BCCI: ব্যক্তিগত শেফ নিয়ে বিদেশ সফরে নিষেধাজ্ঞা, রাঁধুনি নিয়ে নয়া নীতি আনছে বিসিসিআই
বর্ডার-গাভাসকর ট্রফিতে খারাপ ফলাফলের পরই ক্রিকেটারদের স্বাধীনতায় রাশ টানার উদ্যোগ নিয়েছে বিসিসিআই। ভারতীয় দলের একাধিক তারকা ক্রিকেটার দলীয় নীতির বাইরে গিয়ে নিজের ইচ্ছে অনুসারে চলাফেরা করতেন। এমনকি ব্যক্তিগত নিরাপত্তারক্ষী থেকে শেফকেও নিজেদের সঙ্গে রাখতেন। এই বিষয়ে আগেই কঠোর হয়েছে বিসিসিআই। এবার নিয়মও বেধে দিল বোর্ড।
একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, এবার থেকে কোনও ক্রিকেটার ব্যক্তিগত রাঁধুনিকে বিদেশ সফরে নিয়ে যেতে পারবেন না। গোটা দলের জন্য অতিরিক্ত দুই জন শেফকে পাঠানো হবে। ক্রিকেটারদের তাদের কাছে জানাতে হবে তাঁরা ডায়েট অনুসারে কী ধরনের খাবার খেতে চান সেই অনুসারে বোর্ড নিযুক্ত শেফ খাবার বানিয়ে দেবেন।

একটি সূত্র সংশিষ্ট সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমে জানিয়েছেন, দলের ক্রিকেটারদের একটি বিকল্প দেওয়া হয়েছে যেখানে বোর্ড খেলোয়াড়দের প্রয়োজনের জন্য দুটি শেফের ব্যবস্থা করবে। তবে, খেলোয়াড়দের নির্দিষ্ট চাহিদা অনুসারে খাবার বানিয়ে দেবেন ব্যক্তিগত শেফ নিয়ে যাওয়া চলবে না। গাড়ি দুর্ঘটনার পর থেকে ব্যক্তিগত রাঁধুনি সঙ্গে রাখেন পন্থ। একাধিক সাক্ষাৎকারে এ কথা পন্থ জানিয়েছেনও।
প্রতিবেদনে বলা হয়েছে কয়েকদিন আগে পর্যালোচনা সভার সময় উত্থাপিত মূল আপত্তিগুলির মধ্যে একটি ছিল দলের ডাইনিং এলাকায় এই শেফদের উপস্থিতি। রিপোর্ট অনুসারে, শুধুমাত্র খেলোয়াড় এবং কোচিং স্টাফের সদস্যদের ডাইনিং এরিয়াতে থাকার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু সেখানে ক্রিকেটারদের ব্যক্তিগত শেফরাও উপস্থিত ছিলেন এটা একেবারেই পছন্দ নয় গম্ভীরের।
এক তারকা ব্যাটার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী এবং সন্তানদের জন্য আয়া নিয়ে গিয়েছিলেন। একাধিক ক্রিকেটার অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন ব্যক্তিগত সহকারীকে নিয়ে। বিরাট এবং অনুষ্কা দুই সন্তানের দেখভালের জন্য সঙ্গে আয়া থকেন। কিন্তু গম্ভীর কোহলির নিরাপত্তারক্ষী, আয়াদের উপস্থিতি ভাল ভাবে নেননি বিরাট কোহলি যেমন অস্ট্রেলিয়ায় আগে পৌঁছেছিলেন স্ত্রী ও সন্তানদের নিয়ে। কিন্তু এমনটা আর চলবে না। দলের শৃঙ্খলা ও সংহতি বজায় রাখার জন্য পরিবার নিয়ে আলাদা করে সফরে যাওয়ার অনুমতি দেওয়া হবে না।












Click it and Unblock the Notifications