AUS vs IND: রোহিতকে আউট করে নজির গড়লেন, ২ উইকেট নিয়ে কপিলকে টপকে গেলেন প্যাট কামিন্স

অ্যাডিলেড টেস্টে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে অস্ট্রেলিয়া। পিঙ্ক বল টেস্টে ভারতের বিরুদ্ধে দাপট অব্যাহত অজিদের। দ্বিতীয় দিনের শেষেই চালকের আসনে অস্ট্রেলিয়া। সেইসঙ্গে দ্বিতীয় দিনে বল হাতে নজির সৃষ্টি করলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স।

ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত দুটি উইকেট সংগ্রহ করেছেন কামিন্স। প্রথমে কেএল রাহুলকে আউট করার পর রোহিত শর্মাকেও বোল্ড করেন কামিন্স। রোহিতকে আউট করে একটি বিরল নজির সৃষ্টি করলেন। টেস্ট ক্রিকেটে দ্বিতীয় অস্ট্রেলিয়ান অধিনায়ক হিসেবে ভারত অধিনায়ককে আউট করলেন কামিন্স।

এর আগে ১৯৬৮ সালে একবারই ভারত অধিনায়ককে আউট করেছিলেন কোনও অস্ট্রেলিয়ান অধিনায়ক।
মেলবোর্নে সেই টেস্ট ম্যাচে নবাব পাতৌদিকে আউট করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক বব সিম্পসন। এরপর টেস্টে ক্রিকেটে কোনও ভারত অধিনায়ককে আউট করতে পারেননি কোনও অজি দলনেতা। ফলে বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় ম্যাচে অনন্য নজির সৃষ্টি করলেন কামিন্স।

এখানেই শেষ নয়, শনিবার দুটি উইকেট নিয়ে কপিল দেবকে টকপে গেলেন কামিন্স। অধিনায়ক হিসেবে উইকেটপ্রাপ্তির তালিকায় চার নম্বরে উঠে এলেন কামিন্স। শনিবার দুটি উইটেক সংগ্রহ করার ফলে টেস্টে অধিনায়ক হিসেবে কামিন্সের উইকেট সংখ্যা হল ১১২। কপিল দেব ১১১টি উইকটে নিয়েছেন টেস্টে অধিনায়ক হিসেবে। ফলে প্রাক্তন ভারত অধিনায়ককে টপকে গেলেন বর্তমান অজি অধিনায়ক। ১৮৭ উইকেট নিয়ে এই তালিকার শীর্ষে আছেন ইমরান খান।

এরআগে অধিনায়ক হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব জিতেছেন, ওডিআই বিশ্বকাপ জিতেছেন। এবার বর্ডার-গাভাসকর ট্রফি জয়ের লক্ষ্যে নেমেছেন কামিন্স। পারথে প্রথম টেস্টে হারলেও দ্বিতীয় ম্যাচে চালকের আসনে অজিরা। এই ম্যাচ জিতলেই সিরিজে সমতা ফেরাতে পারবে অস্ট্রেলিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+