AUS vs IND: বুমরাহের উপর বাড়ছে চাপ, শামিকে অস্ট্রেলিয়া পাঠানোর সবুজ সংকেত দিচ্ছে না এনসিএ
পারথে প্রথম টেস্টে ভারতীয় দল অনায়াসে জয় পেয়েছিল, ফলে জসপ্রীত বুমরাহের নেতৃত্বাধীন বোলিং বিভাগ উজ্জ্বল পারফরফরম্যান্সও করেছিল। হর্ষিত রানা, নীতীশ রেড্ডিদের নিয়ে সফলভাবেই কাজ সামলে দিয়েছিলেন প্রধান বোলার বুমরাহ। কিন্তু অ্যাডিলেডে প্রথম ইনিংসে বুমরাহকে সেভাবে সঙ্গ দিতে পারলেন না ভারতের তরুণ বোলাররা। ফলে খোঁজ চলছে মহম্মদ শামির।
কিন্তু ভারত থেকে শামিকে নিয়ে এখনই কোনও সুখবর অস্ট্রেলিয়াতে পৌঁছাছে না। ফলে শীঘ্রই বা যে কোনও সময় অস্ট্রেলিয়ায় যাওয়ার সম্ভাবনা নেই মহম্মদ শামির। ক্রিকবাজের প্রতিবেদন অনুসারে, এখনও ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে পারেননি তারকা পেসার। ফলে বিসিসিআই এখনও সিদ্ধান্ত নিতে পারেনি কবে তাঁকে অস্ট্রেলিয়ায় পাঠানো হবে।

বোর্ডের টি২০ প্রতিযোগিতায় এখনও পর্যন্ত ৭ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন শামি। দীর্ঘ সময় পর চোট কাটিয়ে আবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন শামি। তাঁর পারফরম্যান্স যথেষ্টই ভালো। কিন্তু প্রশ্ন উঠছে শামি টেস্ট ক্রিকেটের ধকল নিতে পারবেন না। ফলে শামিকে নিয়ে অনেক ভাবনা চিন্তা করেই এগোতে হচ্ছে বিসিসিআইকে। এর মধ্যে সৈয়দ মুস্তাক আলি ট্রফির একটি ম্যাচে বল করার সময় মাটিতে বসে যান শামি।
শামিকে এখনই অস্ট্রেলিয়া পাঠানো হচ্ছে না। এমনকি আগামী কয়েক দিনের মধ্যে শামিকে ডনের দেশে পাঠানোর পরিকল্পনাও নেই বিসিসিআইয়ের। চার ওভার বল করার ক্ষেত্রেই শামি সমস্যার মধ্যে পড়ছেন সেখানে ১০ থেকে ১৫ ওভার বোলিং কীভাবে করবে শামি, সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ টেস্ট দলে প্রত্যাবর্তন করলে শামিকে অনেক বেশি বোলিং করতে হবে।
কিন্তু অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচেই প্রমাণিত হয়েছে বুমরাহের উপর অতিরিক্ত চাপ পরছে। এই ম্যাচের প্রথম ইনিংসের বোলিং থেকে স্পষ্ট শুধু বুমরাহের উপর নির্ভর করলেই চলবে না। কিন্তু শামি এখনও ফিট হতে পারেননি ফলে তাঁকে ডনের দেশে পাঠিয়ে বুমরাহের ওয়ার্ক লোড কমানো যাবে না। তবে এনসিএ শামিকে ফিট সার্টিফিকেট দিলেই শামিকে অস্ট্রেলিয়াতে পাঠাতে পারেন নির্বাচকরা,এখনও তিন ম্যাচ বাকি, ফলে শামির ডনের দেশে খেলতে যাওয়ার আশা কিন্তু আছে।












Click it and Unblock the Notifications