AUS vs IND: অধিনায়ক হিসেবে টানা চার টেস্টে হার! বিরাট ও ধোনিকে লজ্জার নজিরে ছুঁলেন রোহিত

AUS vs IND: পুত্রসন্তানের জন্মের পর প্রথমবার টেস্টে নেতৃত্ব দিতে নেমে ব্যর্থ রোহিত শর্মা। ব্যাটার হিসেবে তো বটেই, অধিনায়ক হিসেবেও।

রোহিতের নেতৃত্বে ভারত এদিন টানা চতুর্থ টেস্টে হারল। ফলে রোহিতের নাম জুড়ল লজ্জার নজিরের তালিকাতেও।

AUS vs IND

আজকের আগে অবধি ভারত অধিনায়ক হিসেবে শেষবার টানা চারটি টেস্টে হারার নজির ছিল বিরাট কোহলির দখলে। বিরাটের নেতত্বে ২০২০ সালে অ্যাডিলেড টেস্টে হারার পাশাপাশি ভারত ২০২০-২১ মরশুমে নিউজিল্যান্ডের কাছে ২টি ও ইংল্যান্ডের কাছে ১টি টেস্টে হেরেছিল।

রোহিত শর্মার নেতৃত্বে ভারত দেশের মাটিতে নিউজিল্যান্ডের কাছে টানা তিনটি টেস্ট হারে। এরপর এদিন অ্যাডিলেড টেস্টে ১০ উইকেটে পরাজয়। উল্লেখ্য, চলতি ভারত-অস্ট্রেলিয়া সিরিজে ভারত পারথ টেস্ট জিতেছিল। রোহিত না খেলায় সেই ম্যাচে নেতৃত্ব দেন জসপ্রীত বুমরাহ।

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত ২ বার টানা চারটি করে টেস্ট হেরেছে। ২০১১ ও ২০১৪ সালে। এ ছাড়া দত্ত গায়কোয়াড়ের অধিনায়কত্বেও ভারত টানা চারটি টেস্ট হেরেছিল ১৯৫৯ সালে।

১৯৯৯ থেকে ২০০০ সালের মধ্যে সচিন তেন্ডুলকরের অধিনায়কত্বে ভারত টানা পাঁচটি টেস্টে পরাস্ত হয়েছিল। তবে ভারত অধিনায়ক হিসেবে টানা সবচেয়ে বেশি টেস্ট হারের নজির রয়েছে মনসুর আলি খান পতৌদির দখলে। পতৌদির নেতৃত্বে ভারত ১৯৬৭ থেকে ১৯৬৮ সালের মধ্যে টানা ৬টি টেস্টে হারে।

বিদেশের মাটিতে এতদিন অবধি দিন-রাতের টেস্টে ভারত অধিনায়ক হিসেবে হারার নজির ছিল বিরাট কোহলির। ২০২০ সালে অ্যাডিলেডে বিরাটের নেতৃত্বেই হেরেছিল ভারত। সেই অ্যাডিলেড ওভালেই এবার গোলাপি বলের টেস্টে হারল রোহিতের ভারত।

ভারত এই নিয়ে মোট পাঁচটি দিন-রাতের টেস্ট খেলল। তিনটি বিরাটের নেতৃত্বে, ২টি রোহিতের অধিনায়কত্বে। বিরাটের নেতৃত্বে ভারত ২টি দিন-রাতের টেস্ট জিতেছে, হেরেছে ১টিতে। রোহিতের নেতৃত্বে ভারত ২০২২ সালে বেঙ্গালুরুতে শ্রীলঙ্কাকে হারালেও এদিন পরাস্ত হলো অজিদের কাছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+