এশিয়া কাপ : আমিরশাহীকে হারিয়ে স্বস্তির জয় পেল পাকিস্তান
চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে বিধ্বস্ত হওয়ার পরে দেশে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে পাকিস্তান ক্রিকেট দলকে। সেই জ্বালা আপাতত কিছুটা জুড়ল। এশিয়া কাপের গ্রুপ ম্যাচে দুর্বল সংযুক্ত আরব আমিরশাহীকে সাত উইকেটে হারিয়ে স্বস্তির জয় পেল শাহিদ আফ্রিদির পাকিস্তান।
প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১২৯ রান তোলে আমিরশাহী। প্রথমে মাত্র ১২ রানে ৩ উইকেট হারালেও ইউএই-র পক্ষে শাইমান আনোয়ার ৪৬ রান করে দলের পতন আটকান। এছাড়া অধিনায়ক আমজাদ জাভেদ ১৮ বলে ২৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে সম্মানজনক রানে পৌঁছে দেন।

জবাবে ব্যাট করতে নেমে ১৭ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে শুরু করে পাকিস্তানও। ভারত ম্যাচের মতো এই ম্যাচেও যখন পাকিস্তানের হারের সম্ভাবনা উঁকি মারতে শুরু করেছে, তখনই ব্যাট হাতে রুখে দাঁড়ান অভিজ্ঞ শোয়েব মালিক (অপরাজিত ৬৩) ও উমর আকমল (অপরাজিত ৫০)।
পাকিস্তানের হয়ে মহম্মদ হাফিজ (১১), শারজিল খান (৪), খুরাম মনজুর (০) ব্যর্থ হওয়ার পরে শোয়েব মালিক ও উমর আকমলই ১৮.৪ ওভারে ম্যাচ বের করে আনেন। এই নিয়ে দুটি ম্যাচের একটিতে জিতল পাকিস্তান। এরপরে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ রয়েছে পাকিস্তানের।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications