AUS vs IND: বক্সিং ডে টেস্টের আগে বিরাট ধাক্কা, আইসিসির তালিকায় শুধুই অবনতি কোহলি-রোহিতদের
বক্সিং ডে টেস্ট শুরুর আগে আইসিসির ক্রম তালিকায় স্বস্তি কারণ যদি হন জসপ্রীত বুমরাহ, তবে অবশ্যই বিরাট অস্বস্তির কারণ অবশ্যই বিরাট কোহলি-রোহিত শর্মারা। মেলবোর্নে চলতি বছরের শেষ টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কঠিনতম ম্যাচে নামার আগে ভারতীয় ব্যাটারদের নিয়ে উদ্বেগের অব্যাহত। সেই উদ্বেগের মাত্রা কয়েকগুণ বৃদ্ধি করল আইসিসির ক্রম তালিকা।
যশস্বী জয়সওয়াল থেকে রোহিত শর্মা। আইসিসির ক্রম তালিকায় চোখ রাখলে দেখা যাবে শুধুই ভারতীয় ব্যাটারদের অবনমনের ছবি। চলতি বছরে ভারতীয় ব্যাটিংয়ের পোস্টার বয় হিসেবে উঠে আসেন যশস্বী। তরুণ এই ব্যাটারই একমাত্র আইসিসির ক্রম তালিকায় ভারতীয়দের মধ্যে মানরক্ষা করে আসছিলেন। কিন্তু বড়দিনে তিনিও হতাশাই উপহার দিলেন। চার থেকে পাঁচ নম্বরে নেমে গিয়েছেন যশস্বী। বর্তমানে ৮০৫ রেটিং নিয়ে ৫ নম্বরে আছেন যশস্বী। বছরে একটা সময় ২ নম্বরে ছিলেন যশস্বী।

অস্ট্রেলিয়া সফরে এসে এখনও ব্যাট হাতে রান পাননি ঋষভ পন্থ। ফলে তিনিও নীচে নামলেন। প্রথম দশে জায়গা ধরে রাখতে ব্যর্থ হলেন পন্থ। ২ ধাপ নীচে নামবেন পন্থ। ৭০৮ রেটিং নিয়ে ১১ নম্বরে রয়েছেন পন্থ। প্রথম ১৫তে জায়গা ধরে রাখতে পারলেন না শুভমান গিল। চার ধাপ নীচে নেমে গিয়েছেন গিল। ৬৫২ রেটিং নিয়ে ২০ নম্বরে আছেন গিল।
ভারতীয় ব্যাটিংয়ের দুই মহারথী রোহিত শর্মা এবং বিরাট কোহলি অবস্থা আরও করুণ। আইসিসির ক্রম তালিকায় দুই ভারতীয় তারকাকে দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে। ক্রম তালিকায় আরও নীচে নামলেন দুই তারকা। এক ধাপ নীচে নেমে বর্তমানে ২১ নম্বরে আছেন কোহলি। তঁার রেটিং ৬৪৬। একটা সময় ৯৩৭ রেটিং নিয়ে শীর্ষে ছিলেন কোহলি। বিরাট যেন অতীতের ছায়া মাত্রা। অস্ট্রেলিয়া সফরে পারথের দ্বিতীয় ইনিংস বাদ দিলে ব্যাট হাতে এখনও সাফল্য পাননি কিং কোহলি।
এবার আসা যাক রোহিত শর্মার কথায়। প্রথম ৩০ জন ব্যাটারের মধ্যেও নিজের জায়গা ধরে রাখতে পারলেন না রোহিত। ৫ ধাপ নীচে নেমে ৩৫ নম্বরে রোহিত। ভারত অধিনায়কের রেটিং ৫৮৫। এই সিরিজে মিডল অর্ডারে নেমে সেভাবে রান পাচ্ছেন না রোহিত। রোহিত শর্মা প্রথম টেস্ট খেলতে পারেননি। দলে ফিরে তিনি মিডল অর্ডারে ব্যাট করছেন।
রাহুল ভালো খেলায় উন্নতি করেছেন। ১০ ধাপ উপরে উঠে বর্তমানে ৪০ নম্বরে আছেন রাহুল।












Click it and Unblock the Notifications