করোনা পরবর্তী সময়ে আইপিএলে অজি ক্রিকেটারদের কি অংশ নেওয়া উচিত, কী মন্তব্য কোচের

করোনা পরবর্তী সময়ে আইপিএলে অজি ক্রিকেটারদের কি অংশ নেওয়া উচিত, কী মন্তব্য কোচের

করোনা সংকটে স্থগিত এশিয়া কাপ। ফলে সেপ্টেম্বরে আইপিএল হওয়ার সম্ভাবনা আরও জোরালো হল। তবে দেশে কোভিড আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে চলায় টুর্নামেন্ট হবেই ধরে নেওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে বিদেশে আইপিএল হওয়ার সম্ভাবনা প্রবলভাবে বাড়ছে। ভারতে হোক বা বিদেশে, আইপিএল হলে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা কি মিলিয়ন ডলার লিগে খেলবেন বা ক্রিকেট অস্ট্রেলিয়া কি ক্রিকেটারদের স্বাস্থ্যের সুরক্ষার বিষয়ে ভেবে চূড়ান্ত অনুমতি দেবে?

কী জানালেন অস্ট্রেলিয়ান কোচ

কী জানালেন অস্ট্রেলিয়ান কোচ

সেই নিয়ে এবার অস্ট্রেলিয়ান জাতীয় দলের কোচ জাস্টিন ল্যাঙ্গার মুখ খুললেন। ল্যাঙ্গার জানিয়েছেন ২০২০ সালে আইপিএল হলে অজি ক্রিকেটারদের এই টুর্নামেন্টে অবশ্যই অংশ নেওয়া উচিত।

ল্যাঙ্গার আরও যা বলেন

ল্যাঙ্গার আরও যা বলেন

ল্যাঙ্গার বলেছেন, 'এই নিয়ে আমার ব্যক্তিগত মত জানতে চাইলে বলব, অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের অবশ্যই আইপিএলে খেলতে যাওয়া উচিত। মানছি আইপিএল খেলতে গেলে অনেক প্রতিকূলতা পার করতে হবে। কিন্তু সমস্যার সঙ্গে সমাধানও রয়েছে। অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের আইপিএলের জন্য এদেশের ক্রিকেটারদের ছাড়া উচিত।'

অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপ কি হচ্ছে

অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপ কি হচ্ছে

এশিয়া কাপের মতো অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপ স্থগিত হওয়াও এখন শুধু সময়ের অপেক্ষা। ইতিমধ্য়ে মেলবোর্নে নতুন করে লকডাউন শুরু হয়েছে। আইসিসি জুলাইয়ের মাঝামাঝি অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ স্থগিত হওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিতে পারে বলে খবর।

করোনা পরবর্তী সময় অস্ট্রেলিয়ার ক্রিকেট সূচি

করোনা পরবর্তী সময় অস্ট্রেলিয়ার ক্রিকেট সূচি

অজিভূমে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ করোনা পরবর্তী সময়ের ক্রিকেটে অন্যতম বড় আকর্ষণ হতে চলেছে। তার আগে ঘরের মাঠে অজি দল ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+