্ড সফরে খেলতে পারেননি। পরের বছর বিশ্বকাপে হ্যামস্ট্রিংয়ে চোট পান। এরপর তাঁর স্পোর্টস হার্নিয়ার অপারেশন হয়। ২০২০ সালের সেপ্টেম্বরে উরুর চোটের কারণে আইপিএল থেকে ছিটকে যান।

ছন্দে ভুবনেশ্বর

তবে মার্চ মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ও টি ২০ সিরিজে দারুণ ছন্দে ছিলেন ভুবি। একদিনের সিরিজে যেখানে ৩৫০-ও নিরাপদ মনে হচ্ছিল না সেখানে ভুবনেশ্বর কুমারের ইকনমি ছিল ৪.৬৫। টি ২০ সিরিজে ইকনমি ছিল ৬.৩৮। একদিনের সিরিজে ৬টি ও টি ২০ সিরিজে ৪ চার উইকেট নিয়ে ভারতের সিরিজ জয়ে অবদানও রাখেন। ভুবনেশ্বর কুমার বলেন, চোট থেকে বাঁচতে ওয়ার্কলোডে গুরুত্ব দিচ্ছি। বোলিংয়ে বিশেষ কিছু পরিবর্তন আনিনি তা ম্যাচেই হোক বা অনুশীলনে। কোনও খেলা খেললে তার পরের ম্যাচের জন্য দ্রুত যাতে প্রস্তুত হতে পারি সেই ব্যাপারটিতে আরও সতর্ক থাকছি। টি ২০ বিশ্বকাপে পাকিস্তান ম্যাচ নিয়েও তাঁর ভাবনা নেই। ভুবনেশ্বর কুমার বলেন, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলতে আমাদের ভালো লাগলেও তা অনেক দেরি আছে। শ্রীলঙ্কা সিরিজ, ইংল্যান্ডে টেস্ট সিরিজ, আইপিএলের পর বিশ্বকাপ। ফলে এখনই ওই ম্যাচ নিয়ে ভাবছি না।

সতীর্থদের নিয়ে

শ্রীলঙ্কা সফরে ভারতের বোলিং আক্রমণকে নেতৃত্ব দেবেন ভুবনেশ্বর কুমার। নভদীপ সাইনি, দীপক চাহার, চেতন সাকারিয়ার মতো তরুণরা দলে রয়েছেন। তবে তাঁদের খুব বেশি পরামর্শ দিতে হচ্ছে না বলেই দাবি ভুবির। তিনি বলেন, প্রত্যেকেই প্রতিভাবান, আইপিএলে ভালো খেলেছেন। ফলে তাঁদের খুব বেশি গাইড করার দরকার নেই। কিছু দরকার হলে আমি তাঁদের পরামর্শ দিচ্ছি এবং দেব। তবে এমন কিছু করছি না যাতে জটিল হয়ে যায়। রাহুল দ্রাবিড়ও সকলকে গাইড করছেন, কিন্তু নতুন কিছু চাপিয়ে দিচ্ছেন না। দ্রাবিড় প্রসঙ্গে আরসিবি-তে একদা টিমমেট ভুবি বলেন, মুম্বইয়ে নিভৃতবাস কাটানোর পর দ্রাবিড়ের সঙ্গে সাক্ষাত হয়েছে। সবকিছু স্বাভাবিক রাখার উপরই জোর দিচ্ছেন দ্রাবিড়। অভিজ্ঞ এবং তরুণ সকলেই তাঁর কথা ভালোভাবেই শুনছেন। ম্যাচ যত এগিয়ে আসবে, রণকৌশল নিয়ে মিটিং হবে, আমরা তত আরও বেশি তাঁর কাছ থেকে শিখতে পারব।

কুল-চা জুটি

এক সময় ভারতীয় দলের অস্ত্র কুল-চা জুটি ২০১৯ সালের পর থেকে কাজে আসছে না। বিশেষ করে কুলদীপ যাদব জাতীয় দল তো বটেই, আইপিএলেও ধারাবাহিক নন। তবে কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহালকে শ্রীলঙ্কায় প্রথম একাদশে রাখার ইঙ্গিত মিলেছে ভুবনেশ্বরের কথায়। তিনি বলেন, কুলদীপ প্রস্তুতি ম্যাচে ভালো বোলিং করেছেন। তাঁর বোলিংয়ে আত্মবিশ্বাসের ছাপ মিলছে। এই সিরিজে ভালো করলে আইপিএল বা বিশ্বকাপেও ভালো বোলিংয়ের বিষয়ে তাঁর আত্মবিশ্বাস বাড়বে। তাঁর বোলিং দেখে আমার মনে হয়েছে, যে আত্মবিশ্বাসের সঙ্গে তিনি বোলিং করছেন তাতে উইকেট পাওয়া সময়ের অপেক্ষা।

ভারতের সম্ভাব্য একাদশ

ভারতের সম্ভাব্য একাদশ

রাহুল দ্রাবিড় আগেই বলেছেন, ছোট সিরিজে সবাইকে খেলানো সম্ভব নয়। এই পরিস্থিতিতে মনে করা হচ্ছে প্রথম ম্যাচে ওপেন করতে দেখা যাবে শিখর ধাওয়ান ও পৃথ্বী শ-কে। মিডল অর্ডারে মণীশ পাণ্ডে, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন। ছয় ও সাতে হার্দিক ও ক্রুণাল পাণ্ডিয়া। আটে ভুবনেশ্বর কুমার। এরপর দীপক চাহার। যুজবেন্দ্র চাহাল প্রথম একাদশে থাকছেনই। ভারত কুল-চা জুটিকে খেলালে কুলদীপ যাদব প্রথম একাদশে থাকবেন। নয়তো অভিষেক হতে পারে আইপিএলে দারুণ ফর্মে থাকা চেতন শাকারিয়ার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+