AUS vs IND: ভারতের বিরুদ্ধে দাপুটে পারফরম্যান্সের রহস্য থেকে স্মিথের সঙ্গে জুটি, দিনের শেষে অকপট উত্তর হেডের
ভারতকে সামনে পেলেই যেন জ্বলে উঠেন ট্রাভিস হেড। যে কোনও ফর্ম্যাটেই ট্রাভিস হেড ভারতের বিরুদ্ধে রানের ধারা অব্যাহত রাখেন। ব্যতিক্রম হল না গাব্বায় তৃতীয় টেস্ট ম্যাচেও। ১৫২ রানের দুরন্ত ইনিংস খেললেন অজি ব্যাটার। দিনের শেষে ভারতের বিরুদ্ধে বার বার জ্বলে উঠা থেকে বুমরাহের বোলিং সামলানো নিয়ে মুখ খুলেছেন হেড।
দ্বিতীয় দিনের শেষে সম্প্রচারকারী চ্যানেলে হেড বলেন, আমরা ভারতের বিরুদ্ধে অনেক ম্যাচ খেলি। ফলে ভারতের বিরুদ্ধে রান করতে পেরে ভালো লাগছে। অ্যাডিলেডের পর এখানেও শতরান পেলাম। তবে কোনও কিছুই নিশ্চিত নয়। কীভাবে বার বার ভারতের বিরুদ্ধে ব্যাট হাতে ভালো পারফরম্যান্স করেন? এই প্রসঙ্গে হেডের জবাব, ভারত অত্যন্ত শক্ত প্রতিপক্ষ তাদের বিরুদ্ধে রান করা অত্যন্ত চ্যালেঞ্জিং।

বুমরাহের সঙ্গে তাঁর দ্বৈরথ প্রসঙ্গে হেড বলেন, বুমরাহের মতো বোলারের বিরুদ্ধে খেলা সব সময় কঠিন থাকে। তাঁর বলে খুব ভালো বাউন্স আছে। বল উইকেটের দিকে আসে। আমি তাঁর বলে ডিফেন্সকে সব সময় মজবুত করার চেষ্টা করেছি। আমি সব সময় ইতিবাচক হয়েই ব্যাটিং করেছি। সব সময় রান করার চেষ্টা করিনি। পরিকল্পনা অনুসারে খেলেছি।
২০২৩ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্মৃতি ফেরালেন হেড এবং স্মিথ জুটি। স্মিথের সঙ্গে তাঁর জুটি প্রসঙ্গে হেড হলেন, স্মিথের সঙ্গে ব্যাটিং করাটা সব সময়ই উপভোগ করি। সে যদি নিদের ছন্দে থাকে তাহলে আরও ভালো কারণ উইকেটের অন্য প্রান্তে কেউ ভালো ব্যাটিং করলে বা উইকেট হারানোর আশঙ্কা না থাকলে নিজের আত্মবিশ্বাসও বৃদ্ধি পায়। সব শেষে হেড আরও বলেন, আমি অত্যন্ত খুশি এই টিম এবং কোচিং স্টাফদের নিয়ে। শেষ কয়েক বছর ধরেই এই গ্রুপের সঙ্গে খেলাটা দারুণ উপভোগ করছি।
এরআগে ২০২৩ সালের একদিনের বিশ্বকাপের ফাইনালে ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন। চলতি বছরে টি২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে অর্ধশতরান করেছিলেন। এমনকি পারথে প্রথম টেস্টেও হাফ সেঞ্চুরি করেছিলেন। এরপর অ্যাডিলেড এবং ব্রিসবেন দুই টেস্টেই শতরান এল তাঁর ব্যাট তাঁর ব্যাট থেকে। হেডের ভারত শাসন অব্যাহত।












Click it and Unblock the Notifications