AUS vs IND: সিডনি টেস্ট থেকে সরে দাঁড়ালেন রোহিত শর্মা! নেতৃত্বের ব্য়াটন বুমরাহর হাতে, রিপোর্টে শোরগোল

AUS vs IND: রোহিত শর্মা সিডনি টেস্ট থেকে সরে দাঁড়ালেন। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে তেমনই উল্লেখ। পারথের পর সিডনিতেও ভারতকে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরাহ।

আজ ভারতীয় দলের অনুশীলনেই রোহিতের পঞ্চম টেস্টে না খেলার আভাস মিলেছিল। রোহিতের খেলার নিশ্চয়তা দেননি হেড কোচ গৌতম গম্ভীর। অবশেষে জানা গেল বড় সিদ্ধান্ত।

AUS vs IND

কাল ভারতীয় সময় ভোরবেলায় জসপ্রীত বুমরাহই টস করতে যাবেন বলে ওই সংবাদমাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে। রোহিতকে বিশ্রাম দেওয়ার কথা বলা হলেও খারাপ ফর্মের কারণে যে তিনি বাদ পড়ছেন সেটাই মূল বিষয়। এমনকী তিনি আর ভবিষ্যতে টেস্ট খেলবেন কিনা তা নিয়েও চর্চা রয়েছে।

খবরে প্রকাশ, রোহিত শর্মার নাকি ইতিমধ্যেই ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর ও নির্বাচক প্রধান অজিত আগরকরকে জানিয়ে দেন, তিনি সিডনি টেস্ট থেকে সরে দাঁড়াচ্ছেন। রোহিতের ইচ্ছাকে মর্যাদা দিয়ে সেই প্রস্তাব মেনে নিয়েছেন গম্ভীর ও আগরকার।

ভারতের চলতি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সম্ভাবনা নেই বললেই চললে। পরের সংস্করণের জন্য পরিকল্পনার বাইরে যে সিনিয়রদের রাখা হচ্ছে, তাঁদের মধ্যে অন্যতম। ফলে রোহিত কেরিয়ারের শেষ টেস্ট মেলবোর্নেই খেলে ফেলেছেন বলে মনে করা হচ্ছে।

সিডনি টেস্টে ভারতের একাদশে ফিরছেন শুভমান গিল। তিনি তিনেই নামবেন। ওপেনিংয়ে যশস্বী জয়সওয়ালের সঙ্গী হবেন লোকেশ রাহুল। ঋষভ পন্থ সিডনি টেস্টে বড় পরীক্ষার মুখে পড়বেন। পন্থকে সরিয়ে এই টেস্টে ধ্রুব জুরেলকে খেলাবে না ভারত। আকাশ দীপের চোট। তাঁর জায়গায় একাদশে আসতে চলেছেন প্রসিদ্ধ কৃষ্ণ।

আজ ফিল্ডিং অনুশীলনের সময় বুমরাহর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছেন গম্ভীর। রোহিত স্লিপ ক্যাচিং প্র্যাকটিসে ছিলেন না। সকলের পর নেট প্র্যাকটিসে নামেন। মিনিট দশেক ছিলেন, নেটে থ্রোডাউনই মূলত সামলালেন। গ্যালারিতে রোহিতকে কথা বলতে দেখা গিয়েছে গম্ভীর ও বুমরাহর সঙ্গে। শেষ তিনটি টেস্টে তাঁর ব্যাটিং গড় ৬.২। শেষ ৯ টেস্টে ১০.৯৩।

রোহিতের ব্যাটিং ফর্মের পাশাপাশি অধিনায়কত্বও সমালোচিত হচ্ছে। বিশেষ করে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর। পিচ বুঝতে ভুলের কথাও স্বীকার করেছেন রোহিত। অস্ট্রেলিয়াতেও রোহিতের নেতৃত্বে অ্যাডিলেড ও মেলবোর্নে হেরেছে ভারত। ব্রিসবেন টেস্ট ড্র হয়েছিল। বুমরাহর নেতৃত্বে প্রথম টেস্টে জেতার পর ভারত এবার সিরিজ ২-২ করতে পারে কিনা সেটাই দেখার। রবিচন্দ্রন অশ্বিনের মতো রোহিতের ক্ষেত্রেও অস্ট্রেলিয়া সফর শেষ টেস্ট সিরিজ হলো কিনা তা স্পষ্ট হবে কয়েক দিনেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+