'বিফ-পর্ক খাওয়া যাবে না', বিসিসিআই-এর বিজ্ঞপ্তি ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া, আসল সত্যিটা কী?
'বিফ-পর্ক খাওয়া যাবে না', বিসিসিআই-এর বিজ্ঞপ্তি ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া, আসল সত্যিটা কী?
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজ দারুণভাবে জেতার পরে কিছুটা ছন্দ ফিরে এসেছে ভারতীয় ক্রিকেটে। এবার দুই টেস্টের সিরিজ খেলবে ভারত এবং নিউজিল্যান্ড। তার আগে একটি বিজ্ঞপ্তি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা নিয়ে ফের বিতর্ক সৃষ্টি হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে যে, বিসিসিআই খেলোয়াড়দের জন্য শুধুমাত্র হালাল মাংস খাওয়ার কথা বাধ্যতামূলক করেছে। বিফ বা পর্ক খাওয়া যাবে না বলেও জানিয়ে দিয়েছে।

যখন থেকে বিজ্ঞপ্তিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটভক্তরা টার্গেট করে বিসিসিআইকে। প্রচার শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এই প্রসঙ্গে বোর্ডের তরফে এক কর্তা জানিয়েছেন, এমন কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি। খেলোয়াড়রা আমিষ বা নিরামিষ যাই খান, সেটা তাদের নিজেদের পছন্দের বিষয়। এমন কোনও নির্দেশ বা বিজ্ঞপ্তি জারি করা হয়নি।
সোশ্যাল মিডিয়ায় যে খাবারের বিজ্ঞপ্তির কথা বলা হয়েছিল সেখানে ব্রেকফাস্ট লাঞ্চ এবং খেলার পরে খাবারের কথা ছিল। সেখানেই একেবারে নিচে পর্ক এবং বিফ খাওয়া যাবে না বলে লেখা ছিল। সমস্ত বিতর্কের সূত্রপাত সেখান থেকেই।
আগামী ২৫ তারিখ থেকে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট অনুষ্ঠিত হতে চলেছে কানপুরে। এই ম্যাচে ভারতের অধিনায়কত্ব করবেন অজিঙ্ক রাহানে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ডিসেম্বরের ১৩ তারিখ। সেই টেস্টে দলে ফিরবেন বিরাট কোহলি এবং তিনি অধিনায়কত্ব করবেন।












Click it and Unblock the Notifications