AUS vs IND: মার্নাস লাবুশেনের সঙ্গে তুমুল বিতর্কে জড়ালেন, রেকর্ড গতিতে বোলিং করে চমকে দিলেন সিরাজ!
অ্যাডিলেড টেস্টের প্রথম দিনে বল হাতে কোনও উইকেট পেলেন না, তবে চর্চা এবং বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকলেন মহম্মদ সিরাজ। মার্নাস লাবুশেনের সঙ্গে তুমুল বিতর্কে জড়ালেন আবার তাঁর একটি বোলিংয়ের স্পিড নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা তুঙ্গে।
অস্ট্রেলিয়ার ব্যাটিং ইনিংসের ২৪তম ওভারে বোলিং করছিলেন সিরাজ। তখন তাঁর একটি বোলের গতিবেগ দেখায় ১৮১.৬। যা দেখে সকলে চমকে যায়। যদিও প্রযুক্তিগত ত্রুটির জন্যই সিরাজের বলের গতি বিভ্রাট হয়। কিন্তু সিরাজের বলের গতিবেগ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করতে থাকেন সিরাজের বলের গতি নিয়ে।

DSP Siraj fierce delivery. 😄 pic.twitter.com/YIi3Vgf3dd
— Mufaddal Vohra (@mufaddal_vohra) December 6, 2024
লাবুশেনের ওই ইশারা দেখে চটে যান সিরাজ। তিনি স্টাম্পের দিকে ওয়াইড ডেলিভারি ছোড়েন। সিরাজের এই কীর্তিও সোশ্যাল মিডিয়ায় বিতর্কের নতুন উপাদান দিয়েছে। ফলে অ্যাডিলেডে প্রথম দিনে পিঙ্ক বল হাতে উইকেট না পেলেও চর্চা ও বিতর্কে থাকলেন সিরাজ।
খারাপ সময় কাটিয়ে পারথে বল হাতে আবার ছন্দ ফিরে পেয়েছেন মহম্মদ সিরাজ। মাঝে কয়েকটি ম্যাচে বল হাতে একদমই ছন্দে পাওয়া যাচ্ছিল না হায়দরাবাদী পেসারকে। কিন্তু খারাপ সময় কাটিয়ে ফের ছন্দে ফেরার আভাস দিয়েছেন সিরাজ।খারাপ সময় কাটিয়ে উঠার জন্য মহম্মদ সিরাজ কৃতিত্ব দিয়েছেন সতীর্থ জসপ্রীত বুমরাহকেই। তবে অ্যাডিলেডের প্রথম দিনে কিন্তু সিরাজ ভালো কিছু করতে পারলেন না। অশ্বিনকে ১ ওভার বল করানো হল।
এদিকে দিনের শেষে সাংবাদিক সম্মেলনে এসে অশ্বিনকে খেলানো নিয়ে ফিল্ডিং কোচ রায়ান টেন দুশখাতে জানিয়েছেন, আমাদের মনে হয়েছে এই উইকেটে অশ্বিনের উইকেট পাওয়ার সম্ভাবনা বেশি, তাই তাঁকে খেলানো হয়েছে।












Click it and Unblock the Notifications