এশিয়া কাপে ভারত-পাকিস্তান দ্বৈরথ সংক্রান্ত ভিডিও প্রকাশ বিসিসিআইয়ের, শব্দচয়ন নিয়ে দ্রাবিড়ের হোঁচট ভাইরাল
এশিয়া কাপে আজ আরও একবার ভারত-পাকিস্তান দ্বৈরথ। গত রবিবার ভারত গ্রুপ পর্বের ম্যাচে হারিয়েছিল পাকিস্তানকে। আজ দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ পরস্পরের মুখোমুখি হবে সুপার ফোরে। গ্রুপ পর্বে দুটি ম্যাচেই জিতে সুপার ফোরে উঠেছে ভারত। অন্যদিকে, পাকিস্তান সুপার ফোরের টিকিট পেয়েছে হংকংকে হারিয়ে। দুই দলের প্রথম একাদশেই আজ পরিবর্তন হচ্ছেই।
|
ফেভারিট ভারত
রবীন্দ্র জাদেজা হাঁটুর চোটের কারণে ছিটকি গিয়েছেন। পাকিস্তানের পেসার শাহনওয়াজ দাহানিও সাইড স্ট্রেইনের কারণে এই ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন। এশিয়া কাপে পারস্পরিক দ্বৈরথের নিরিখে পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে ভারত। এমনকী আজকের ম্যাচেও রোহিত শর্মার দল নামবে ফেভারিট হিসেবেই। পাকিস্তানের বোলাররা হংকংকে ৩৮ রানে অল আউট করে দেওয়ার পর আজই প্রথম নামছেন। পাকিস্তানের বোলিংকে সমীহ করলেও হেড কোচ রাহুল দ্রাবিড় বলেন, ভারতও ভালো বোলিং করছে। আর তা প্রতিফলিত হচ্ছে ম্যাচের ফলাফলেই। এ কথা বলার সময় রাহুল দ্রাবিড়ের বক্তব্যের একাংশ ভাইরাল হয়। পাক বোলিং সম্পর্কে চার অক্ষরের একটি শব্দ জনসমক্ষে উচ্চারণ করতে পারেননি দ্রাবিড়। সেই অংশই ভাইরাল হয়।

সুপার ফোরে দ্বৈরথ
টি ২০ বিশ্বকাপে ১০ উইকেটে হারের বদলা গত রবিবার দুবাইয়ে নিয়েছিল ভারত। আজকের ম্যাচের আগে গতকাল সাংবাদিক বৈঠকে দ্রাবিড় বলেন, আমাদের কাছে এটা অন্য ম্যাচগুলির মতোই। যদি জিতি তাহলে ভালো, হারলেও শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ রয়েছে। আমাদের দলে অনেক ভালো মানের প্লেয়ার রয়েছেন। পাকিস্তানও ভালো ফর্মে রয়েছে। আমাদের পক্ষে এই ধরনের ম্যাচ প্রয়োজন নিজেদের পারফরম্যান্সকে আরও উন্নত করার লক্ষ্যে। এই ধরনের ম্যাচ থেকে ক্রিকেটারদের পারফরম্যান্স যাচাই করাও সহজ হয় বলে মত দ্রাবিড়ের।
|
দল নিয়ে আত্মবিশ্বাসী
পাকিস্তানের নাসিম শাহ বোলাররা ভালো বোলিং যেমন করেছেন, তেমনই ভারতের ব্যাটাররা ভালো খেলাতেই জয় এসেছে, এ কথা স্মরণ করিয়ে দ্রাবিড় বলেন, আমরা পাকিস্তানের দিকে না তাকিয়ে ফোকাস রাখছি নিজেদের শক্তি অনুযায়ী খেলার দিকেই। ভারতীয় দলে প্রথম একাদশে আসার দাবিদার অনেকেই। দ্রাবিড় বলেন, এই ধরনের মাথাব্যথা সব সময়ই ভালো। প্রত্যেক পজিশনের বিকল্প থাকা জরুরি। কাউকে একাদশের বাইরে থাকতে হবে। যোগ্য হওয়া সত্ত্বেও প্রথম একাদশের বাইরে যাঁদের রাখতে হচ্ছে তাঁদের সঙ্গে কথা বলেছি। কারও যোগ্যতা ও দক্ষতা সম্পর্কে সংশয় নেই। এশিয়া কাপ টি ২০ বিশ্বকাপের জন্য প্রস্তুত হওয়ার ক্ষেত্রে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্লেয়ারদের বড় পুল তৈরি রাখতে চলেছি। কোভিড, চোট সমস্যার জন্য বিকল্প ঠিক রাখা জরুরি। তবে অন্যতম সেরা দল পেয়ে আমরা ভাগ্যবান। অর্শদীপ সিংয়েরও প্রশংসা করেন দ্রাবিড়।
|
মহা-ম্যাচের অপেক্ষা
ভারত-পাকিস্তান দ্বৈরথ নিয়ে বিশেষ ভিডিও প্রকাশ করেছে বিসিসিআই। আজ ভারতের একাদশে একাধিক রদবদল হতে পারে। রবীন্দ্র জাদেজার জায়গায় অক্ষর প্যাটেলের দলে আসার সম্ভাবনা বেশি। তবে অনেকে দীপক হুডার পক্ষেও জোরালো দাবি জানাচ্ছেন। আবেশ খানের জ্বর। তাঁর জায়গায় রবিচন্দ্রন অশ্বিনকে দেখা যেতে পারে। ঋষভ পন্থ ও দীনেশ কার্তিকের মধ্যে কোনও একজন থাকতে পারেন একাদশে। পাকিস্তান দলে শাহনওয়াজ দাহানির বিকল্প হতে পারেন হাসান আলি বা মহম্মদ হাসনাইন।
ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ বা দীনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল বা দীপক হুডা, ভুবনেশ্বর কুমার, আবেশ খান বা রবিচন্দ্রন অশ্বিন, অর্শদীপ সিং ও যুজবেন্দ্র চাহাল।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ- বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, শাদাব খান, আসিফ আলি, মহম্মদ নওয়াজ, নাসিম শাহ, হ্যারিস রউফ, হাসান আলি বা মহম্মদ হাসনাইন।












Click it and Unblock the Notifications