Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

AUS vs IND: অ্যাডিলেডে জমিয়ে অনুশীলন কোহলির, ব্র্যাডম্যানের কীর্তি স্পর্শের বিরাট হাতছানি

AUS vs IND: শুক্রবার থেকে অ্যাডিলেড টেস্ট। অ্যাডিলেড ওভালে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ডোনাল্ড ব্র্যাডম্যানের নানা স্মৃতি। স্টেডিয়ামে ব্র্যাডম্যানের নামাঙ্কিত স্ট্যান্ড রয়েছে।

তাঁর বাড়িও রয়েছে অ্যাডিলেডে। এই শহরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন অজি কিংবদন্তি। সেই অ্যাডিলেডেই বিরাট কোহলির সামমে ব্র্যাডম্যানের কীর্তি স্পর্শের হাতছানি।

AUS vs IND

ভারতীয় দল গোলাপি বলে আজ অনুশীলন সারল অ্যাডিলেড ওভালে। বিরাট কোহলিকেও বেশ কিছুক্ষণ ব্যাট করতে দেখা গিয়েছে। কোহলি ক্যানবেরায় প্রস্তুতি ম্য়াচে খেলেননি। জসপ্রীত বুমরাহর বোলিং সামলেছেন নেটে। চেনা ছন্দেই রয়েছেন কোহলি।

পারথ টেস্টে শতরান হাঁকিয়েছেন। দিন-রাতের টেস্টে ভারতীয়দের মধ্যে একমাত্র বিরাট কোহলিরই শতরান রয়েছে। গোলাপি বলের টেস্টে ভারতীয়দের মধ্যে সর্বাধিক রানও তাঁর। স্বাভাবিকভাবেই কোহলির দিকে সকলের ফোকাস থাকবে।

কোনও দেশে সফরে গিয়ে সেই দেশের বিরুদ্ধে সর্বাধিক শতরান করার নজিরটি রয়েছে স্যর ডোনাল্ড ব্র্যাডম্যানের। ১৯৩০ থেকে ১৯৪৮ সালের মধ্যে ব্র্যাডম্যান ইংল্যান্ডে গিয়ে ১৯টি টেস্টের ৩০টি ইনিংসে ১১টি শতরান করেছিলেন। অর্ধশতরান তিনটি। সর্বাধিক স্কোর ৩৩৪। গড় ১০২.৮৪।

বিরাট কোহলি পারথে যে শতরান করেন অস্ট্রেলিয়ার মাটিতে সেটি তাঁর সপ্তম টেস্ট সেঞ্চুরি। এ ছাড়া বিরাটের অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচটি ওডিআই শতরান রয়েছে। তবে তার মধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রয়েছে তিনটি ওডিআই সেঞ্চুরি।

কোহলি অস্ট্রেলিয়ায় ১৪টি টেস্টে ২৭ ইনিংসে ১৪৫৭ রান করেছেন। সর্বাধিক স্কোর ১৬৯। গড় ৫৬.০৩, সাতটি শতরান ও চারটি অর্ধশতরান রয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৮টি ওডিআইয়ে ৮০২ রান করেছেন। সর্বাধিক ১১৭। গড় ৪৭.১৭।

অজিদের বিরুদ্ধে তাদের দেশে ১১টি টি২০ আন্তর্জাতিকে ৪৫১ রান করেছেন, সর্বাধিক অপরাজিত ৯০। পাঁচটি অর্ধশতরান রয়েছে। ফলে সবমিলিয়ে ৪৩টি ম্য়াচে ৫৫টি ইনিংসে ৫ বার অপরাজিত থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় কোহলি ২৭১০ রান করেছেন। গড় ৫৪.২০। সর্বাধিক স্কোর ১৬৯।

অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোহলির মোট শতরানের সংখ্যা ১০টি, অর্ধশতরান ১৩টি। ফলে কোনও দেশের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে সর্বাধিক শতরানের যে নজির ব্র্যাডম্যানের রয়েছে, আর একটি শতরান করলেই সেই নজিরে থাবা বসাবেন বিরাট।

অস্ট্রেলিয়ার মাটিতে বিরাট প্রথম ওডিআই শতরান পান ২০১২ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে (অপরাজিত ১৩৩)। এরপর ২০১৫ সালের বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ১১৭ করেছিলেন। এই দুটি বাদে বাকি তিনটি ওডিআই শতরানই অজিদের বিরুদ্ধে।

জ্যাক হবস অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় এবং সচিন তেন্ডুলকর শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বীপরাষ্ট্রে গিয়ে ৯টি করে আন্তর্জাতিক শতরান পেয়েছেন। সুনীল গাভাসকর সাতটি শতরান করেছেন ওয়েস্ট ইন্ডিজে। স্যর ভিভিয়ান রিচার্ডস ইংল্যান্ডে করেছেন ৮টি শতরান।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+