Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

BCCI: আয়ের নিরিখে অস্ট্রেলিয়াকে হেলায় হারাল ভারত, বিসিসিআইয়ে লক্ষ্মীলাভের অঙ্ক শুনলে চমকে যাবেন

BCCI: বিশ্বের ধনীতম ক্রিকেট বোর্ডের তকমা আগেই পেয়েছে বিসিসিআই। আইপিএলের সৌজন্যে রেকর্ড পরিমাণ লক্ষ্মীলাভ হয় ভারতীয় ক্রিকেট বোর্ডের। তবে বর্তমানে আয়ের নিরিখে বাকি ক্রিকেট বোর্ডগুলির তুলনায় কয়েক যোজন এগিয়ে জয় শাহরা। বিশ্বকাপের বছরে ভারতীয় ক্রিকেট বোর্ডের আয় রীতিমতো তাক লাগিয়ে দেওয়ার মতোই।

একদিনের বিশ্বকাপ ফাইনাল হোক বা আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল অস্ট্রেলিয়ার কাছে হেরেই একরাশ হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে রোহিত-বিরাটদের। মাঠের লড়াইয়ে যতই হারতে হোক মাঠের বাইরে চ্যাম্পিয়ন বিসিসিআই, রানার্স আপ ক্রিকেট অস্ট্রেলিয়া। শুধু আয়ের নিরিখে শীর্ষে থাকাই নয়, ভারতীয় ক্রিকেট বোর্ড নিজেদের ধরা ছোঁয়ার বাইরে নিয়ে গিয়েছে।

BCCI

ক্রিকবাজের প্রতিবেদন অনুসারে, বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ডের মোট আয় ২.২৫ বিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় ১৮৭৬০ কোটি টাকা। দ্বিতীয়স্থানে থাকা ক্রিকেট অস্ট্রেলিয়ার আয় ৭৯ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা ৬০০ কোটি টাকা। অর্থ্যাত অস্ট্রেলিয়ার থেকে ২৮গুণ বেশি আয় করেছে ভারত। অর্থনীতিতে তৃতীয় বিশ্বের দেশ হলেও ক্রিকেটে ভারত সুপার পাওয়ার। আর্থিক শক্তিতেও বলীয়ান বিসিসিআই।

এবার এক নজরে দেখে নেওয়া যাক কোন দেশের ক্রিকেট বোর্ডের আয় কত? বিসিসিআই, ক্রিকেট অস্ট্রেলিয়ার পর তৃতীয় স্থানে আছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ইসিবির আয় ৪৯২ কোটি টাকা। চতুর্থ স্থানে আছে পিসিবি, পাকিস্তানের আয় ৪৫৮ কোটি টাকা। আয়ের নিরিখে উপরের দিকে উঠে এসেছে বাংলাদেশ। ভারতের প্রতিবেশি দেশের আয় ৪২৫ কোটি টাকা।

দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ডের আয় ৩৯২ কোটি টাকা। আইসিসি বড় মঞ্চে দেখা না গেলেও জিম্বাবোয়ের আয়ের কিন্তু কমতি নেই। আফ্রিকান এই দেশটির ক্রিকেট বোর্ড আয় করেছে ৩১৭ কোটি‌ টাকা। দেশজুড়ে আর্থিক মন্দার প্রভাব পড়েছে শ্রীলঙ্কান ক্রিকেটেও। এই দেশটির আয় বর্তমানে ১৬৬ কোটি টাকা। ওয়েস্ট ইন্ডিজের আয় ১২৫ কোটি টাকা।

তবে সবথেকে পিছিয়ে আইসিসি চেয়ারম্যানের নিজের দেশ নিউজিল্যান্ডই। কিউয়ি ক্রিকেট বোর্ডের আয় মাত্র ৭৫ কোটি টাকা। ভারতের আয়ের অন্যতম উৎস আইপিএল। প্রতিবছর আইপিএল থেকে বিপুল টাকা লাভ করে বিসিসিআই। ২০২৩ সাল থেকে আবার মহিলা আইপিএলও চালু করেছে বিসিসিআই।

আইপিএলের সঙ্গে ২০২৩ সালে যুক্ত হয়েছে একদিনের বিশ্বকাপ। ফলে ভারতীয় ক্রিকেট বোর্ডের লক্ষ্মীলাভের অঙ্কও পাল্লা দিয়ে বেড়েছে। মাঠের বাইরে প্রথম বিশ্বের দেশগুলিকে হেলায় হারাচ্ছে ভারত। গত ১০ বছরে অধরা শুধু আইসিসি ট্রফিটাই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+