AUS vs IND: ঋতুরাজদের বিরুদ্ধে বাতিল রোহিতদের প্রস্তুতি ম্যাচ, অনুশীলনেই বাড়তি জোর ভারতীয় দলের
বছরের শেষে ডনের দেশে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ হবে। বর্ডার-গাভাসকর টেস্ট সিরিজ ঘিরে চড়ছে উন্মাদনার পারদ। ২২ নভেম্বর শুরু ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। কিন্তু কোনও রকম প্রস্তুতি ম্যাচ ছাড়াই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলতে নামবে ভারত।
ভারতীয় দল তাদের 'এ' দলের সাথে তাদের আন্তঃ-স্কোয়াড ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় দল বর্ডার-গাভাসকর ট্রফি শুরুর আগে কোনও রকম অনু্শীলন ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে। বরং নেটে প্রস্তুতি নিয়েই কঠিনতম সিরিজ খেলবে রোহিত শর্মার দল। ক্রিকইনফোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াইয়ের আগে ভারতের একমাত্র প্রস্তুতি ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে ম্যানেজমেন্ট। রোহিত-বিরাটরা নেটে প্রশিক্ষণ নেবে এবং পারথে-র সেন্টার উইকেটে অনুশীলন করবে।

ভারতের মূল দল ডনের দেশে যাওয়ার আগেই সেখানে চলে গিয়েছে ভারত 'এ' দল। অস্ট্রেলিয়া 'এ' দলের বিরুদ্ধে বেসরকারি টেস্ট ম্যাচও খেলতে শুরু করেছে ভারতীয় এ দল। এর পরে রোহিত-বিরাট সমৃদ্ধ মূল দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল ভারতীয় এ দলের। সূচিতে অস্ট্রেলিয়ার কোনও দলের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার প্রস্তুতি ম্যাচ ছিল না। আগামী ১৫ থেকে ১৭ নভেম্বর পারথে ভারতের প্রস্তুচি ম্যাচ হওয়ার কথা ছিল।
বিগত বছর গুলিতে বর্ডার গাভাসকর ট্রফি হয়েছে চার ম্যাচের। এবার সিরিজ হবে পাঁচ ম্যাচের।বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য এই সিরিজ ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কঠিন সিরিজ শুরুর আগে ভারত কোনও অস্ট্রেলিয়া দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে না। টিম ইন্ডিয়া ভারতীয়দের বিরুদ্ধে খেলেই অস্ট্রেলিয়া সিরিজে প্রস্তুতি নেবে বলে প্রাথমিকভাবে ঠিক করা হলেও সেই পরিকল্পনাও বাতিল করা হল।
সব কিছু ঠিক থাকলে আগামনী ১০ নভেম্বর অস্ট্রেলিয়া উড়ে যাবে ভারতীয় দল। হাতে ১০ দিনের বেশি সময় নিয়েই অস্ট্রেলিয়া যাচ্ছে ভারত। প্রথমত সেখানে গিয়ে যেমন পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে তেমনই আবার নেটে অনুশীলনেও জোর দিতে চাইছেন ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক।
গত সপ্তাহেই বিসিসিআই অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করে দেয়। অনেক চিন্তাভাবনা করেই এই সিরিজের জন্য দল বেছে নিলেন চাইছেন অজিত আগারকরের নেতৃ্ত্বাধীন নির্বাচক কমিটি। মোট ১৮ জনকে মূল দলে রাখা হয়েছে। পাশাপাশি তিন জনকে রিজার্ভ করে রাখা হচ্ছে দলের সঙ্গে। টানা পাঁচ ম্যাচের সূচির জন্য বেশি সংখ্যায় ক্রিকেটার দলের সঙ্গে রাখা হয়েছে।












Click it and Unblock the Notifications