ফোকাসে বিশ্বকাপ! আইপিএল ফাইনালের আগেই এসজিএম, কী কী নতুন সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই?

আইপিএল শেষ হওয়ার আগেই বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিচ্ছে বিসিসিআই। আগামী ২৭ মে আইপিএল ফাইনালের আগের দিন এসজিএম রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। এই সভাতেই বিশ্বকাপ আয়োজনের জন্য কোর কমিটি গঠন করা হবে। পাশাপাশি নতুন যৌন হয়রানি প্রতিরোধ নীতিও ঘোষণা করা হবে।

আগামী ২৮ মে আইপিএলের মেগা ফাইনায়ল। তার আগের দিন আহমেদাবাদেই বসতে চলেছে বিসিসিআই-এর এসজিএম। সংবাদ সংস্থা সূত্রের খবর, এই সভাতেই নতুন যৌন হয়রানি প্রতিরোধ নীতির (Prevention Of Sexual Harassment policy) উপরে সিলমোহর দেওয়া হবে। কুস্তি কাণ্ডের জেরে জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে ক্রীড়া মন্ত্রক, বিসিসিআই এবং ক্রীড়া সংস্থাগুলিকে নোটিশ দেয়।

১

প্রতিটি ক্রীড়া সংস্থাই যে খুব একটা গুরুত্ব দেয় না বিষয়টির উপর তাও মানবাধিকার কমিশনের নোটিশে উল্লেখ করা হয়। এরপরই তরিঘড়ি নতুন যৌন হয়রানি প্রতিরোধ নীতি চালু করার সিদ্ধান্ত নেয় বোর্ড। এরআগে প্রাক্তন সিইও রাহুল জোহরির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠায় চার সদস্যের আভ্যন্তরীণ অভিযোগ কমিটি (internal Complaints Committee)গঠন করে বোর্ড। সূত্রের খবর, এই কমিটিতে এবার সদস্য সংখ্যা বাড়ানো হচ্ছে।

পাশাপাশি এই বৈঠকেই বিশ্বকাপের জন্য কোর কমিটি গঠন করা হবে। এই কমিটিতে সচিব-কোষাধক্ষ্য-সিইও ছাড়াও থাকবেন শীর্ষকর্তারা। পাশাপাশি রাজ্য সংস্থার বেশ কিছু প্রতিনিধিও এই কমিটিতে জায়গা পেতে পারেন। ইতিমধ্যেই বিশ্বকাপের জন্য রোডম্যাপ বানিয়ে ফেলেছে বিসিসিআই। বিশ্বকাপের ভেন্যু গুলিতে দর্শক স্বাচ্ছন্দ্য বাড়ানোর জন্য সংশ্লিষ্ট রাজ্য সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে বিসিসিআই।

২

বিসিসিআই-এর পক্ষ থেকে বিশ্বকাপ ফাইনালের জন্য সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়াম অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামকে ইতিমধ্যেই প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। মোট ৪৮ টি ম্যাচের জন্য প্রাথমিকভাবে কলকাতা, আমদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধরমশালা, গুয়াহাটি, হায়দরাবাদ, লখনউ, ইন্দোর, রাজকোট এবং মুম্বইকে বেছে নেওয়া হয়েছে।

আইপিএলের মতোই মহিলাদের প্রিমিয়ার লিগের জন্য স্থায়ী উইন্ডো চাইছে বিসিসিআই। চলতি মরসুমে অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল আগামী মার্চ মাস পর্যন্ত টানা ক্রিকেট খেলবে, তারপরই ভারতীয় বোর্ডকে মহিলাদের আইপিএল করতে হবে।

৩

পাশাপাশি বিসিসিআই চাইছে প্রতিটি রাজ্য সংস্থাতেই ফিজিও ও ফিজিক্যাল ট্রেনার নিয়োগ করতে, যাতে ক্রিকেটারদের চোটমুক্ত রাখা যায়।একইসঙ্গে একটি অভিন্ন ফিটনেস মডেল গঠন করার লক্ষ্য রয়েছে বোর্ডের। আইপিএল শেষ হলেই বিশ্বকাপের সূচি ঘোষণা করা হবে। সব মিলিয়ে আইপিএল শেষ হওয়ার পরই মিশন বিশ্বকাপ।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+