AUS vs IND: রাহুলের চোটের আপডেট দিল বিসিসিআই, দ্বিতীয়বার ব্যাট করতে নেমে কেমন খেললেন কোহলি-পন্থ?

চোটের একরাশ উদ্বেগ নিয়েই অস্ট্রেলিয়া সফর শুরু করেছে ভারত। বৃহস্পতিবার সরফরাজ খান চোট পাওয়ার পর শুক্রবার বিরাট কোহ‌লি এবং কেএল রাহুলের চোট নিয়ে উদ্বেগ ছড়ায় ভারতীয় শিবিরে। যদিও কোহলি প্রস্তুতি ম্যাচে ব্যাট করতে নামলেন, অন্যদিকে চোট পেয়ে মাঠ ছাড়লেন রাহুল। বেলাশেষে পাওয়া গেল দুই তারকার চোটের আপডেট।

শুক্রবার থেকে ভারতীয় দল নিজেদের মধ্যে দুটি ভাগে বিভক্ত হয়ে ওয়াকাতে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে শুরু করেছে। কিন্ত প্রথম দিনেই বিপত্তি। প্রসিদ্ধ কৃষ্ণার একটি বল কনুইয়ে লাগে রাহুলের। সঙ্গে সঙ্গে মাঠে ছুটে আসেন ফিজিও। প্রাথমিক চিকিৎসা নিয়ে ফের ব্যাট করতে শুরু করেন রাহুল। কিন্তু বেশিক্ষণ ব্যাট করতে না পেরে ফিরে যান সাজঘরে।

আঘাত পর পেরিয়ে গিয়েছে ৫ ঘণ্টার বেশি সময়। চোটের অবস্থা কেমন রাহুলের? বিসিসিআইয়ের এক সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, 'কেএল রাহুলের কনুইয়ের চোটের অবস্থা কেমন সেটা মূ‌ল্যায়ন করতে কিছুটা সময় লাগবে।' যদিও একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, রাহুলকে নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই। রোহিত একান্তই পারথে খেলতে না পারলে যশস্বীর সঙ্গে ওপেন করানো হতে পারে রাহুলকেই।

অন্যদিকে, বিরাট কোহলির চোট নিয়ে শুক্রবার সকালে কিছুটা জল্পনা কল্পনা তৈরি হয়। কিন্তু প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে একবার নয় দুইবার ব্যাটিং করলেন কোহলি। প্রথমে মুকেশ কুমারের বলে ১৫ রানে আউট হ‌ন বিরাট। দিনের শেষবেলায় ফের ব্যাট করার সিদ্ধান্ত নেন কোহলি। দ্বিতীয়বার ব্যাট করতে নেমে ৩০ রান করেছেন কোহলি। তাঁর চোটের কোনও সমস্যাই নেই।

কোহলির মতোই দ্বিতীয়বার ব্যাট করতে নামে‌ন ঋষভ পন্থও। প্রথমবারে ১৯ রানেই আউট হয়েছিলেন। দ্বিতীয়বার ব্যাট করতে নেমে বড় রান করার আগেই মুকেশ কুমারের বলে আউট হলেন পন্থ। ফলে প্রথম দিনে দুটো সুযোগই কাজে লাগাতে পারলেন না পন্থ। ঋষভ ভারতীয় দলের ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ। কিন্তু পন্থ প্রথম প্রস্তুতি ম্যাচে ব্যাটের নিরিখে টিম ম্যানেজমেন্টকে স্বস্তি রাখতে পারলেন না।


এদিকে পন্থ কিন্তু রয়েছেন বিন্দাস মুডে। বিসিসিআইয়ের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে যেখানে বুমরাহের সঙ্গে মজা করতে দেখা যাচ্ছে পন্থকে। ভিডিওর শুরুতে পন্থ বলেন, আমার কিন্তু প্রথম শ্রেণির উইকেটে একটি উইকেট রয়েছে।’ এরপর পন্থের বলে মারেন বুমরাহ। যদিও ঋষভ বলেন, আমি কিন্তু নেটে বুমরাহকে চাপে রেখেছিলাম। পাল্টা বুমরাহ বলেন, ওর বোলিং অ্যাকশনটি অবৈধ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+