AUS vs IND: সিরিজ হারল ভারত, ১০ বছর পর বর্ডার-গাভাসকর ট্রফি অস্ট্রেলিয়ার, কামিন্সরা খেলবেন WTC ফাইনাল

AUS vs IND: ১০ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে তথা অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারল ভারত। গৌতম গম্ভীর হেড কোচ হওয়ার পর ভারত টানা দুটি টেস্ট সিরিজে পরাস্ত।

সেই সঙ্গে চুরমার আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার হ্য়াটট্রিকের যাবতীয় আশা। জুনে লর্ডসে ICC WTC ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে অস্ট্রেলিয়া।

AUS vs IND

২০১৪-১৫ মরশুমে অস্ট্রেলিয়ায় গিয়ে চার টেস্টের সিরিজ ০-২ ব্যবধানে হেরে গিয়েছিল মহেন্দ্র সিং ধোনির ভারত। সেই সিরিজে বক্সিং ডে টেস্টের পর টেস্টে অধিনায়কত্ব ছাড়েন ধোনি। বিরাট কোহলি নেতৃত্ব দেন সিডনিতে। সিডনি টেস্ট সেবার ড্র রাখতে পেরেছিল ভারত।

এরপর ২০১৭ সালে ভারত সফরে এসে চার টেস্টের সিরিজ ১-২ ব্যবধানে হেরে ফিরেছিল অস্ট্রেলিয়া। ২০১৮-১৯ মরশুমে ভারত অস্ট্রেলিয়ায় গিয়ে চার টেস্টের সিরিজ খেলেছিল, সিরিজ জয় ২-১ ব্যবধানে। ২০২০-২১ মরশুমেও অস্ট্রেলিয়ায় গিয়ে ভারত চার টেস্টের সিরিজ জেতে ২-১-এই।

২০২৩ সালে ভারত সফরে এসেছিল অস্ট্রেলিয়া। সেবার চার টেস্টের সিরিজ ভারত ২-১ ব্যবধানেই জেতে। অজিদের বিরুদ্ধে টানা পঞ্চম সিরিজ জয় তথা অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের হ্যাটট্রিকের হাতছানি ছিল এবার। যদিও সেই সম্ভাবনা শেষ হয়ে গিয়েছিল মেলবোর্ন টেস্টের পরাজয়েই।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার ক্ষীণ আশা জিইয়ে রাখতে ভারতকে জিততেই হতো সিডনিতে। কিন্তু সেটা হলো না। অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য ১৬২ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল ভারত। জসপ্রীত বুমরাহ ব্যাক স্প্যাজমের কারণে বল করতে না পারায় এই পুঁজি নিয়ে লড়াই ভারতের পক্ষে কঠিন হয়ে যায়।

অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে প্যাট কামিন্স ভারতকে হারিয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। ৫০ ওভারের বিশ্বকাপও। এবার ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেলেন, সেই সঙ্গে নিশ্চিত করলেন বর্ডার-গাভাসকর ট্রফি জয়।

সিডনি টেস্টে তৃতীয় দিনের দ্বিতীয় সেশনের পুরোটাও লাগল না অস্ট্রেলিয়ার ৩-১ ব্যবধানে সিরিজ জয় সুনিশ্চিত করতে। স্যাম কনস্টাস ১৭ বলে ২২, উসমান খোয়াজা ৪৫ বলে ৪১, মার্নাস লাবুশেন ২০ বলে ৬ ও স্টিভ স্মিথ ৯ বলে ৪ রান করেন। স্মিথ আটকে থাকলেন টেস্টে ৯৯৯৯ রানে। এই টেস্টে সুযোগ ছিল ১০ হাজার টেস্ট রানের ক্লাবে যোগদানের।

২৭ ওভারেই অস্ট্রেলিয়াকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিলেন ট্রাভিস হেড ও বিউ ওয়েবস্টার। জয় ৬ উইকেটে। হেড চারটি চারের সাহায্যে ৩৮ বলে ৩৪ ও ওয়েবস্টার ৬টি চারের সাহায্যে ৩৪ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন। ওয়াশিংটন সুন্দরের বলে চার মেরে দলকে সিরিজ জেতান এই টেস্টে অভিষেক হওয়া ওয়েবস্টার।

প্রসিদ্ধ কৃষ্ণ তিনটি ও মহম্মদ সিরাজ ১ উইকেট নেন। সিরাজ এদিন খোয়াজাকে আউট করে টেস্টে শততম শিকার ঝুলিতে পুরলেন। জসপ্রীত বুমরাহর পর দ্বিতীয় ভারতীয় পেসার তথা ভারতের চতুর্থ বোলার হিসেবে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০০ উইকেটের ক্লাবে যোগ দিলেন সিরাজ। রবিচন্দ্রন অশ্বিন ১৯৫টি, জসপ্রীত বুমরাহ ১৫৬টি, রবীন্দ্র জাদেজা ১৩১টি ও মহম্মদ সিরাজ ১০০টি উইকেট নিয়েছেন ICC WTC-তে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+