AUS vs IND: জসপ্রীত বুমরাহর চোট নিয়ে চর্চার মধ্যেই মুখ খুললেন মরকেল, দ্বিতীয় ইনিংসে বল করবেন?

AUS vs IND: অ্যাডিলেড টেস্টে আজ জসপ্রীত বুমরাহর ফিটনেস নিয়ে সংশয় তৈরি হলো। ভারতের ১ নম্বর পেসার চোট পেলেন কিনা তা নিয়েও চর্চা তুঙ্গে।

যদিও এই বিষয়ে মুখ খুললেন ভারতের বোলিং কোচ মর্নি মরকেল। তাঁর দাবি, চিন্তার কিছু নয়।

AUS vs IND

ঘটনা অস্ট্রেলিয়ার ইনিংসের ৮১তম ওভারে। তৃতীয় বলটি করার পর বুমরাহ সমস্যা বোধ করেন। তার আগেই একটি চার মেরেছেন ট্রাভিস হেড। এরপরই বুমরাহ মাটিতে শুয়ে পড়েন। ছুটে যান ফিজিও। বুমরাহকে দেখা যায় তিনি অ্যাডাক্টর মাসল ধরে রয়েছেন।

যদিও মাঠেই কিছুক্ষণের শুশ্রূষার পর বুমরাহ উঠে দাঁড়ান। কোনও সমস্যা ছাড়াই বাকি তিনটি বল করেন। এরপরও বোলিং চালিয়ে যান। এমনকী উইকেটও পান। মরকেল দিনের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, বুমরাহ ভালোই আছেন। ক্র্যাম্পের সমস্যা হয়েছিল। এরপর তিনি বল করেছেন। উইকেটও তুলে নিয়েছেন।

মরকেলের কথাতেই স্পষ্ট, বুমরাহকে নিয়ে চিন্তা নেই। তিনি দ্বিতীয় ইনিংসেও বল করতে পারবেন। তবে ভারতীয় দল যেভাবে ৫ উইকেট হারিয়ে বসে রয়েছে তাতে কত রানের টার্গেট দিতে পারবে অস্ট্রেলিয়াকে সেটাই বড় প্রশ্ন।

গোলাপি বলে ভারত এর আগে চারটি টেস্ট খেলেছে। বিদেশের মাটিতে দ্বিতীয়বার দিন-রাতের টেস্ট খেলছে। অনভিজ্ঞতা বোলারদের সমস্যা করছে বলে উপলব্ধি মরকেলের। তিনি মেনে নিচ্ছেন, ভারতীয় বোলাররা প্রত্যাশিতভাবে পরিকল্পনামাফিক বোলিং করতে পারেননি।

বোলাররা সঠিক জায়গায় বল রাখার ধারাবাহিকতা যে দেখাতে পারেননি সেটা মানছেন মরকেল। দুই প্রান্ত থেকেই বোলারদের পরিকল্পনামাফিক বল করাটা জরুরি। মরকেল বলেন, এই টেস্টে অস্ট্রেলিয়ার বোলাররা যেভাবে বল করছেন তাতে রান তোলাটা সহজ হচ্ছে না। বল নরম হলে রান তোলা সহজ হয়। তবে সতর্ক থাকতে হয় নাইট সেশনে।

মরকেল মানছেন, গোলাপি বলে বল করাটা পুরোপুরিভাবে রপ্ত করতে পারেননি ভারতীয়রা। এই বলে বেশি টেস্ট না খেলাতেই সমস্যা। যদিও দ্রুত তা রপ্ত করার চ্যালেঞ্জ নিতে দল প্রস্তুত বলেও জানাচ্ছেন ভারতের বোলিং কোচ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+