IPL 2021: দিল্লি ক্যাপিটালসে ওকসের বিকল্প বেন যেন ইমরান হাশমি! সোশ্যাল মিডিয়ায় চুমুর ছড়াছড়ি

ফের আইপিএলের আসরে অস্ট্রেলিয়ার বাঁহাতি মিডিয়াম পেসার বেন ডোয়ারশুইস। ইংল্যান্ডের ক্রিস ওকস আইপিএল থেকে সরে দাঁড়ানোয় বিকল্প খুঁজতে নামে দিল্লি ক্যাপিটালস। অবশেষে অস্ট্রেলিয়ার এই পেসারকে নেওয়ার কথা আজ ঘোষণা করেছে এই মুহূর্তে আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দল। তবে চোখ ধাঁধিয়ে দিচ্ছে বেন ডোয়ারশুইসের ইনস্টাগ্রামে পোস্ট করা সাহসী ছবি।

দ্বিতীয়বার আইপিএলে

২০১৮ সালের আইপিএল নিলামে ১.৪ কোটিতে বেন ডোয়ারশুইসকে নিয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাব। ২০ লক্ষ বেস প্রাইস থেকে দর কষাকষি শুরু হয়। রাজস্থান রয়্যালস ও কিংস ইলেভেন পাঞ্জাবের দর কষাকষির শেষে বেনকে ১.৪ কোটিতে নিয়েছিল প্রীতি জিন্টাদের ফ্র্যাঞ্চাইজি। যদিও সেবার আইপিএলে একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি তিনি।

দিল্লির ইমরান হাশমি!

ক্রিস ওকস দিল্লি ক্যাপিটালসের হয়ে তিন ম্যাচে পাঁচ উইকেট নিয়েছিলেন। তিনি না থাকলেও দিল্লি ক্যাপিটালস যে খুব সমস্যায় পড়ত তা নয়। কিন্তু অস্ট্রেলিয়ার এই পেসারকে পেয়ে গিয়েছে রিকি পন্টিংয়ের প্রশিক্ষণাধীন দল। ৬ ফুট উচ্চতার বেন বিগ ব্যাশে খেলেন সিডনি সিক্সার্সের হয়ে। ২৭ বছরের এই পেসার এখনও অবশ্য অস্ট্রেলিয়ার জাতীয় দলে সুযোগ পাননি।

টি ২০ কেরিয়ার

৮২ ম্যাচে বেনের দখলে রয়েছে ১০০টি উইকেট। সেরা বোলিং ১৩ রানের বিনিময়ে চার উইকেট। বোলিং গড় ২৩.৭৩, ইকনমি ৮.১৯ এবং স্ট্রাইক রেট ১৭.৩০। বিগ ব্যাশে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় তিনি রয়েছেন ষষ্ঠ স্থানে। বিগ ব্যাশে তাঁর ৬৯টি ম্যাচে ৮৫টি উইকেট রয়েছে। ইংল্যান্ডে ভাইটালিটি ব্লাস্টেও খেলেছেন। দিল্লি ক্যাপিটালসের তরফে জানানো হয়েছে শীঘ্রই দিল্লি ক্যাপিটালসের বায়ো বাবলে যোগ দেবেন বেন ডোয়ারশুইস।

সাহসী ছবিতে ছয়লাপ

ডোয়ারশুইসের ইনস্টাগ্রামের সাহসী ছবি দেখে অনেকেই তাঁর মিল খুঁজছেন বলিউডের এক অভিনেতার সঙ্গে। তাঁর সোশ্যাল মিডিয়া-জুড়ে যে হারে বান্ধবীকে চুমুর একাধিক ছবি তিনি পোস্ট করেছেন ক্রিকেটারদের প্রোফাইলে এমন সাহসী ছবি বিরলও বটে। সে কারণেই দিল্লি ক্যাপিটালসের ইমরান হাশমিকে নিয়ে আগ্রহ তুঙ্গে। বান্ধবী কোর্টনি ব্রিজ তাঁর যে সবচেয়ে বড় সমর্থক সে কথা খোলামেলা জানিয়েছেন বেন ডোয়ারশুইস। সম্ভবত তিনিও সংযুক্ত আরব আমিরশাহীতে থাকবেন বেনের সঙ্গেই। গত মে মাসে সমুদ্রের ধারে বান্ধবীকে এনগেজমেন্ট রিং পরিয়ে বিয়ে করার অঙ্গীকারের পোস্টও করেছেন বেন।

অভিষেকের অপেক্ষায় অস্ট্রেলীয় পেসার

আইপিএলে ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এখন সবার উপরে রয়েছে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। ২২ সেপ্টেম্বর সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে তাঁদের প্রথম ম্যাচ। ইংল্যান্ড থেকে ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, পৃথ্বী শ, অজিঙ্ক রাহানে, অক্ষর প্যাটেল, ইশান্ত শর্মা, উমেশ যাদব সকলেই দুবাইয়ে পৌঁছে নিভৃতবাসে রয়েছেন। সেই সঙ্গে বেনের দলে আসা দিল্লিকে কতটা শক্তিশালী করে সেদিকে নজর থাকবে। বেন নিজেও এবার আইপিএল অভিষেকের অপেক্ষায় থাকবেন।

(ছবি- বেন ডোয়ারশুইস ইনস্টাগ্রাম)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+