একাধিক চমক রেখে মহিলা বিশ্বকাপের দল ঘোষণা করল বিসিসিআই
আইসিসি মহিলা বিশ্বকাপ এবং নিউজিল্যান্ড সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল বিসিসিআই। মহিলা নির্বাচক মণ্ডলীর ঘোষিত দলে রয়েছে একাধিক চমক। উল্লেখ যোগ্য বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন নির্বাধিরত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের মিডল অর্ডারে অন্যতম স্তম্ভ জেমিমা রডরিগেজ। ভারতী. দলের অস্ট্রেলিয়া সফরেও দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন জেমিমা।

নিউজিল্যান্ডে আয়োজিত হতে চলা বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ খেতাবের লড়াইয়ে মিতালি রাজের নেতৃত্বে মাঠে নামবে টিম ইন্ডিয়া। মিতালির ডেপুটি অর্থাৎ বিশ্বকাপে মহিলা দলের সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছে হরমনপ্রীত কৌর। বিশ্বকাপের জন্য ঘোষিত দলে রয়েছে অভিজ্ঞ অলরাউন্ডার ঝুলন গোস্বামী।
জেমিমার মতোই পনেরো সদস্যের দলে জায়গা পাননি অভিজ্ঞ শিখা পান্ডে। ২০২১-এ সকল ফরম্যাটে নিজের অলরাউন্ড পারফরম্যান্সের মধ্যে দিয়ে নজরটানা স্নেহা রাণা। নিজের জায়গা ধরে রখেছেন। ৬ মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। তাউরাঙ্গা'র বে ওভালে খেলা হবে এই ম্যাচ। বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলবে ভারতীয় মহিলা দল। ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে সেই সিরিজ।
পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচের পর ১০ মার্চ আয়োজক দেশ নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুখোমুখি হবে ভারতীয় মহিলা দল। তৃতীয় ম্যাচে ১২ মার্চ ভারতীয় দল মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ভারতের পরবর্তী ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে (মার্চ ১৬)। এর পর মিতালি রাজের দল খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ১৯ মার্চ খেলা হবে সেই ম্যাচ। গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ ভারত খেলবে বাংলাদেশ (২২ মার্চ) এবং দক্ষিণ আফ্রিকা'র (২৭ মার্চ) বিরুদ্ধে।
২০২২ মহিল বিশ্বকাপ-এর জন্য ঘোষিত ১৫ সদস্যের ভারতী দল:
মিতালি রাজ (অধিনায়ক), হরমনপ্রীত কৌর (সহ-অধিনায়ক), স্মৃতি মন্দনা, শেফালি বর্মা, ইস্তিকা ভাটিয়া, দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটরক্ষক), স্নেহা রাণা, ঝুলন গোস্বামী, পূজা ভাস্ত্রকর, মেঘনা সিং, রেণুকা সিং ঠাকুর, তানিয়া ভাটিয়া (উইকেটরক্ষক), রাজেস্বরী গায়েকোয়াড়, পুনম যাদব
স্ট্যান্ডবাই:
সাভিনেনি মেঘানা, একতা বিস্ত, সিমরান দিল বাহাদুর












Click it and Unblock the Notifications