AUS vs IND: সিডনিতে ব্যাট হাতে ফের ব্যর্থ বিরাট, অনুষ্কার মুখেও উদ্বেগ! সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা
সিডনি টেস্টে রোহিত শর্মাকে নিয়ে চর্চার মধ্যেই ফের ব্যর্থ বিরাট কোহলি। সিডনি টেস্টের প্রথম ইনিংসে ৬৯ বলে ১৭ রানে আউট হলেন বিরাট কোহলি। ফলে রোহিতের মতোই বিরকাট কোহলিকে নিয়েও প্রশ্ন উঠে গেল।
নতুন বছরে প্রথম টেস্টে রোহিত শর্মাকে বাইরে রেখেই নেমেছে ভারতীয় দল। বুমরাহের নেতৃত্বে বর্ডার-গাভাসকর ট্রফির শেষ ম্যাচ খেলছে ভারত। রোহিত না থাকায় এই ম্যাচে ফোকাসে ছিলেন কিং কোহলি। কিন্তু বছরের প্রথম ইনিংসে ধৈর্যশীল ব্যাটিং করলেও বড় রান করতে ব্যর্থই হলেন কোহলি। নতুন স্টান্স নিয়েছিলেন। অনেক বেশি ধৈর্যশীল দেখাচ্ছিল তাঁকে। মনে করা হচ্ছিল বড় ইনিংসের ভিত তৈরি করছেন।

সিডনিতে কোহলি অল্প রানে আউট হতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল তাঁর স্ত্রী অনুষ্কা শর্মার প্রতিক্রিয়া। সিডনির ভিআইপি বক্সে উপস্থিত ছিলেন অনুষ্কা। ফলে কোহলির ব্যাটিংয়ের সময় ক্যামেরা তাঁকে বার বার ফোকাস করছিল। কোহলি আউট হওয়ার পর ক্যামেরায় অনুষ্কার হতাশা এবং উদ্বেগপূর্ণ মুখ দেখা গিয়েছে। ফলে সোশ্যাল মিডিয়ায় এটি ভাইরাল হতে বেশি সময় লাগেনি। অনেকে মন্তব্য করেছেন যে এটি কীভাবে উভয়ের মধ্যে গভীর মানসিক সংযোগকে প্রতিফলিত করে।
ভারতীয় দল অস্ট্রেলিয়ায় পৌঁছনোর পরই আলোচনায় একটাই নাম, বিরাট কোহলি। তিনি কেমন খেলবেন, সেদিকেই ছিল সবরা নজর। পারথ টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি প্রত্যাশার পারদ বৃদ্ধি করেছিলেন বিরাট কোহলি। কিন্তু তার পর থেকে টানা ব্যর্থ হচ্ছেন কোহলি। সিডনিতে হয়ত দ্বিতীয় ইনিংসে একটা সুযোগ পাবেন। সেখানেও ব্যর্থ হলে কোহলির অবসরের দাবিও জোরালো হবে।
Virat Kohli Lady Luck Anushka Sharma present in Sydney to support Virat
— Cricktainment (@Cricktainments) January 3, 2025
Hope He scored big Runs today #INDvsAUS #ViratKohli𓃵 pic.twitter.com/jM9mMUN14z
কিং কোহলিকে নিয়ে রবি শাস্ত্রী অবশ্য আগেই বলেছিলেন, আমার যা মনে হয়, বিরাট কোহলি আরও ২ থেকে ৩ বছর খেলতে পারেন। চলতি সিরিজে ও সেভাবে পারফরম্যান্স করতে পারেনি। তবে খুব খারাপ খেলেছে সেটাও বলা যায় না। আমি যদি খুব ভুল না হই, বিরাট এখনই অবসর নেবে না। কিন্তু পরিস্থিতি যে বিরাটের অনুকূলে থাকছে না।












Click it and Unblock the Notifications