AUS vs IND: বিরাট-গিলদের ব্যর্থতার মধ্যেই লড়াকু ইনিংস পন্থের, সিডনিতে দ্বিতীয় দিনের শেষে চাপে ভারত

সিডনিতে আশা আশঙ্কার দোলাচলে ভারত। শনিবার দ্বিতীয় দিনের শুরুটা দুরন্তভাবে করে আশা জাগিয়েছিলেন ভারতীয় বোলাররা, কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে চাপে ভারত। আপাতত ভারতের লিড ১৪৫ রানের। শনিবার খেলা শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ৬ উইকেটে ১৪১।

বর্ডার-গাভাসকর ট্রফি ধরে রাখাই হোক বা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আশা জিইয়ে রাখা, দুটি বিষয়ের জন্যই সিডনিতে জয় পাওয়া ভারতীয় দলের কাছে একান্তই প্রয়োজনীয়। ভারতের করা ১৮৫ রানের জবাবে প্রথম ইনিংসে অজিরা অল আউট হল ১৮১-তেই। চার রানে লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত।

প্রসিদ্ধ কৃষ্ণ, সিরাজ, বুমরাহরা তাদের কাজটা দ্বিতীয় দিনের শুরুতেই ভালোভাবেই সম্পন্ন করেন। প্রথম দুই সেশনেই অল আউট করে দেয় অস্ট্রেলিয়াকে। কিন্তু সিডনিতে দ্বিতীয় ইনিংসে চূড়ান্ত ফ্লপ ভারতের টপ অর্ডার। বিরাটের মতোই ব্যর্থ যশস্বী, রাহুল, গিলও। একমাত্র লড়াকু ইনিংস খেললেন ঋষভ পন্থ। তবে উইকেট হারিয়ে দলকে ফের একবার চাপে ফেললেন তিনি।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা খাপার করেননি যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুলের জুটি। আগ্রাসী মেজাজে খেলতে শুরু করেন যশস্বী। তুলনায় প্রথম থেকেই নড়বড়ে দেখাচ্ছিল রাহুলকে। ৪২ রানের মাথায় ভারতের প্রথম উইকেটের পতন হল। ১৩ রান করে বোল্যান্ডের বলে আউট হলেন রাহুল। এরপর উইকেটে বেশিক্ষণ স্থায়ী হতে পারলেন না যশস্বীও। ৩৫ বলে ২২ রান করে বোল্যান্ডের বলেই বোল্ড হলেন ভারতীয় ওপেনার।

রোহিত শর্মা অফ ফর্মে থাকায় এই ম্যাচে খেলানো হয়েছিল শুভমান গিলকে। কিন্তু প্রথম ইনিংসের মতোই দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হলেন গিল। ওয়েবস্টারের বলে স্টেপ আউট করে মারতে গেলে বল ব্যাটের নীচের অংশে লেগে চলে গেল উইকেটরক্ষকের হাতে। ৬ রান করেই আউট হলেন কোহলি। সিডনির দ্বিতীয় ইনিংসেও দেখা গেল বিরাট কোহলির সেই পুরনো সমস্যা। আর তাতেই আউট হলেন। স্কট বোল্যান্ডের বাইরে বলেই আউট হলেন স্মিথের হাতে ক্যাচ দিয়ে।

এরপর জাদেজাকে সঙ্গী করে আগ্রাসী মেজাজে খেলতে শুরু করেন পন্থ। ডিফেন্স নয় ফের একবার আক্রমণকেই হাতিয়ার করলেন। ৩৩ বলে ৬১ রান করলেন। তাঁর ইনিংসে ছিল ছয়টি চার এবং চারটি ছক্কা। ২৯ বলে অর্ধশতরান করার পর মনে হয়েছিল আজ দলকে বিপদের হাত থেকে রক্ষা করবেন পন্থ। কিন্তু অতি আগ্রাসী হতে গিয়ে উইকেট খোয়ালেন দলকেও চাপে ফেললেন।

নীতীশ রেড্ডি ২১ বলে ৪ রান করেই বোল্যান্ডের বলেই আউট হলেন। দিনের শেষে ওয়াশিংটন ৬ এবং জাদেজা ৮ রানে ব্যাট করছেন। এই জুটি ভরসা ভারতের। দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত বোল্যান্ড একাই ধস নামিয়েছেন ভারতীয় ব্যাটিংয়ে। তিনি ৪২ রানে ৪ উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নিয়েছেন কামিন্স ও ওয়েবস্টার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+