AUS vs IND: বুমরাহের সঙ্গে কনস্টাসের বাদানুবাদ, মাঠে থাকা সাক্ষী ঋষভ পন্থ কী বয়ান দিলেন?

বিতর্ককে সঙ্গী করেই সমাপ্ত হয়েছে সিডনি ভারত অস্ট্রেলিয়া শেষ টেস্টের প্রথম দিনের খেলা। ইদানিং ভারত-অস্ট্রেলিয়া টেস্ট মানেই আগ্রাসনের বিজ্ঞাপণ। আগ্রাসন যে শুধু অস্ট্রেলিয়ার এক চেটিয়া নয় সেটার প্রমাণ বিগত কয়েক বছর ধরেই দিতে শুরু করেছে ভারত। সৌরভ যেটার সূচনা করেছিলেন সেটারই সফল উত্তরসূরি বিরাট-রোহিত। তাঁর অধিনায়কত্বেও যে আগ্রাসন অক্ষুন্ন থাকবে তা সিডনিতে বুঝিয়ে দিলেন জসপ্রীত বুমরাহ।

ঘটনার সূত্রপাত প্রথম দিনের শেষ বলের আগে। বুমরাহ বল করার জন্য দৌড় শুরু করেন কিন্তু ব্যাটার উসমান খোয়াজা তখনও প্রস্তুত ছিলেন না। ফলে আম্পায়ার হাত দেখিয়ে বুমরাহকে অপেক্ষা করতে বলেন। বিরক্ত বুমরাহকে কিছু বলতে দেখা যায়। কনস্টাস দিনের খেলা শেষের সামান্য আগে বুমরাহর সঙ্গে বাদানুবাদেও জড়ান। কিন্তু দিনের শেষ বলে খোয়াজাকে বুমরাহ আউট করে দিতেই পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠল। বুমরাহ পরিচিত নীতির বাইরে গিয়ে অতিরিক্ত আগ্রাসান দেখালেন কনস্টাসকে।

এই প্রসঙ্গে প্রশ্নের মুখে পরতে হল সাংবাদিক সম্মেলনে আসা ঋষভ পন্থকেও। তিনি অবশ্য বলছেন, আমার মনে হয় তারা সময় নষ্ট করতে চেয়েছিল। আমি মনে করি এই কারণেই তিনি জাসির (বুমরাহ) কথোপকথন করেছিলেন। সে (কনস্টাস) কী বলেছিল, আমি শুনিনি, কিন্তু আমি মনে করি সময় নষ্ট করার জন্যই তিনি এমনটা করেছিলেন যাতে আমরা আর একটি ওভার বল না করি।

এদিকে অস্ট্রেলিয়ার ক্রিকেটার ওয়েবস্টার বলেন, আমি সাজঘরে ট্রাভিস হেডের পাশে বসে গোটা বিষয়টি লক্ষ্য করি। মাঠে কী হয়েছে সেটা বলা সম্ভব নয়। কনস্টাস একজন আত্মবিশ্বাসী ক্রিকেটার। তঁার দক্ষতা এবং সমস্ত প্রতিভা রয়েছে তাই আশা করি আগামীকাল তার একটি সত্যিই ভাল দিন হবে এবং বোর্ডে কয়েক রান রাখে

ধারাভাষ্যকার মার্ক নিকোলাস মনে করেন বুমরাহকে উসকে দেওয়ার কোনও প্রয়োজন ছিল না। উসমান খোয়াজার উইকেটও যে বুমরাহকে রাগিয়ে দেওয়ারই ফল সেটাও উল্লেখ করেন। কনস্টাসকে তিনি বলেন, দ্বিতীয় দিন সামলে থাকার জন্য , বুমরাহকে রাগিয়ে দেওয়ার ফল ভালো হবে না, নিজে যদি ভালো খেলতে পারো ভালো, নয়তো বুমরাহ কী করতে পারে সেটার প্রমাণ দিনের শেষেই পাওয়া গিয়েছে।

সব মিলিয়ে প্রথম দিনের শেষে যাবতীয় মশলা মজুত থাকল দ্বিতীয় দিনের সকালের জন্য। বুমরাহের লক্ষ্য থাকবে দ্রুত কনস্টাসকে ফিরিয়ে অজি ব্যাটারকে জবাবটা দেওয়ার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+