এশিয়া কাপের শ্রীলঙ্কা দলে চমক দিলশান! কামব্যাক একঝাঁক ক্রিকেটারের

এশিয়া কাপের জন্য সবার শেষে দল ঘোষণা করল শ্রীলঙ্কা। কামব্যাক করেছেন একঝাঁক ক্রিকেটার। দলে নতুন মুখ বাঁহাতি পেসার দিলশান মাদুশঙ্কা। দীনেশ চান্ডিমল, সিমার আসিথা ফার্নান্দো, মিডল অর্ডার ব্যাটার আশেন বান্দারা, অলরাউন্ডার ধনঞ্জয় ডি সিলভা, লেগ স্পিনার জেফ্রি ভ্যান্ডারসে দলে কামব্যাক করেছেন। দলে রয়েছেন মাথিশা পাথিরানাও।

এশিয়া কাপের শ্রীলঙ্কা দলে চমক দিলশান

ফলে গত জুনে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে যে দল খেলেছিল তাতে বেশ কয়েকটি পরিবর্তন এনেই এশিয়া কাপে দল পাঠানোর সিদ্ধান্ত নিলেন নির্বাচকরা। চান্ডিমল অস্ট্রেলিয়া ও ভারত সফরের দলে থাকলেও দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ সিরিজের দল থেকে বাদ পড়েছিলেন। তবে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে দারুণ পারফরম্যান্সের সুবাদেই তিনি কামব্যাক করলেন। এশিয়া কাপের দলে জায়গা পাননি লক্ষণ সান্দাকন, জোরে বোলার নুয়ান তুষারা, অলরাউন্ডার রমেশ মেন্ডিস ও লাহিরু মাদুশঙ্কা।

চোটের কারণে এশিয়া কাপে খেলতে পারবেন না সিমার বিনুরা ফার্নান্দো ও কাসুন রাজিথা। দুষ্মন্ত চামিরার গোড়ালির চোটও এখনও পুরোপুরি সারেনি। বিনুরা ও রাজিথার পরিবর্ত হিসেবে আসিথা ফার্নান্দো ও প্রমোদ মাদুশানের নাম দেশের ক্রীড়ামন্ত্রীর কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। চামিকা করুণারত্নে ও দাসুন শনাকা ছাড়া শ্রীলঙ্কার সিম বোলিং আক্রমণ বেশ অনভিজ্ঞই। দেশের হয়ে ফার্নান্দো এখনও টি ২০ খেলেননি। পাথিরানা ও মাদুশঙ্কাও এই প্রথম টি ২০ আন্তর্জাতিক দলে ডাক পেয়েছেন। স্পিন বোলিং আক্রমণ অবশ্য বেশ সমীহযোগ্য। ওয়ানিন্দু হাসারঙ্গার সঙ্গে রয়েছেন মাহিশ থিকশানা, প্রবীণ জয়বিক্রমা ও জেফ্রি ভ্যান্ডারসে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ সিরিজে না খেললেও ভ্যান্ডারসে ঘরোয়া ক্রিকেটে একদিনের ম্যাচে ভালো ছন্দে থাকাতেই টি ২০ দলে ডাক পেলেন।

শ্রীলঙ্কার হয়ে গত বছরের জুলাইয়ে শেষবার খেলা বান্দারা দলে কামব্যাক করলেন ঘরোয়া ক্রিকেটে পাঁচে নেমে চার ইনিংসে ১৩৪ রান করার দৌলতে। তবে ঘরোয়া ক্রিকেটে সফল নিরোশান ডিকওয়েলাকে এশিয়া কাপের দলে রাখা হয়নি। টপ অর্ডারে জায়গা পাওয়ার দৌড়ে থাকছেন কুশল মেন্ডিস, দানুষ্কা গুণতিলকা ও পাথুম নিসাঙ্কা। ভানুকা রাজাপক্ষকে মিডল অর্ডারে খেলানোর কথা ভাবা হচ্ছে। এশিয়া কাপে শ্রীলঙ্কা রয়েছে বাংলাদেশ ও আফগানিস্তানের গ্রুপে।

এশিয়া কাপে শ্রীলঙ্কা- দাসুন শনাকা (অধিনায়ক), দীনেশ চান্ডিমল, দানুষ্কা গুণতিলকা, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), চরিথ আসালঙ্কা, ভানুকা রাজাপক্ষ, আশেন বান্দারা, ধনঞ্জয় ডি সিলভা, ওয়ানিন্দু হাসারঙ্গা, মাহিশ থিকশানা, জেফ্রি ভ্যান্ডারসে, প্রবীণ জয়বিক্রমা, দুষ্মন্ত চামিরা, চামিকা করুণারত্নে, দিলশান মাদুশঙ্কা, মাথিশা পাথিরানা, নুয়ানিদু ফার্নান্দো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+