Asia Cup 2023: কলম্বো কাঁপালেন কিং কোহলি, পাকিস্তানের বিরুদ্ধে বিরাট শতরানে একাধিক নজির

Asia Cup 2023: এশিয়া কাপে সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ঝকঝকে শতরান উপহার দিলেন বিরাট কোহলি। তাঁর পাশাপাশি আজ কামব্যাক ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন লোকেশ রাহুল। রাহুল আগে শতরান করলেও শেষ অবধি তাঁর চেয়ে বেশি রান বিরাটেরই।

এই স্মরণীয় ইনিংস খেলে বিরাট কোহলি এদিন সচিন তেন্ডুলকরের সঙ্গে তাঁর ওডিআই শতরানের ব্যবধান কমিয়ে আনলেন দুইয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে সচিনের শতরানের সংখ্যা ১০০, কোহলির হলো ৭৭।

Asia Cup 2023: কলম্বো কাঁপালেন কিং কোহলি

একদিনের আন্তর্জাতিকে দ্রুততম ব্যাটার হিসেবে তিনি ১৩ হাজার রানের মাইলফল ছুঁয়ে ফেললেন ২৭৮ ম্যাচে ২৬৭তম ইনিংসে। সচিন তেন্ডুলকর ২০০৪ সালে রাওয়ালপিণ্ডিতে পাকিস্তানের বিরুদ্ধেই ওডিআই কেরিয়ারের ১৩ হাজার রান পূর্ণ করেছিলেন ৩২১তম ইনিংসে।

বিরাট-রাহুল অবিচ্ছেদ্য তৃতীয় উইকেট জুটিতে যোগ করেছেন ২৩৩ রান। এশিয়া কাপে যা সর্বাধিক। এশিয়া কাপে এই নিয়ে তৃতীয়বার কোনও সতীর্থকে নিয়ে ২০০ বা তার বেশি রানের পার্টনারশিপ গড়লেন কিং কোহলি। এই নজিরও এর আগে কারও নেই। এশিয়া কাপে ব্যক্তিগত সর্বাধিক রানের তালিকায় বিরাট রইলেন শিখর ধাওয়ানের পর। ২০১৮ সালে ধাওয়ান হংকংয়ের বিরুদ্ধে করেছিলেন ১২৭।

Asia Cup 2023: কলম্বো কাঁপালেন কিং কোহলি

কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে বিরাট কোহলি টানা চারটি ওডিআইয়ের চারটিতেই শতরান হাঁকালেন। ২০১২ সালের ৩১ জুলাই ১২টি চার ও একটি ছয়ের সাহায্যে শ্রীলঙ্কার বিরুদ্ধে বিরাট করেছিলেন ১১৯ বলে অপরাজিত ১২৮। ২০১৭ সালে ৩১ অগাস্ট শ্রীলঙ্কার বিরুদ্ধে করেছিলেন ৯৬ বলে ১৩১, মেরেছিলেন ১৭টি চার ও ২টি ছয়।

ওই সফরেই ৩ সেপ্টেম্বর কোহলি শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলেন ১১৬ বলে অপরাজিত ১১০ রানের ইনিংস। সেই ইনিংসে ছিল ৯টি বাউন্ডারি। আজ বিরাটের ব্যাট থেকে এলো ৯৪ বলে অপরাজিত ১২২ রানের ইনিংস। যাতে রয়েছে ৯টি চার ও তিনটি ছয়। প্রেমদাসায় সচিন ও সনৎ জয়সূর্যর চারটি করে ওডিআই শতরান রয়েছে। সেই কীর্তিতেও ভাগ বসালেন কোহলি।

গত ডিসেম্বরে বিরাটের ওডিআই শতরানের দীর্ঘ খরা কেটেছিল বাংলাদেশে। ২০১৯ সালের পর পেয়েছিলেন ওডিআই সেঞ্চুরি। চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে করেন ১১৩। চলতি বছর এই নিয়ে তৃতীয় ওডিআই শতরান পেলেন বিরাট। জানুয়ারিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে গুয়াহাটিতে ১১৩ ও তিরুবনন্তপুরমে অপরাজিত ১৬৬ রান করেছিলেন। তারপর এদিনের দায়িত্বশীল ইনিংস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+