অক্ষর ভাঙলেন জাদেজার রেকর্ড! ভারতীয় দলের কোন বিভাগ নিয়ে আত্মবিশ্বাসী দ্রাবিড়?

দেশের মাটিতে চলতি বছরেই বিশ্বকাপ। তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন স্পিন বোলিং অলরাউন্ডাররা। অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দরের মতো ক্রিকেটাররা এই বিভাগে ভরসা দিচ্ছেন। চোট সারিয়ে মাঠে ফিরলে ভারতীয় দলের শক্তি আরও বাড়বে নিশ্চিতভাবেই। স্পিন বোলিং অলরাউন্ডারদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ আত্মবিশ্বাসী করছে কোচ রাহুল দ্রাবিড়কে। এমনকী তাঁর কথায় উঠে এলো বাংলার শাহবাজ আহমেদের নামও।

স্পিন বোলিং অলরাউন্ডারদের প্রশংসা

স্পিন বোলিং অলরাউন্ডারদের প্রশংসা

পুনেতে শ্রীলঙ্কার কাছে দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিকে ভারতের ১৬ রানে পরাজয়ের পর সাংবাদিকদের দ্রাবিড় বলেন, এই মুহূর্তে আমাদের দলে যে স্পিন বোলিং অলরাউন্ডাররা রয়েছেন তা যথেষ্টই ভালো। শাহবাজ আহমেদও দলে ছিলেন। ওয়াশিংটন সুন্দর রয়েছেন। রবীন্দ্র জাদেজাও থাকবেন। সবমিলিয়ে এই বিভাগ নিয়ে আমি খুশি।

শীঘ্রই ফিরবেন জাদেজা

শীঘ্রই ফিরবেন জাদেজা

রবীন্দ্র জাদেজার অনুপস্থিতিতে যেভাবে অক্ষর প্যাটেল টিম ম্যানেজনমেন্টের আস্থার মর্যাদা দিচ্ছেন তাতে খুশি দ্রাবিড়। গতকাল অক্ষর ৪ ওভারে ২৪ রান দিয়ে দুই উইকেট নেওয়ার পাশাপাশি ৩১ বলে ৬৫ রানের লড়াকু ইনিংস খেলেন। তাঁর এই ইনিংস ভারতকে লড়াইয়ে ফিরিয়েছিল। তবে শেষরক্ষা হয়নি। দ্রাবিড় বলেন, টি ২০ ক্রিকেটে অক্ষর যখনই সুযোগ পেয়েছেন তখনই দারুণভাবে নিজেকে মেলে ধরেছেন। এটা যথেষ্টই ভালো লক্ষণ। ওয়াশিংটন সুন্দর প্রথম একাদশে আসতে পারছেন না। তার উপর রবীন্দ্র জাদেজাও শীঘ্রই দলের সঙ্গে যোগ দেবেন। ফলে স্পিন বোলিং অলরাউন্ডারের জায়গার জন্য আমরা অনেক বিকল্প পেয়ে যাব।

অনবদ্য অক্ষর

অনবদ্য অক্ষর

সাতে নেমে অক্ষর গতকাল যে ইনিংস খেলেন তাতে তিনটি চার ও ছটি ছয় রয়েছে। স্ট্রাইক রেট ছিল ২০৯.৬৮। চার মারার চেয়ে ছয় মারতেই বেশি সচেষ্ট থাকেন অক্ষর। তাঁর ব্যাটিংয়ের প্রশংসা করে দ্রাবিড় বলেন, আমরা তাঁর বোলিং দক্ষতার সঙ্গে আগে থেকেই পরিচিত। ব্যাটিংয়েও উন্নতি ঘটাচ্ছেন অক্ষর। কঠোর পরিশ্রম করছেন। তাঁর ব্যাটিংয়ের বিষয়ে আমরা বছরখানেক আগে থেকেই লক্ষ্য রাখছি। জাদেজা চোট পেয়ে বাইরে থাকাকালীন সব ফরম্যাটেই অক্ষর আমাদের আস্থার মর্যাদা দিয়েছেন। দ্রাবিড়ের প্রশংসা আদায় করে নিয়েছেন শিবম মাভিও। প্রথম ম্যাচে চার উইকেট পেলেও গতকাল ৪ ওভারে ৫৩ রান দেন। তবে ব্যাট হাতে ১৫ বলে ২৬ রান করেন। দ্রাবিড়ের কথায়, ফাস্ট বোলিং অলরাউন্ডার হিসেবে আমরা হার্দিক পাণ্ডিয়ার উপর নির্ভরশীল। অন্য কেউ ব্যাট করতে পারেন কিনা সেটা আমাদের দেখার ছিল। মাভির ব্যাটিং তাই হাসি ফোটানোর পক্ষে যথেষ্ট। দলের কোনও ফাস্ট বোলার এমন ব্যাট করলে কাজটা যে অনেক সহজ হয়ে যায় দলের পক্ষে সেটাই বোঝাতে চেয়েছেন দ্রাবিড়।

নয়া নজির

নয়া নজির

অক্ষর গতকাল রবীন্দ্র জাদেজার রেকর্ড ভেঙে দিয়েছেন। টি ২০ আন্তর্জাতিকে সাত বা তার নীচে ব্যাট করতে নেমে ব্যক্তিগত সর্বাধিক রান করার নজিরটি নিজের দখলে নিয়েছেন অক্ষর। ২০২০ সালে রবীন্দ্র জাদেজা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অপরাজিত ৪৪ করেছিলেন। সেই নজির ছাপিয়ে গিয়েছেন অক্ষর। টি ২০ আন্তর্জাতিকে সাত নম্বর ব্যাটারের রানের নিরিখে অক্ষর রইলেন বিশ্বের মধ্যে যুগ্মভাবে ষষ্ঠ স্থানে। টেস্ট খেলিয়ে দেশগুলির মধ্যে টি ২০ আন্তর্জাতিকে অক্ষরের রান যুগ্ম তৃতীয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+