Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

AUS vs IND: চোটের উদ্বেগ কাটিয়ে মাঠে নামলেন, প্রস্তুতি ম্যাচেও টিম ম্যানেজমেন্টকে স্বস্তি দিতে পারলেন না কোহলি

অস্ট্রেলিয়া সফরের শুরুতেই ভারতীয় শিবিরে চোটের উদ্বেগ। বৃহস্পতিবার অনুশীলন চলাকালীন চোট পোন সরফরাজ খান। শুক্রবার অনুশী‌লন ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন কেএল রাহুল। এমনকি বিরাট কোহলিকে নিয়ে আশঙ্কা তৈরি হলেও শেষ পর্যন্ত ব্যাট হাতে ২২ গজে নামেন কোহলি।

শুক্রবার থেকে পারথে ভারতীয় দল নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে শুরু করেছে। মূলত ভারতীয় দল নিজেদের মধ্যে দুটি দলে ভাগ হয়ে ম্যাচ সিমুলেশন করছে। কিন্তু ম্যাচ শুরুর আগে কোহ‌লির চোট নিয়ে গুঞ্জন শুরু হয়। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ম্যাচের আগে কোহলি তাঁর চোটের জায়গায় স্ক্যান করাতে যান। কিন্তু স্ক্যানে কিছু ধরা পড়েনি। ফলে দলের মেডিকেল টিম তাঁকে ফিট ঘোষণা করে।

ম্যাচ সিমুলেশনে অবশ্য বড় রান পেতে ব্যর্থ হলেন কোহলি। মুকেশ কুমারের বলে ১৫ রান করে আউট হলেন কোহলি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তি্ন ম্যাচের সিরিজে হতাশাজনক পারফরম্যান্স করেন কোহলি। এবার প্যাট কামিন্সদের সামলাতে হবে কোহলিকে। কিন্তু তার আগে ম্যাচ সিমুলেশনেই বড় রান পেতে ব্যর্থ হলেন কোহলি। তবে সেকেন্ড স্লিপে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে কয়েকটি কভার ড্রাইভ মারেন কোহলি।

পারথে সম্ভবত খেলতে পারবেন না রোহিত শর্মা। ফলে ভারতীয় ব্যাটিংয়ের মূল স্তম্ভ কোহলিই। কিন্তু ম্যাচ সিমুলেশনেই যেভাবে ব্যর্থ হলেন তাতে কোহলি উদ্বেগ বাড়াচ্ছেন টিম ম্যানেজমেন্টের। যদিও ম্যাচ সিমুলেশনে ব্যর্থ হওয়ার পরই ফের ব্যাট হাতে অনুশীলন শুরু করে দি‌লেন কোহলি। জানা গিয়েছে প্রস্তুতি ম্যাচে আউট হওয়ার পর সাজঘরে ফিরে কিছুক্ষণ বিশ্রাম নিয়েই ফের ব্যাটিং অনুশীলন করেন বিরাট।

আগের দুই দিনের মতোই শুক্রবারও ওয়াকার ট্রেনিং পিচে দীর্ঘক্ষণ ব্যাটিং সারেন কোহলি। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে অনুশীলনের বেশিরভাগ সময়টাই পেস বোলারদের বিরুদ্ধে খেলেছেন কোহলি। এমনকি শট পিচ বোলিং সাম‌লানোর মহড়াটা সেরে রাখছেন কোহলি কোহলি।


মূলত নিজেদের মধ্যে দুটি দলে ভাগ হয়ে এই ম্যাচ খেলেছে। কিন্তু এই ম্যাচ হচ্ছে সম্পূর্ণ ক্লোজ ডোর। সাধারণ মানুষের এই ম্যাচ দেখার কোনও অনুমতি নেই। প্রস্তুতি ম্যাচে বেশিরভাগ ভারতীয় ব্যাটারই হয়েছেন।

AUS vs IND: পারথে প্রথম টেস্টে খেলবেন রোহিত শর্মা? উত্তর দিয়ে দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার
আগামী ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফি। মঙ্গলবার থেকেই ভারতীয় দল প্রস্ততি পারথ-র মাঠে প্রস্তুতি শুরু করে দিয়েছে। তবে ব্যাটারদের ফর্ম কিন্তু স্বস্তিতে রাখছে না টিম ম্যানেজমেন্টকে। কারণ ১৯ রান করে আউট হলেন পন্থ। গিলের সংগ্রহ ২৮।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+