কোহলির দুরন্ত শতরান! কিন্তু পার্থ টেস্টে প্রথম ইনিংসে ভারত ৪৩ রানে পিছিয়ে পড়ল
কোহলির দুর্দান্ত শতরান সত্ত্বেও পার্থ টেস্টের তৃতীয় দিনে ভারতের থেকে এগিয়ে অস্ট্রেলিয়া।
সচিন তেন্ডুলকারের অস্ট্রেলিয়ার মাটিতে ৬টি শতরানের রেকর্ড স্পর্শ করলেন বিরাট কোহলি। শেষ পর্যন্ত তিনি থামলেন ১২৩ রানে। কিন্তু তিনি ছাড়া আর একজন ভারতীয় ব্যাটসম্যানও পার্থের কঠিন পিচে দৃঢ়তা দেখাতে পারলেন না। ফলে ২৮৩ রানেই শেষ হল ভারতের প্রথম ইনিংস। অস্ট্রেলিয়ার থেকে ৪৩ রানে পিছিয়ে পড়ল ভারত।
দ্বিতীয় দিনের শেষে ভারত ৩ উইকেট হারিয়ে ১৭২ রান করেছিল। কোহলির সঙ্গে ৫১ রান করে অপরাজিত ছিলেন আজিঙ্কা রাহানে। তৃতীয় দিনের সকালে আর একটিও রান যোগ না করেই নাথান লিয়নের বলে আউট হয়ে যান 'জিঙ্কস'। অ্যাডিলেডে ৬ উইকেট নেওয়ার পর পার্থ-এর সবুজ উইকটেও ৫ উইকেট নিলেন এই অজি অফস্পিনার।
হনুমা বিহারীও বেশিক্ষণ টিকতে পারেননি। হ্যাজেলউডের বলে মাত্র ২৯ রান করেই প্যাভিলিয়নে ফেরেন তিনি। তারপরেও ম্য়াচ ভারতের দিকেই ঝুঁকে ছিল। কারণ ক্রিজে ছিলেন বিরাট। তিনিই রান তোলার গতি মসৃণ রেখে ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তখনও অবধি ভারত প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার রানটা পেরিয়ে যাবে বলেই মনে হচ্ছিল।
Lunch on Day 3! A Kohli masterclass takes #TeamIndia to 252/7 .
Kohli 123, R Pant 14* #AUSvIND pic.twitter.com/IJBJBDhnra
— BCCI (@BCCI) December 16, 2018
টিম ম্যানেজমেন্ট তাঁদের কাছ থেকে অন্তত ২৫টা রান আশা করলেও এদিনও শে, ৪ ব্য়াটসম্যানের মোট রান মাত্র ৯! শামি (০), ইশান্ত (১), উমেশ (৪*), বুমরা (৪) - কেউই প্রত্যাশা পূরণ করতে পারেননি। লোয়ার অর্ডারের কাছ থেকে রান এদিনও আসেনি। ফলে শিব রাত্রির সলতে কোহলি নিভতেই ফের হুড়মুড় করে ভেঙে পড়ে ভারতীয় ইনিংস। ভারতের শেষ ৪টি উইকেটই নিয়েছেন লিয়ন।
End of the Indian innings. Pant scores 36, #TeamIndia 283. Nathan Lyon picks 5. Australia lead by 43 runs #AUSvIND pic.twitter.com/yY7VMV9EsQ
— BCCI (@BCCI) December 16, 2018
Captain Kohli notches his 25th Test ton. One of the finest from King Kohli 👑😎👌🏻 #TeamIndia #AUSvIND pic.twitter.com/LisPQ6pobc
— BCCI (@BCCI) December 16, 2018
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী
Click it and Unblock the Notifications