AUS vs IND: হর্ষিতকে ফ্লাইং কিস লাবুশেনের! অস্ট্রেলিয়ার ব্যাটারের কীর্তিতে তোলপাড় নেটপাড়া, দেখুন ভিডিও

AUS vs IND: হর্ষিত রানার ফ্লাইং কিস সেলিব্রেশন সম্পর্কে সচেতন অস্ট্রেলিয়া! আজ পারথ টেস্টে রানার কড়া চাহলির পাল্টা হিসেবে ফ্লাইং কিস ছুড়লেন মার্নাস লাবুশেন।

হর্ষিত রানা আইপিএল চলাকালীন শিরোনামে এসেছিলেন ফ্লাইং কিসের সৌজন্যে। শাস্তির কোপেও পড়তে হয়েছিল। এবার হর্ষিতকেই লাবুশেনের ফ্লাইং কিসের মুহূর্ত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

AUS vs IND

২২ বছরের হর্ষিতের টেস্ট তথা আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলো পারথে। অস্ট্রেলিয়ার ইনিংসের অষ্টম ওভারে হর্ষিতের পঞ্চম বল অস্বস্তিতে ফেলে লাবুশেনকে। তাঁর পেটের কাছে গিয়ে বলটি লেগেছিল। এরপর লাবুশেনের দিকে তাকান হর্ষিত।

হর্ষিতের কড়া চাহনির পাল্টা লাবুশেন ফ্লাইং কিস উপহার দেন ভারতীয় বোলারকে। এরপর হর্ষিত দ্বাদশ ওভারটি করতে গিয়ে প্রথম বলেই বোল্ড করে দেন ট্রাভিস হেডকে। হেড ১৩ বলে ১১ করেন। লাবুশেনকে এদিন ফেরান মহম্মদ সিরাজ। ৫২ বলে ২ রান করে লাবুশেন লেগ বিফোর হন।

লাবুশেনের ফ্লাইং কিস মনে করাল চলতি বছরের আইপিএলের দুটি ঘটনাকে। ২৩ মার্চ ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের ময়াঙ্ক আগরওয়ালের উইকেট নিয়ে ফ্লাইং কিস ছুড়েছিলেন হর্ষিত। ময়াঙ্ক বিষয়টিকে ভালোভাবে নেননি, এমন আচরণের সমালোচনা করেছিলেন সুনীল গাভাসকর।

আইপিএলের আচরণবিধির ২.৫ অনুচ্ছেদ লঙ্ঘনের দায়ে তাঁর আংশিক ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছিল। কিন্তু তাতেও শোধরাননি হর্ষিত। দিল্লি ক্যাপিটালসের অভিষেক পোড়েলকে আউট করে তাঁর দিকেও ফ্লাইং কিস ছোড়েন হর্ষিত।

অপরাধের পুনরাবৃত্তির কারণে হর্ষিতের এ ক্ষেত্রে ম্যাচ ফির ১০০ শতাংশ কেটে নেওয়া হয়। একটি ম্যাচে নির্বাসিতও হয়েছিলেন হর্ষিত আইপিএলের আচরণবিধি লঙ্ঘনের দায়ে। এরপর কেকেআর গুয়াহাটি যাওয়ার সময় হর্ষিতকে ফ্লাইং কিস দেওয়ার অনুরোধ জানান নীতীশ রানা। তবে তিনি এ ক্ষেত্রে হেসে না বলে দেন।

হর্ষিতের ফ্লাইং কিস প্রভাবিত করেছিলেন কেকেআরের কর্ণধার শাহরুখ খানকেও। নাইটরা আইপিএল খেতাব জিততেই হর্ষিতকে নিয়ে কিং খান ফ্লাইং কিস দেন।

গত সেপ্টেম্বরে দলীপ ট্রফিতে ইন্ডিয়া ডি-র হয়ে খেলছিলেন হর্ষিত। ইন্ডিয়া সি দলের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়কে আউট করেই ফের সেলিব্রেশনের সময় ফ্লাইং কিস ছোড়েন হর্ষিত। তবে এবার তাঁকে শাস্তির মুখে পড়তে হয়নি। ঋতুরাজের দিকে তাকিয়ে নন, ড্রেসিংরুমের দিকেই ফ্লাইং কিস দেন হর্ষিত। এদিন তাঁর বোলিংয়ের সময় ফের ফিরল ফ্লাইং কিস।

এদিকে, ভারতের দেড়শো রানের জবাবে প্রথম দিনের শেষে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া তুলেছে ৭ উইকেটে ৬৭। হর্ষিত রানা ১টি মেডেন-সহ ৮ ওভারে ৩৩ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন। জসপ্রীত বুমরাহ চারটি ও মহম্মদ সিরাজ ২টি উইকেট দখল করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+