লা লিগায় জিতল বার্সেলোনা, ইএফএল কাপে আর্সেনাল-ম্যান সিটির জয়, হার টটেনহামের
লা লিগায় জিতল বার্সেলোনা, ইএফএল কাপে আর্সেনাল-ম্যান সিটির জয়, হার টটেনহামের
ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতার পরেই স্বমহিমায় ফিরলেন লিওনেল মেসি। সেই সঙ্গে লা লিগায় ভিল্লাররিয়ালকে হারিয়ে ট্র্যাকে ফিরল বার্সেলোনা। অন্যদিকে ইএফএল কাপে আর্সেনাল, ম্যাঞ্চেস্টার সিটি বড় ব্যবধানে জয় পেলেও, দুর্বল কোলচেস্টার ইউনাইটেডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল টটেনহাম।

বার্সার জয়
লা লিগায় গ্রানাডার বিরুদ্ধে বার্সেলোনার হয়ে এই মরশুমের প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন লিওনেল মেসি। সেই ম্যাচ ২-০ গোলে হেরে যায় স্প্যানিশ জায়েন্ট। এরপর মেসিকে বর্ষসেরা ফুটবলার ঘোষণা করে ফিফা। সেই পুরস্কার হাতে নেওয়ার ২৪ ঘণ্টা পরেই চেনা রূপে ধরা দিলেন এলএম টেন। কার্যত তাঁর সুদক্ষ নেতৃত্ব ও পাসিং ফুটবলের সৌজন্যেই ভিল্লাররিয়ালকে ২-১ গোলে হারায় বার্সেলোনা। ম্যাচের ৬ মিনিটে বার্সার হয়ে প্রথম গোল করেন ফরাসি অ্যান্টোনি গ্রিজম্যান। ৯ মিনিট পর মেসির ক্লাবের হয়ে গোলের ব্যবধান বাড়ান আর্থার মেলো। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক এর মিনিট আগে ভিল্লাররিয়ালের হয়ে এক গোলের ব্য়বধান কমান স্যান্টি কাজোরলা। ম্যাচের দ্বিতীয়ার্ধে আর কোনও গোল হয়নি। এই জয়ে পর লা লিগা তালিকায় সাত থেকে এক ধাপে চার নম্বরে উঠে এসেছে বার্সেলোনা।

আর্সেনালের বড় জয়
ইএফএল কাপের তৃতীয় রাউন্ডে নটিংহাম ফরেস্টের বিরুদ্ধে পাঁচ গোলের দাপুটে জয় পেল আর্সেনাল। ম্যাচের ৩১ মিনিটে গানার্সদের হয়ে প্রথম গোল করেন গাব্রিয়াল মার্টিনেল্লি। প্রথমার্ধে আর কোনও গোল হয়নি। ৭১, ৭৭ ও ৮৪ মিনিটে আর্সেনালের হয়ে গোল দেন যথাক্রমে রব হোল্ডিং, জো উইলক ও রেইজ নেলসন। ম্যাচের ৯০ মিনিটে আর্সেনালের হয়ে পঞ্চম ও নিজের দ্বিতীয় গোল দেন গাব্রিয়াল মার্টিনেল্লি।

জয়ী ম্যান সিটি
ইএফএল কাপের তৃতীয় রাউন্ডে প্রেস্টন নর্থ এন্ডকে তিন গোলে হারাল ম্যাঞ্চেস্টার সিটি। ম্যাচের ১৯ মিনিটে সিটির হয়ে প্রথম গোল দেন রাহিম স্টারলিং। ৩৫ মিনিটে দ্বিতীয় গোল দেন ব্রাজিলিয় গাব্রিয়াল জোসুস। রায়ান লেজসনের আত্মঘাতী গোলে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় ম্যান সিটি। দ্বিতীয়ার্ধে আর কোনও গোল হয়নি।

টটেনহামের হার
ইএফএল কাপের তৃতীয় রাউন্ডে দুর্বল কোলচেস্টার ইউনাইটেডের কাছে টাইব্রেকারে হেরে যায় টটেনহাম। নির্ধারিত সময়ে ম্যাচ গোলশূণ্যই থাকে। টাইব্রেকারে ৪-৩ ফলে হেরে যায় টটেনহাম।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications