Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

টপ অর্ডারের ব্যাটিং নিয়ে অসন্তুষ্ট, তবে ভারতের রানটা যথেষ্ট - আর কী বললেন দিনের নায়ক পুজারা

চেতেশ্বর পুজারা বলেছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে টপ অর্ডারের আর ভাল ব্যাটিং করা উচিত ছিল।

অ্য়াডিলেড ওভালে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া অস্ট্রেলিয়া বনাম ভারত প্রথম টেস্টের প্রথম দিনের নায়ক নিঃসন্দেহে চেতেশ্বর পুজারা। উল্টো দিকে একের পর এক উইকেট পড়লেও মাটি কামড়ে পড়েছিলেন তিনি। টপ অর্ডারের চরম ব্যর্থতার মধ্যেও একমাত্র তিনিই লড়াইটা ছুঁড়ে দিয়েছেন অস্ট্রেলিয়া শিবিরে।

প্রয়োজন মতো গিয়ার অদল-বদল ২৪৬ বল খেলে ১২৩ রান করেন তিনি। কেরিয়ারের ১৬তম টেস্ট শতরানই ক্যাঙ্গারুর দেশে তাঁর প্রথম শতরান। যার জোরে একসময় ১২৭ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ভারত দিনের শেষে ৯ উইকেটে ২৫০ রানের ভদ্রস্থ স্কোরে পৌঁছেছে। দিনের খেলার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুজারা কিন্তু টপ অর্ডারের ব্য়াটিং নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন। সেই সঙ্গে ভারতের রান, অজি বোলিং, অ্যাডিলেডের পিচ-সহ বিভিন্ন বিষয়ে মুখ খুললেন তিনি।

টপ অর্ডারের ব্য়াটিং

টপ অর্ডারের ব্য়াটিং

পুজারা জানিয়েছেন প্রথম দুই সেশনে খুব ভাল বল করছিলেন অস্ট্রেলিয়রা। এরকেবারে নিখুঁত জায়গায় বল রাখছিলেন তারা। তিনি নিজে আলগা বলের জন্য ধৈর্য ধরকে অপেক্ষা করেছেন। কিন্তু এই কাজটাই ভারতের অন্যান্য প্রতিষ্ঠিত ব্যাটসম্যানদের করতে দেখা যায়নি। পুজারা সাফ জানান, 'টপ অর্ডারের আরও ভাল ব্যাট করা উচিত ছিল।' তবে নিজেদের ভুল থেক তারা শিক্ষা নেবে বলেই আশা প্রকাশ করেছেন তিনি।

নিজের ইনিংস

নিজের ইনিংস

তিনি জানিয়েছেন তাঁর এদিনের ইনিংস দীর্ঘ দিনের প্রথম শ্রেনীর ক্রিকেট ও টেস্ট ক্রিকেটের অভিজ্ঞতার ফসল। প্রথম দিকে নিজেকে গুটিয়ে রাখলেও শেষে অশ্বিন ও ইশান্ত শর্মার সঙ্গে ব্য়াট করার সময়ে তাঁকে বেশ হাত খুলে মারতে দেখা গিয়েছে। পুজারা জানিয়েছএন, টেল এন্ডাররা কতক্ষণ উইকেটে টিকতে পারবেন, সেই বিষয়ে কোনও নিশ্চয়তা থাকে না। এছাড়া প্রথম দুই সেশনে ব্য়াট করে তিনি পিচের পেস বাউন্স-এর সঙ্গে মানিয়ে নিয়েছিলেন। তাই শেষের দিকে বেশ কিছু শট খেলেছেন।

ভারতের রান

ভারতের রান

দিনের শেষে ৯ উইকেট হারিয়ে ভারত ২৫০ রান তুলেছে। আপাত দৃষ্টিতে রানটা বেশ কম মনে হলেও পুজারার মতে এই উইকেটের নিরিখে রানটা যথেষ্ট। তিনি জানান, টিভিতে দেখে অনেকসময়ই মনে হয় উইকেটে বিশেষ কিছু নেই। কিন্তু এই উইকেটে ব্যাটিং-এর অভিজ্ঞতা থেকে তাঁর মনে হয়েছে এখানে ব্যাট করাটা বিশেষ সহজ নয়। উইকেটে ঘুর্ণিও আছে। যার জন্য অশ্বিন বড় ভূমিকা নিতে পারেন বলে তাঁর ধারণা। আর কোন লাইন লেন্থে বল করলে ব্যাটসম্য়ানদের মুশকিলে ফেলা যাবে তা তিনি দলের জোরে বোলারদের বাতলে দেবেন বলেও জানিয়েছেন।

অ্যাডিলেড ওভালের উইকেট

অ্যাডিলেড ওভালের উইকেট

পুজারা জানান, যে পিচে খেলা হচ্ছে তা 'ডাবল পেস্ড'। পিচে ঘাস আছে ঠিকই, কিন্তু সেই ঘাসে পড়ে কোনও কোনও বল স্কিড করে ব্যাটে দ্রুত আসছে, আবার কোনও কোনও বল ঘাসে আটকে আস্তে হয়ে যাচ্ছে। কাজেই অস্ট্রেলিয় ব্যাটম্য়ানদের কাজটাও সহজ হবে না।

পুজারার ব্য়াটে ছয়

পুজারার ব্য়াটে ছয়

এই ভারতীয় দলে ছয় মারার জন্য বিখ্য়াত অনেকে। রোহিত আছেন, কুলদীপ আছে। কিন্তু পুজারাকে সাধারণত তুলে মারতে দেখা যায় না। সেই তিনিই এদিন ইনিংসের শেষ দিকে ২টি ছছয় মেরেছেন। এই প্রসঙ্গে দিনেরক নায়ক জানিয়েছেন, এই টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নেওয়ার সময় তিনি বেশ কিছু নতুন শট রপ্ত করেছেন। এই দুটি ছয় সেই প্রস্তুতিরই ফসল। তবে কোন শট এই পিচে খেলতে পারবেন আর কোনগুলি বাদ দিতে হবে, তা বোঝার জন্য তাঁকে দুই সেশন ব্যাট করতে হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+