AUS vs IND: ভারতীয় শিবিরে বড় ধাক্কা! প্রস্তুতি ম্যাচে হাতে চোট পেলেন রাহুল, রইল বড় আপডেট

আগামী ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফি। অস্ট্রেলিয়া সফরের শুরুতেই চোটের উদ্বেগ বাড়ছে ভারতীয় শিবিরে। বৃহস্পতিবার চোট পান সরফরাজ খান। শুক্রবার সেই তালিকায় যুক্ত হলেন কেএল রাহুল।

শুক্রবার থেকে পারথে ভারতীয় দলের প্রস্তুতি ম্যাচ শুরু হয়েছে। মূলত ভারতীয় দল নিজেদের মধ্যে দুটি ভাগে বিভক্ত হয়ে ম্যাচ সিমুলেশন করছে। এই ম্যাচে ব্যাটিং করার সময় চোট পান কেএল রাহুল। তাঁর চোট কতটা গুরুতর? খেলতে পারবেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে? সেই সংক্রান্ত আপডেট তু‌লে ধরা হল এই প্রতিবেদনে।

অস্ট্রেলিয়ান মিডিয়ায় প্রতিবেদন অনুসারে অনুশীলন ম্যাচে প্রসিদ্ধ কৃষ্ণার একটা শর্ট ডেলিভারি কেএল রাহুলের ডান হাতের কনুইয়ে লাগে। এরপরে ফিজিওর সাহায্য নিয়ে কিছুক্ষণের মধ্যেই নিজের ইনিংস পুনরায় চালু করেছিলেন ভারতীয় তারকা ব্যাটার। কিন্তু বেশিক্ষণ খেলা চালিয়ে যেতে পারেননি রাহুল। মাঠ ছাড়তে বাধ্য হন।

এরপরই রাহুলকে নিয়ে উদ্বেগ শুরু হয়, কারণ রোহিত না থাকলে যশস্বীর সঙ্গে ওপেন করতে পারেন রাহুল। তবে কর্ণাটকী তারকা ছিটকে গেলে ফের বিড়ম্বনা বাড়তে পারে ভারতের। যদিও জানা গিয়েছে রাহুলের চোট গুরুতর নয়। সতর্কতার অংশ হিসেবেই তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। প্রথম টেস্টের আগে সম্পূর্ণ ফিট রাহুল।

মূলত নিজেদের মধ্যে দুটি দলে ভাগ হয়ে এই ম্যাচ খেলেছে। কিন্তু এই ম্যাচ হচ্ছে সম্পূর্ণ ক্লোজ ডোর। সাধারণ মানুষের এই ম্যাচ দেখার কোনও অনুমতি নেই। প্রস্তুতি ম্যাচে বেশিরভাগ ভারতীয় ব্যাটারই এই ম্যাচে ব্যর্থ হয়েছেন।
বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্ৰথম টেস্টের পরেই রাহুল বাদ পড়েন। এরপর দুই টেস্টে দলে সুযোগ হয়নি রাহুল‌ের। অফ ফর্মে থাকার জন্য‌ রাহুলকে বর্ডার-গাভাসকর ট্রফির আগে ভারতীয় এ দলের সঙ্গে জুড়ে দেওয়া হয়। কিন্তু অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে বেসরকারি টেস্টেও রান পাননি রাহুল। যা চিন্তা আরও বাড়িয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের।

অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারি টেস্টে প্রথম ইনিংসে ৪ রানে আউট হয়েছিলেন, দ্বিতীয় ইনিংসে রান করতে পারেননি কর্ণাটকী তারকা। ওপেন করতে নেমে ১০ রানেই বোল্ড হন রাহুল। এবার প্রস্তুতি মাচে চোট পাওয়ায় বেশিক্ষণ ব্যাট করতে পারলেন না রাহুল।

ফলে রাহুলকে নিয়ে উদ্বেগ কাটছে না। তবে তাঁর চোট গুরুতর না হওয়ায় কিছুটা স্বস্তিতে থাকবে টিম ম্যানেজমেন্ট। খারাপ সময়ের মধ্যে থাকলেও থিঙ্ক ট্যাঙ্ক তাঁর উপর আস্থা রাখছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+