পাকিস্তান ম্যাচের প্রস্তুতি সেরে ওমানকে হারাল ভারত, সঞ্জুর হাফ সেঞ্চুরি, রোহিতকে মনে পড়ল সূর্যর
চলতি এশিয়া কাপে জয়ের হ্যাটট্রিক সেরে ফেলল ভারত। আজ আবু ধাবিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সূর্যকুমার যাদবরা ২১ রানে হারিয়ে দিলেন ওমানকে।
রবিবার সুপার ফোরের ম্যাচে ভারতের সামনে ফের পাকিস্তান। তার আগে দলের ব্যাটারদের ব্যাটিং প্র্যাকটিসেরও সুযোগ দেওয়া হলো। যার জেরে ব্যাট করতে নামলেন না অধিনায়ক সূর্যকুমার যাদব।

ভারতের সুপার ফোরে ওঠা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। ফলে এই ম্যাচ ছিল নিয়মরক্ষার। টস জিতে ভারত ফিল্ডিং নেয়। আজকের ম্যাচে ভারত বরুণ চক্রবর্তী ও জসপ্রীত বুমরাহকে খেলায়নি। হর্ষিত রানা ও অর্শদীপ সিং দলে আসেন। টসের পর দলে পরিবর্তনের কথা বলতে গিয়ে হর্ষিতের নাম মনে করতে পারলেও অর্শদীপের কথা ভুলে যান সূর্য। বলেন, আমার রোহিত (শর্মা)-এর মতো অবস্থা হয়েছে!
ভারত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৮ রান তোলে। তিনে নেমে সঞ্জু স্যামসন তিনটি করে চার ও ছয়ের সাহায্যে ৪৫ বলে সর্বাধিক ৫৬ রান করেন। অভিষেক শর্মা পাঁচটি চার ও ২টি ছয়ের দৌলতে ১৫ বলে ৩৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন। শুভমান গিল ৮ বলে ৫ রান করে শাহ ফয়জলের বলে বোল্ড হয়ে যান। চারে নামা হার্দিক পাণ্ডিয়া ১ বলে ১ রান করে রান আউট হয়ে যান।
অক্ষর প্যাটেল ১৩ বলে ২৬, শিবম দুবে ৮ বলে ৫, তিলক বর্মা ১৮ বলে ২৯, হর্ষিত রানা ৮ বলে অপরাজিত ১৩, অর্শদীপ সিং ১ বলে ১ ও কুলদীপ যাদব ৩ বলে অপরাজিত ১ রান করেন। হার্দিক ও অর্শদীপ- দুজনেই রান আউট হন। শাহ ফয়জল, জিতেন রামানন্দি ও আমির কালিম নেন দুটি করে উইকেট।
তবে ভারতীয় বোলাররা এদিন হতাশ করলেন। ৮ জনকে দিয়ে বোলিং করান সূর্য। ওপেন করতে নেমে অধিনায়ক যতিন্দর সিং করেন ৩৩ বলে ৩২। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ৯৩ রান যোগ করেন ওপেনার আমির কলিম ও তিনে নামা হাম্মাদ মির্জা। সাতটি চার ও ২টি ছয়ের সাহায্যে কলিম করেন ৪৬ বলে ৬৪।
কলিম সাজঘরে ফেরার পর ৩০ বলে অর্ধশতরান পূর্ণ করেন মির্জা। অ্যাসোসিয়েট দেশের তৃতীয় ব্যাটার হিসেবে তিনি ভারতের বিরুদ্ধে টি২০ হাফ সেঞ্চুরি পেলেন, আফগানিস্তানের নূর আলি জাদরান এবং আজকের ম্যাচে কলিমের পর। তিনি পাঁচটি চার ও ২টি ছয়ের সাহায্যে ৩৩ বলে ৫১ রান করে হার্দিক পাণ্ডিয়ার বলে পরিবর্ত রিঙ্কু সিংয়ের হাতে ক্যাচ দেন।
স্লো ওভার রেটের ফাঁদে পড়ায় শেষ ওভারে ভারতকে একজন অতিরিক্ত ফিল্ডার বৃত্তের মধ্যে রাখতে হয়। অর্শদীপ সিং প্রথম বলেই বিনায়ক শুক্লাকে (২ বলে ১) সাজঘরে ফেরান, এই ক্যাচটিও নেন রিঙ্কু। ওমান ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৭ রান তোলে। জিতেন রামানন্দি তিনটি চারের সাহায্যে ৫ বলে ১২ রানে অপরাজিত থাকেন। জিকরিয়া ইসলাম ২ বলে শূন্য রানে অপরাজিত থেকে যান।
হার্দিক ৪ ওভারে ২৬, অর্শদীপ সিং ৪ ওভারে ৩৭, কুলদীপ যাদব ৩ ওভারে ২৩ ও হর্ষিত রানা ৩ ওভারে ২৫ রান দিয়ে একটি করে উইকেট নেন। অক্ষর প্যাটেল ১ ওভারে ৪, শিবম দুবে ৩ ওভারে ৩১, তিলক বর্মা ১ ওভারে ৮ ও অভিষেক শর্মা ১ ওভারে ১২ রান দিয়েছেন, কোনও উইকেট পাননি।
-
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভারতের জন্য হরমুজ খুলে দিল ইরান, বন্ধুত্বপূর্ণ ৫টি দেশের ওপর অবরোধ থাকবে না -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের












Click it and Unblock the Notifications