Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

AUS vs IND: কোন টেস্টের আগে অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের সঙ্গে যোগ দিতে পারেন শামি? রইল বড় আপডেট

প্রায় এক বছর পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন মহম্মদ শামি। রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে মধ্যপ্রদেশের বিরুদ্ধে শামি দুরন্ত পারফরম্যান্স করেছেন। বল হাতে দুই ইনিংস মি‌লিয়ে ৭ উইকেট নিয়েছেন শামি। ব্যাট হাতে ভালো পারফরম্যান্স করেছেন। এক কথায় রাজকীয় প্রত্যাবর্তন। এবার প্রশ্ন কবে অস্ট্রেলিয়া সফরে যাবেন তারকা পেসার?

শামি নিজেকে ম্যাচ ফিট প্রমাণ করেছেন রঞ্জি ট্রফির ম্যাচেই। এবার প্রশ্ন হচ্ছে শামির ওয়ার্কলোড নিয়ে। ইন্দোরে শামির খেলার দিকে কড়া নজর ছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট এবং এমনসিএ-চিকিৎসকদের। আগামী ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে পারথে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট। তার আগেই কি শামি ভারতীয় শিবিরে যোগ দেবেন?

একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম শুরুর আগে পারথে পৌঁছে যেতে পারেন শামি। কিন্তু প্রথম টেস্টের তাঁকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হবে কিনা সেটা সংশয় আছে। বর্ডার-গাভাসকর ট্রফির জন্য যে দল ঘোষণা হয়েছে তাতে নেই শামির নেই। আগামী ৬ ডিসেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট ম্যাচ। প্রথম টেস্টে না হলেও দ্বিতীয় টেস্টের আগের স্কোয়াডে যুক্ত হতে পারেন শামি।

তবে শামির ক্ষেত্রে বিষয়টি এত সহজ নাও হতে পারে, কারণ শামিকে নিয়ে তাড়াহুড়ো করতে বা অতিরিক্ত ঝুঁকি নিতে রাজী নয় টিম ম্যানেজমেন্ট। অন্য একটি রিপোর্ট অনুসারে, শামিকে অস্ট্রেলিয়া পাঠানোর আগে আরও আরও সতর্কতা অবলম্বন করতে চাইছে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে শামিকে দ্রুত ডনের দেশে না পাঠিয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফির প্রথম দুই ম্যাচে দেখে নেওয়া হতে পারে।

আগামী ২৩ নভেম্বর থেকে মুস্তাক আলি ট্রফি খেলতে নামছে বাংলা দল। বঙ্গ ব্রিগেডের হয়ে প্রথম দুই ম্যাচে খেলতে পারেন শামি। আগামী ২৩ এবং ২৫ তারিখ বাংলার দুই ম্যাচ রয়েছে। সেই ম্যাচে খেলতে পারেন শামি। তারপরই শামিকে অস্ট্রেলিয়ায় পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

AUS vs IND: স্মার্টফোন হাতে থাকলেই অন্যকে নিয়ে মজা নয়, অজিদের বিরুদ্ধে খেলার আগের বিরাট বার্তা
মাঝের কয়েকদিন এনসিএতে ট্রে‌নিং করবেন শামি, ঘরোয়া ক্রিকেটে দুরন্ত প্রত্যাবর্তন করলেও শামিকে জাতীয় দলে জায়গা করে নেওয়ার ক্ষেত্রে আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+