বিরাট বনাম উইলিয়ামসন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আলোচ্য দুই রথীর তুলমূল্য পরিসংখ্যান
বিরাট বনাম উইলিয়ামসন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আলোচ্য দুই রথীর তুলমূল্য পরিসংখ্যান
আগামী ১৮ জুন ইংল্যান্ডের সাউদম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। হাই-ভোল্টেজ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হতে চলেছে ভারত। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ক্রিকেট প্রেমীরা। সেই আবহে দুই দলের স্তম্ভ বিরাট কোহলি ও কেন উইলিয়ামসনের পরিসংখ্যানের হেরফের দেখা নেওয়া যাক।

মোট টেস্ট পরিসংখ্যান
৩২ বছরের বিরাট কোহলি এখনও পর্যন্ত ভারতীয় দলের হয়ে ৯১টি টেস্ট খেলেছেন। ৭৪৯০ রান এসেছে তাঁর ব্যাট থেকে। লাল বলের ফর্ম্যাটে ২৭টি শতরান ও ২৫টি অর্ধশতরান রয়েছে ভারত অধিনায়কের। তার মধ্যে সাতটি দ্বিশতরান সামিল রয়েছে। অন্যদিকে ৩০ বছরের কেন উইলিয়ামসন নিউজিল্যান্ডের হয়ে ৮৩টি টেস্ট ম্যাচ খেলে ৭১১৫ রান করেছেন। ২৪টি শতরান ও ৩২টি অর্ধশতরান তাতে সামিল রয়েছে। টেস্টে চারটি দ্বিশতরান করেছেন কিউয়ি অধিনায়ক।

ঘরের মাঠে পরিসংখ্যান
ভারতীয় দলের জার্সিতে ঘরের মাঠে টেস্টে ৬৮.৪-এর গড়ে ৩৫৫৮ রান করেছেন বিরাট কোহলি। তাতে ১৩টি শতরান সামিল রয়েছে। অন্যদিকে নিউজিল্যান্ডের মাটিতে অধিনায়ক কেন উইলিয়ামসন টেস্টে ৩৬৬২ রান করেছেন। তাতে ১৩টি শতরান সামিল রয়েছে।

দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় রেকর্ড
ভারতীয় দলের জার্সিতে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় মাটিতে ৫৫টি টেস্ট ইনিংস খেলেছেন বিরাট কোহলি। ৪৭.৯-এর গড়ে ২৬৩৭ রান করেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। সবমিলিয়ে তিন দেশে লাল বলের ফর্ম্যাটে ১০টি শতরান রয়েছে বিরাটের। অন্যদিকে তিন দেশে ২৯টি টেস্ট ইনিংস খেলে ৯৩১ রান করেছেন কেন উইলিয়ামসন। তিনটি শতরান এসেছে তাঁর ব্যাট থেকে।

নিউজিল্যান্ডে কোহলি, ভারতে উইলিয়ামসন
নিউজিল্যান্ডের মাটিতে এখনও পর্যন্ত ৯টি টেস্ট খেলেছেন বিরাট কোহলি। ৫১.৫৩-এর গড়ে ৭৭৩ রান করেছেন ভারত অধিনায়ক। তিনটি শতরান ও তিনটি অর্ধশতরান এর অংশ। অন্যদিকে ভারতে ১১টি টেস্ট খেলে ৭২৮ রান করেছেন কেন উইলিয়ামসন। তাতে সামিল রয়েছে দুটি শতরান ও চারটি অর্ধশতরান।

অধিনায়কত্বের লড়াই
বিরাট : ভারতীয় দলের অধিনায়ক হিসেবে এখনও পর্যন্ত ৬০টি টেস্ট ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। ৩৬টি ম্যাচ তিনি জিতেছেন। ১৪টি ম্যাচ হেরে যাওয়ার পাশাপাশি ১০টি টেস্ট ড্র করতে সক্ষম হয়েছেন বিরাট। ভারতের অধিনায়ক হিসেবে টেস্টে ৫৩৯২ রান করেছেন কোহলি। তাতে ২০টি শতরান সামিল রয়েছে।
কেন : নিউজিল্যান্ডকে ৩৫টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন কেন উইলিয়ামসন। ২১টি ম্যাচ জিততে সক্ষম হয়েছেন। টেস্ট অধিনায়ক হিসেবে ৩০৭৮ রান করেছেন কেন। তিনি ১১টি শতরান হাঁকিয়েছেন।












Click it and Unblock the Notifications