করোনাকালে কল্পতরু মহারাজ! কোভিড আক্রান্ত সৌরভের পরিবারের পাশে বিসিসিআই সভাপতি সৌরভ

করোনাকালে কল্পতরু মহারাজ! কোভিড আক্রান্ত সৌরভের পরিবারের পাশে বিসিসিআই সভাপতি সৌরভ

করোনাকালে কল্পতরু সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট তথা দেশের প্রাক্তন অধিনায়ককে করোনা ভাইরাসের বিপর্যয়ের দিনে বারবার সাহায্যের হাত বাড়িয়ে দিতে দেখা গিয়েছে। কখনও চাল দিয়ে, কখনও নিজে উপস্থিত থেকে দুস্থ-পিছিয়ে পড়া মানুষদের হাতে অন্ন তুলে দিয়ে মহামারীর দিনে পাশে সামাজিক কাজের মধ্যে দিয়ে মানুষের পাশে থেকেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আরও একবার ফের তাঁকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে দেখা গেল।

করোনায় প্রয়াত সৌরভ বসু

করোনায় প্রয়াত সৌরভ বসু

এবার করোনায় প্রয়াত ইস্টার্ন রেলের কর্মী সৌরভ বসুর পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কয়েকদিন আগে চুঁচুড়ায় কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রেল কর্মী তথা স্কাউট শিক্ষক সৌরভ বসু প্রয়াত হন। অচেনা এই পরিবারে পাশে সাহায্য করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

ফেসবুক পোস্টে সমস্যা তুলে ধরা হয়

ফেসবুক পোস্টে সমস্যা তুলে ধরা হয়

কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুতে সৌরভ বসু স্ত্রী, মা এবং দুই সন্তানকে ফেলে রেখে গেলেন। করোনা ভাইরাসের মৃত্যু হওয়ায় এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন জায়গা অমানবিক ছবি দেখা যাচ্ছে। চুঁচড়ায় বসু পরিবারের সঙ্গে এমনটা হয়েছে। প্রতিবেশিদের কাছে সাহায্য চাইলেও করোনায় মৃত্যু হওয়ায় বসু পরিবারের পাশে দাঁড়ায়নি। এই পরিস্থিতিতে সৌরভ বসুর পরিবারের করোনা পরীক্ষা করোনার প্রয়োজন। কোথায় করোনা পরীক্ষা করা যাবে সেই তথ্য দিয়েও প্রতিবেশিরা এই দুঃসময়ে বসু পরিবারের পাশে দাঁড়াননি বলে অভিযোগ। পরিবার কোথায় কোভিড পরীক্ষা করাবেন বুঝে উঠতে পারছিল না। এই অবস্থায় স্কাউট শিক্ষক সৌরভের ছাত্ররা বিষয়টি ফেসবুক পোস্টে তুলে ধরে।

সমস্যা সৌরভ গঙ্গোপাধ্যায়ের নজর এড়ায়নি

সমস্যা সৌরভ গঙ্গোপাধ্যায়ের নজর এড়ায়নি

ফেসবুকে পোস্ট হতে গোটা বিষয়টি বাংলার ক্রীড়ামহলের নজড়ে আসে। পোস্টটি স্পোর্টস ম্যানেজমেন্ট নিয়ে কাজ করা শতদ্রু দত্তের নজরে আসলে তিনি ব্যক্তিগত উদ্যোগ নেন। পুরো ঘটনাটি তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে জানিয়েছেন।

সৌরভের অনুরোধে পরিবারের করোনা পরীক্ষা

সৌরভের অনুরোধে পরিবারের করোনা পরীক্ষা

এরপরই সৌরভ হুগলির এসডিওকে দ্রুত প্রয়াত সৌরভ বসুর পরিবারের বাকি সদস্যদের কোভিড পরীক্ষার ব্যবস্থা করে দেওয়ার জন্য অনুরোধ করেন। অনুরোধে কাজ হয়েছে। সোমবার সকালেই হুগলির এক হাসপাতালে সৌরভ বসুর স্ত্রী,মা, ছেলে ও মেয়ের করোনা পরীক্ষা করা হয়। বোর্ড সভাপতি সৌরভের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে পরিবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+