পার্থ টেস্ট: তৃতীয় দিনের শেষে এগিয়ে অস্ট্রেলিয়া, প্রত্য়াবর্তনের স্বপ্ন দেখাচ্ছেন বোলাররা
পার্থ টেস্টের তৃতীয় দিনে ভারতের থেকে অনেকটাই এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
পার্থ টেস্টের তৃতীয় দিন সারা দিন ধরে সাপের ফনার মতো দুলল ম্য়াচ। চা বিরতির পর দ্রুত তিন উইকেট তুলে বোলাররা ভারতকে ম্য়াচে ফেরালেও দিনের শেষে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ১৩২ রান তুলেছে। প্রথম ইনিংসের ৪৩ রানের লিড মিলিয়ে তারা এই মুহূর্তে ভারতের থেকে ১৭৫ রানে এগিয়ে। অপরাজিত আছেন উসমান খোয়াজা (৪১) ও টিম পেইন (৮)।

স্কোরকার্ড দেখে আন্দাজ না পাওয়া গেলেো অস্ট্রেলিয়ার ইনিংসের শুরুর কয়েক ওভার কিন্তু একেবারে আগুনে বোলিং করেছিলেন ভারতীয় পেসাররা। বুমরার বল একবার আছড়ে পড়ে হ্য়ারিসের হেলমেটে। কিন্তু তাদের ভাল বোলিং-এর পুরস্কার হিসেবে কোনও উইকেট আসেনি। ইশান্ত শর্মার বলে দুই ওপেনারের ক্যাচই পড়ে। দুই ক্ষেত্রকেই দায়ী উইকেটরক্ষক ঋষভ পন্থ।
ধীরে ধীরে হাত খুলছিলেন অ্যারন ফিঞ্চ। কিন্তু চা বিরতির ঠিক আগেই ৩০ বলে ২৫ রান করে, শামির বলে তিনি হাতের আঙুলে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। এরপর দ্রুত তিন উইকেট তুলে নিয়ে ভারতকে ম্যাচে ফেরান ভারতীয় বোলাররা। বুমরার বলে বোকা বনেন হ্যারিস (২০), শামির বলে উইকেটের পিছনে ধরা পড়েন মার্শ (৫), আর ইশান্তের বলে এলবিডব্লু হন হ্যান্ডসকম্ব (১৩)।
বুমরার একটি লেন্থ বল বাইরে যাচ্ছে ভেবে ছেড়ে দিয়েছিলেন হ্য়ারিস। কিন্তু বল তাঁর অফস্টাম্পের বেল উড়িয়ে দেয়। আর মার্শ শামির একটি বল পুল করতে গিয়ে ব্যর্থ হন। অপর দিকে হ্যান্ডসকম্ব প্রথম থেকেই প্রায় সব বলই পিছনের পায়ে খেলছিলেন। এরই সুযোগে ইশান্তের একটি ভিতরে ঢুকে আসা বলে পরাস্ত হন তিনি।
এরপর দিনের খেলা শেষ হওয়ার ৮ ওভার আগে একটি খারাপ শট খেলে আউট হন, এখনও অবধি এই সিরিজে অস্ট্রেলিয়ার সবচেয়ে ধারাবাহিক ব্য়াটসম্যান ট্রাভিস হেড (১৯)। এদিন খুবই ভাল বল করেছেন শামি। তবে হেডের উইকেট আসে অপেক্ষাকৃত একটি খারাপ বলে। শর্ট বলে চালাতে গিয়ে ডিপ মিডউইকেটে ইশান্ত শর্মার হাতে ধরা পড়েন হেড।
তবে অপর দিকে লক্ষ্যে অবিচল রয়েছেন উসমান খোয়াজা (৪১*)। ফিঞ্চ চোট পাওয়ার পর মাঠে নেমেছিলেন তিনি। তারপর থেকে তিনিই অস্ট্রেলিয়া ইনিংসকে টানছেন। সোমবার সকালে অত্যন্ত দ্রুত অস্ট্রেলিয়ার হাকি ৬টি উইকেট ফেলতে না পারলে কিন্তু ম্য়াচের চালকের আসনে বসে পড়বে অস্ট্রেলিয়া।
তার আগে দিনের প্রথম দেড় সেশনে দ্বিতীয় দিনের ৩ উইকেটে ১৭২ রানের থেকে বেশি দূর এগোতে পারেনি ভারত। ১১০ রানেই শেষ ৭ উইকেটের পতন হয়। আগের দিনের ৫১ রানেই আউট হন রাহানে। হনুমা বিহারী (২৯)-ও বেশিক্ষণ টিকতে পারেননি।
তবে ২৫তম টেস্ট শতরান করে ভারতকে টানছিলেন বিরাট কোহলি। শেষ পর্যন্ত কামিন্সের বলে ১২৩ রান করে তিনি দ্বিতীয় স্লিপে পিটার হ্যান্ডকম্বের হাতে ধরা পড়েন। তবে তাঁর আউটের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক রয়েছে।
এরপর ভারতের শেষ চার ব্যাটসম্যানকে দ্রুত ফিরিয়ে দেন অজি অফ স্পিনার নাতান লিয়ন। অ্যাডিলেডে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নেওয়ার পর পার্থের প্রথম ইনিংসেই তিনি ৬৭ রান দিয়ে ৫ উইকেট নিলেন। এদিন পন্থ (৩৬) কিছুটা দায়িত্বশীল ব্যাটিং করলেও, শামি (০), ইশান্ত (১), উমেশ (৪*), বুমরা (৪)-র মিলিত অবদান মাত্র ৯!
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications