Azhar-Sangeeta Love Story: আজহার-সঙ্গীতার দাম্পত্য ভাঙায় নাম জড়ায় কার? শ্যানন কি আজ্জুর তৃতীয় স্ত্রী?
Azhar-Sangeeta Love Story: ক্রিকেটার ও বলিউড তারকার দাম্পত্যের অনেক নজির রয়েছে। মনসুর আলি খান পতৌদি থেকে শুরু করে বিরাট কোহলি, যুবরাজ সিং থেকে হরভজন সিং, তালিকা দীর্ঘ।
এই তালিকায় নাম রয়েছে মহম্মদ আজহারউদ্দিনের। যদিও সঙ্গীতা বিজলানির সঙ্গে ১৪ বছরের দাম্পত্য ভেঙে যায় আজহারের।

মহম্মদ আজহারউদ্দিনের আন্তর্জাতিক অভিষেক হয় ১৯৮৫ সালে। এক অনুষ্ঠানে আজহার জানিয়েছেন, বিজ্ঞাপনের শ্যুটিংয়ের সময় তিনি প্রথম দেখেন সঙ্গীতা বিজলানিকে। প্রথম দর্শনেই প্রেমে পড়ে যান। যদিও আজহারের চেয়ে সঙ্গীতা প্রায় তিন বছরের বড়। আজহারের জন্ম ১৯৬৩ সালের ৮ ফেব্রুয়ারি। সঙ্গীতার ১৯৬০ সালের ৯ জুলাই।
আজহারের কথা অনুযায়ী, তিনি নৌরিনকে বিয়ে করার বছর দুয়েক আগেই প্রেমে পড়েন ১৯৮০ সালের মিস ইন্ডিয়া ইউনিভার্স এবং ওই বছরই মিস ইউনিভার্সে দেশের প্রতিনিধিত্ব করা সঙ্গীতার। সঙ্গীতা তখন মডেলিংয়ের দুনিয়ায়। তাঁর সঙ্গে সলমন খানের ঘনিষ্ঠতা ছিল। সলমনও তখন মডেলিংয়ের দুনিয়ায়। তবে অপর এক মডেলের সঙ্গে সম্পর্ক থাকায় সলমনকে বিয়ে করেননি সঙ্গীতা।

আজহার-নৌরিনের দুই পুত্র। তাঁদের মধ্যে একজন পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। অপর পুত্র আসাদ বিয়ে করেছেন সানিয়া মির্জার বোন আনমকে। আনমের এটি দ্বিতীয় বিয়ে। সেই বিয়ের অনুষ্ঠানে ২০১৯ সালে হাজির ছিলেন সঙ্গীতা বিজলানিও। আজহারের পাশে দাঁড়িয়ে ছবিও তুলেছিলেন। আসাদ-আনমকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছাও জানান।
আজহার ১৯৯৬ সালে বিয়ে করেন সঙ্গীতাকে। সঙ্গীতার সঙ্গে তাঁর সম্পর্কের কথা নৌরিনকে আজ্জুই জানান। এরপরই তালাক। ১৯৯৬ সালের বিশ্বকাপে সেমিফাইনালে ভারতের পরাজয়ের পর আজহার ও সঙ্গীতাকে তুমুল সমালোচনার মুখে পড়তে হয়েছিল। নৌরিনের সঙ্গে আজহারের দাম্পত্য ছিল ৯ বছরের। সঙ্গীতার সঙ্গেও লম্বা পার্টনারশিপই গড়ছিলেন।

কিন্তু ২০১০ সালে আজহার-সঙ্গীতার বিচ্ছেদ হয়ে যায়। ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা (Jwala Gutta)-র সঙ্গে আজহারের সম্পর্কই সঙ্গীতার সঙ্গে বিচ্ছেদের পথ প্রশস্ত করে বলে জানা গিয়েছিল। যদিও আজহার ও জ্বালা দুজনেই একে অপরের বন্ধু বলে দাবি করেন। ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের কেউ কেউ এই গুজব ছড়িয়েছিলেন বলে দাবি আজ্জু ও গুট্টার।
@__shannon_marie ....hey..guys is right@azhar@tie with shannon...? pic.twitter.com/Yw3RlaLR8K
— Engnr., Javeed🐦 (@javidali1111) December 20, 2015
এরই মধ্যে জল্পনা জোরালো হয় আজহারের তৃতীয় বিয়ে নিয়ে। আজহার তাঁর দীর্ঘদিনের বান্ধবী শ্যানন মেরিকে বিয়ে করেছেন বলে জানা যায়। দুজনের কিছু ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। লস অ্যাঞ্জেলেসের শ্যানন দিল্লিতে থাকাকালীনই আজহারের সঙ্গে আলাপ। নয়ডায় একটি পোশাক প্রস্তুতকারী সংস্থার অন্যতম ডিরেক্টর ছিলেন শ্যানন।
শ্যানন ও আজহারকে অনেক জায়গাতেই একসঙ্গে দেখা গিয়েছে। যদিও বিয়ের কথা গুজব বলেই উড়িয়ে দিয়েছেন তাঁরা। এখানেই সামনে এসেছে বন্ধুত্বের সম্পর্কের কথাই। আজহার-সঙ্গীতার বিচ্ছেদ হলেও তাঁরা নিজেদের মধ্যে যোগাযোগ রেখেছেন। কংগ্রেসের হয়ে লোকসভা ভোটে দাঁড়ানো আজহারের হয়ে প্রচারও করেছিলেন সঙ্গীতা।












Click it and Unblock the Notifications