Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

BCCI: ইংল্যান্ড সফরের আগেই কঠোর সিদ্ধান্ত বোর্ডের, চাকরি গেল ভারতীয় দলের একাধিক কোচিং স্টাফের

আভাস পাওয়া গিয়েছিল আগে থেকেই,বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতের পরাজয়ের পর থেকেই গম্ভীরে সহকারীদের নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। কয়েকজন সহকারীকে যে ছাঁটাই হতে পারেন তার আগাম পূর্বাভাস ছিলই। অবশেষে জানা গিয়েছে ভারতীয় দলের তিনজন কোচিং স্টাফকে ছেটে ফেলা হয়েছে।

একটিস সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী,ব্যাটিং কোচ তথা গৌতম গম্ভীরের সহকারী অভিষেক নায়ার , ফিল্ডিং কোচ টি দিলীপ এবং স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ সোহম দেসাইকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। আপাতত ফিল্ডিং কোচ হিসাবে রায়ান টেন দুশখাতে দায়িত্ব সামলাবেন , সোহমের পরিবর্তে আদ্রিয়ান লে রুস আসতে পারেন ভারতীয় দলে।

Abhishek Nayar

আইপিএল শেষ হলেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে ভারতীয় দলের। নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হবে ভারতের ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ দিয়েই। অস্ট্রেলিয়া সফরের মতো ইংল্যান্ড সফরে গিয়ে ভারতীয় দলকে যাতে কঠিন পরিস্থিতিতে পড়তে না হয় বা পরাজয়ের মুখ দেখতে না হয় তার জন্য এখন থেকেই সচেষ্ট বিসিসিআই। ভারতীয় দলে কোচ হওয়ার পরই গম্ভীর নিজের মতো করেই কোচিং স্টাফদের বেছে নেন। কেকেআরের ব্যাটিং কোচ অভিষেক নায়ারকে ভারতীয় দলে নিয়ে আসেন।

কিন্তু ৮ মাসের মধ্যেই চাকরি গেল অভিষেকের। এত কম সময়ের মধ্যে চাকরি চাওয়ার নজির ভারতীয় ক্রিকেটের ইতিহাসে নেই। পাশাপাশি ফিল্ডিং কোচ টি দিলীপকেও আর রাখল না বিসিসিআই। রাহুল দ্রাবিড়ের কোচিং স্টাফদের মধ্যে যে কয়েকজন গম্ভীদের সঙ্গেও যুক্ত হয়েছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন টি দিলীপ। তার কোচিংয়ে ভারতীয় দলের ফিল্ডিং প্রশংসিত হয়েছিল। কিন্তু বোর্ডকর্তারা দিলীপের ওপরে আর সন্তুষ্ট নন । ফলে তাকেও ছাঁটাই করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে। বোর্ডের পক্ষ থেকে সরকারিভাবে এখনও বিষয়টি নিয়ে জানানো হয়নি।

ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজের সময় থেকেই ভারতীয় দলের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে নিযুক্ত হয়েছিলেন সীতাংশু কোটাক। অভিষেক নায়ার থাকার পরও সীতাংশু কোটাককে যুক্ত করার প্রশ্ন উঠতে শুরু করেছিল একই দলে দুজন ব্যাটিং কোচ কি করছেন! অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি হয়ে যাওয়ার পরেই ভারতীয় দলে কোচিং স্টাফদের মধ্যে বড়সড় রদ বদলের খবর এল।

সীমিত ওভারে ক্রিকেটে গম্ভীরের কোচিংয়ে দল ভালো পারফরম্যান্স করলেও লাল বলে ক্রিকেটে এখনও সেভাবে সাফল্য পাননি কোচ গম্ভীর। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জিতলেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হতে হয়েছে এমনকি অস্ট্রেলিয়া গিয়ে লজ্জা জনক পারফরম্যান্স করেছে ভারতীয় দল। এই পরিস্থিতিতে লাল বলের ক্রিকেটে একজন ভিন্ন কোচেরও দাবি উঠেছে। ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ গম্ভীর এর কাছেও অগ্নিপরীক্ষা। কিন্তু আইপিএলের মধ্যেই গম্ভীরের ডানা ছাঁটাই এর প্রক্রিয়াও শুরু করে দিল বিসিসিআইবিভিন্ন সূত্রে উঠে এসেছে, সাজঘরের খবর বাইরে ফাঁস করতেন গম্ভীরের সহকারীরা। এমনই বিস্ফোরক অভিযোগ তাদের বিরুদ্ধে উঠেছে।

Take a Poll

এদিকে চলতি সপ্তাহের শেষেই বোর্ডের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ হতে পারে। বিসিসিআই ইতিমধ্যেই তালিকা ফাইনাল করে ফেলেছে। শ্রেয়স আইয়ার আবার কেন্দ্রীয় চুক্তির তালিকায় প্রত্যাবর্তন করতে চলেছেন । জানা গিয়েছে টি২০ আন্তর্জাতিক থেকে অবসর নিলেও এ প্লাসেই জায়গা ধরে রাখছেন বিরাট কোহলি, রোহিত শর্মা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+