BCCI ACU Chief: বিসিসিআইয়ের দুর্নীতি দমন শাখা আরও মজবুত, দায়িত্বে প্রাক্তন এনআইএ প্রধান
BCCI ACU Chief: বিসিসিআইয়ের দুর্নীতি দমন শাখা এবার আরও মজবুত হলো। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ-র প্রাক্তন প্রধানকে বোর্ড অ্যান্টি কোরাপশন ইউনিটের প্রধান করে আনল।
অবসরপ্রাপ্ত প্রাক্তন আইপিএস অফিসার শরদ কুমার চার বছর এনআইএ-র শীর্ষে ছিলেন। এবার তিনি বিসিসিআইয়ের দুর্নীতি দমন শাখাকে লিড করবেন।

উত্তর প্রদেশের বরেলির বাসিন্দা বছর ৬৮-র শরদ কুমার চলতি মাসের প্রথম দিন থেকেই বিসিসিআইয়ের দুর্নীতি দমন শাখার প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন। তাঁর নাম চূড়ান্ত হয়েছিল বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায়। এই পদে তিন বছরের মেয়াদে নিয়োগ করা হয়ে থাকে।
১৯৭৯ সালের আইপিএস ব্যাচের হরিয়ানা ক্যাডারের এই অফিসারের কেরিয়ার যথেষ্টই চমকপ্রদ। তিনি ২০১৩ থেকে ২০১৭ সাল অবধি এনআইএ-র প্রধানের দায়িত্ব সামলেছেন। ফলে সন্ত্রাসবাদ দমনের কাজে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সাফল্যের সঙ্গে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতায় তিনি এবার সমৃদ্ধ করবেন বিসিসিআইকে।
শরদ কুমার বিসিসিআইয়ের দুর্নীতি দমন শাখার প্রধান হিসেবে স্থলাভিষিক্ত হলেন কেকে মিশ্রর। তাঁকে গত বছরই নিয়োগ করা হয়েছিল। যদিও হরিয়ানা ক্যাডারেরই প্রাক্তন আইপিএস মিশ্র টার্ম শেষের অনেক আগেই সরলেন। যদিও কী কারণে তিনি সরলেন তা এখনও স্পষ্ট নয়।
এনআইএ-র দায়িত্ব সামলানোর পর শরদ কুমার ২০১৮ সালের জুন থেকে ২০২০ সালের এপ্রিল অবধি সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের ভিজিল্যান্স কমিশনার হন। অন্তর্বর্তীকালীন সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনারেরও দায়িত্ব সামলেছেন। এবার অবশ্য তিনি পুরোপুরি অন্যরকম দায়িত্ব সামলাবেন বিসিসিআইতে।
ক্রিকেটের স্বচ্ছতা বজায় রাখতে বিসিসিআই বদ্ধপরিকর। ফলে ম্যাচ গড়াপেটা, বেটিং কেলেঙ্কারি-সহ নানা অপরাধ মোকাবিলায় তিনি নতুন কোনও দিশা বিসিসিআইকে দিতে পারেন কিনা সেদিকে সকলের নজর থাকবে। উল্লেখ্য, এনআইএ প্রধান হিসেবে পাঠানকোট এয়ারবেসে জৈশ-এ-মহম্মদের জঙ্গি হানা-সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তদন্ত তিনি যেমন চালিয়েছেন তেমনই এই সংস্থার পারদর্শিতা ও পরিকাঠামো বৃদ্ধির কাজকেও নেতৃত্ব দিয়েছেন।
জঙ্গি সংগঠনগুলিকে আর্থিকভাবে সাহায্য করার নেটওয়ার্ক দমনেও উল্লেখযোগ্য পারদর্শিতা দেখিয়েছেন শরদ কুমার। ১৯৯৬ সালে তিনি আইনরক্ষার দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রপতির কাছ থেকে প্রেসিডেন্ট'স পুলিশ মেডেল পেয়েছিলেন। ২০০৪ সালেও অসামান্য অবদানের জন্য প্রেসিডেন্ট'স পুলিশ মেডেল পান শরদ কুমার।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications